১ মে ২০২৬, ১:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে পাকিস্তানকে পেছনে ফেললো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

সর্বশেষ বার্ষিক হালনাগাদ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। পুরুষদের টেস্ট এবং নারীদের ওয়ানডে—দুই ফরম্যাটেই নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। শুক্রবার প্রকাশিত এই আপডেটে দেখা গেছে, নারীদের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে পাকিস্তানকে পেছনে ফেলে সাত নম্বরে উঠে এসেছে বাংলাদেশ।

হালনাগাদ অনুযায়ী, অস্ট্রেলিয়া (১৩১) ও দক্ষিণ আফ্রিকা (১১৯) যথাক্রমে প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে। ভারত (১০৪) তৃতীয় স্থানে উঠে এসেছে, আর ইংল্যান্ড (১০২) নেমে গেছে চতুর্থ স্থানে। নিউজিল্যান্ড (১০১) খুব কাছাকাছি অবস্থানে থেকে পঞ্চম স্থানে রয়েছে।

ইংল্যান্ডের অবস্থান পতনের অন্যতম কারণ হলো ২০২৩ সালের এপ্রিল পর্যন্ত সময়ের কিছু গুরুত্বপূর্ণ সিরিজ ফলাফল র‍্যাঙ্কিং থেকে বাদ পড়া। এর মধ্যে রয়েছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে জয় এবং পাকিস্তানে ৩-০ ব্যবধানে সিরিজ জয়।

এদিকে শ্রীলঙ্কাকে (৮৬) টপকে ষষ্ঠ স্থানে উঠে এসেছে পাকিস্তান (৮৯)। ২০২৪ সালে বাংলাদেশের কাছে ২-০ ব্যবধানে হারের প্রভাব কমে যাওয়া এবং ইংল্যান্ডের কাছে ৩-০ হোম সিরিজ হার বাদ পড়ায় তাদের অবস্থান উন্নত হয়েছে।

আয়ারল্যান্ড নির্ধারিত সময়ে পর্যাপ্ত টেস্ট ম্যাচ না খেলায় তালিকা থেকে বাদ পড়েছে। আয়ারল্যান্ড ও আফগানিস্তান—দুই দলকেই আগামী এক বছরে অন্তত দুটি করে টেস্ট খেলতে হবে র‍্যাঙ্কিংয়ে ফিরতে।

নারীদের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষ ছয় দলের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। অস্ট্রেলিয়া ১৬৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলেও তাদের লিড কিছুটা কমেছে। ইংল্যান্ড (১২৮) দ্বিতীয় স্থানে থেকে ভারতের (১২৪) সঙ্গে ব্যবধান বাড়িয়ে চার পয়েন্ট করেছে।

দক্ষিণ আফ্রিকা (১০০), নিউজিল্যান্ড (৯৩) এবং শ্রীলঙ্কা (৮৯) যথাক্রমে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে। শ্রীলঙ্কা ছয় পয়েন্ট অর্জন করে নিউজিল্যান্ডের সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছে।

বাংলাদেশ এক ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছে, তারা পাকিস্তানকে পেছনে ফেলেছে। বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৩, পাকিস্তানের ৭২। ৭১ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ নয় এবং ৫০ পয়েন্ট নিয়ে দশ নম্বরে আয়ারল্যান্ড।

See also  টাউন হল মাঠে জনসমুদ্র: রাত ১ টায় আর্জেন্টিনা বনাম স্পেন, খেলার আগেই উপচে পড়া ভিড়

অন্যদিকে থাইল্যান্ড ও নেদারল্যান্ডস নির্ধারিত ম্যাচ সংখ্যা পূরণ করতে না পারায় আপাতত তালিকার বাইরে রয়েছে।

আইসিসি আগামী ৫ মে পুরুষ ও নারীদের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং এবং ৭ মে পুরুষদের ওয়ানডে র‍্যাঙ্কিং প্রকাশ করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোলে ১৭ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক করেছে-বিজিবি

১

সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

২

চৌদ্দগ্রামে সরকারি সড়ক কেটে মাটি বিক্রির অভিযোগ, ড্রাম ট্রাকসহ আটক ৩

৩

অনলাইনে ফি-চার্জ আদায়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সাথে সোনালী ব্যাংকের সমঝোতা স্মারক

৪

মুরাদনগরে ইলিশ মাছবোঝাই পিকআপ ডাকাতি, ১৯মামলার আসামী ডাকাত সর্দার ইদ্রিস গ্রেপ্তার

৫

কুমিল্লায় ভিক্টোরিয়া কলেজের পেছনের সড়কে ছিনতাইয়ে জড়িত ৪ জন আটক

৬

মালদ্বীপের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল সংবর্ধনায় সিক্ত ফেনী জেলা বিএনপির নেতৃবৃন্দ

৭

বেনাপোলে ১৭ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক করেছে-বিজিবি

৮

কুমিল্লায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ

৯

‘এসিল্যান্ডের নির্দেশেই ঘুষ নিয়েছি, তাকেও গ্রেপ্তার করুন’: সার্ভেয়ার আসাদুল

১০

ভূল্লী উপজেলায় বিয়ের সিদ্ধান্তে জটিলতায় পরদিন গাছে ঝুলল অর্নাসপড়ুয়া ছাত্রীর মরদেহ

১১

নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি স্কুলে কোচিং, ব্যবহার হচ্ছে বিদ্যুৎও

১২

দুই ঘণ্টা পর মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিলো শ্রমিকরা

১৩

ডিবি ও জেলা পুলিশের সাঁড়াশি অভিযান: শ্রমিক উস্কানিদাতা ও কিশোর গ্যাংসহ গ্রেপ্তার ৩৮৫

১৪

সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক

১৫

এসআরবির নতুন ডিজি ফারুক, শিল্প পুলিশসহ গুরুত্বপূর্ণ বড় পদে রদবদল

১৬

জামালপুরে মশক নিধন ও রোড লাইট স্থাপনে মেয়র পদপ্রার্থী সোহেল রানা খানের উদ্যোগ

১৭

‘হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে’

১৮

বৃহত্তর রংপুরকে যুক্ত করে হবে দ্বিতীয় যমুনা সেতু

১৯

পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত

২০