১৬ সেপ্টেম্বর ২০২৬, ৫:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ওবায়দুল কাদেরের ফাঁসির রায়ে জামায়াতের ন্যারেটিভ পরাজিত: রাশেদ খাঁন

ডেস্ক নিউজ

ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের সাত নেতার মৃত্যুদণ্ডের রায়কে অপরাধীদের বিচারে বিএনপি সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

‘জামায়াত-এনসিপি মিথ্যা ন্যারেটিভ ছড়িয়ে দিয়েছিল যে, বিএনপি সরকার গণহত্যার বিচার করবে না! কিন্তু ওবায়দুল কাদেরসহ খুনিদের ফাঁসির রায়ের মাধ্যমে প্রমাণিত হলো, বিএনপি সরকার অপরাধীদের বিচারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।’

‘যেখানে গণহত্যার বিচারে জামায়াতের সহযোগিতা কাম্য ছিল, সেখানে উল্টো আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শুধুমাত্র ভোটের রাজনীতির জন্য খুনিদের সাধারণ ক্ষমা ঘোষণা করে গণহত্যার বিচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল জামায়াত।’

‘প্রকৃতপক্ষে তারা মুখে মুখে গণহত্যার বিচারের কথা বললেও, বিএনপিকে ট্যাগিং করাই ছিল তাদের রাজনীতি। আজকে অন্তত কিছুটা প্রশান্তি লাগছে যে, জামায়াতের মিথ্যাচার পরাজিত হয়েছে।’

রাশেদ খাঁন লেখেন, ‘আমি ধন্যবাদ জানাই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জনাব মো. আমিনুল ইসলামাসহ পুরো প্রসিকিউশন টিমকে, যারা অক্লান্ত পরিশ্রম করে তথ্য উপাত্ত সংগ্রহ করার মাধ্যমে খুনিদের বিরুদ্ধে রায় প্রদানে সহযোগিতা করেছে।’

‘পরিশেষে আমি জামায়াতকে বলবো, ১৯ সেপ্টেম্বরের লংমার্চ থেকে এতদিন গণহত্যার বিচার নিয়ে বিএনপি সরকারকে মিথ্যা ট্যাগিং করার জন্য জাতির কাছে দুঃখপ্রকাশ করুন।’

Facebook Comments Box
See also  সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল পাসের প্রতিবাদে বিকেলে জামায়াতের সমাবেশ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টার্মিনালহীন গাইয়াপাড়া লঞ্চঘাট, ভোগান্তিতে যাত্রীরা

হ্যারি কেইন-এমবাপ্পে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

নতুন সরকার আসার পরেও ঘুস খাওয়ার প্রতিযোগিতা চলছে: হাসনাত আবদুল্লাহ

ইতালিতে মানবপাচার, নৌকা ডুবে ৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ২

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির তিন নেতার মনোনয়ন ফরম জমা

খানসামায় ওয়ার্ল্ড ভিশনের ‘গ্রিন অ্যান্ড ক্লিন’ প্রকল্পের কর্মসূচি

আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক

খেলনা পিস্তল-ওয়াকিটকি নিয়ে ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, গ্রেফতার ৬

আসিফ মাহমুদের সম্পদ ও লেনদেনের তথ্য চেয়ে আর্থিক গোয়েন্দা সংস্থায় চিঠি

একদিনেই ৫২৫ গ্রেফতার, জব্দ ইয়াবা-গাঁজা-মদ

১০

‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ অডিওটি এআই, দাবি সেই ওসির

১১

জমিতে স্প্রে করতে গিয়ে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

১২

পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি

১৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘মার্কিন সংবিধান দিবস’ উদযাপিত

১৪

গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৫

১১ দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো বিশৃঙ্খলা চাই না: গোলাম পরওয়ার

১৬

‘আপনারা যে পুরস্কারটা জিতে এসেছেন, এটা বাংলাদেশের সব মুসলমানের অর্জন’

১৭

ভারতে সাজাভোগ শেষে শিশুসহ ১৮ জন নারী-পুরুষকে বাংলাদেশে হস্তান্তর

১৮

মাথা উঁচু করলেই নেমে আসে চাকরি জীবনের করুণ পরিণতি

১৯

ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন

২০