৬ জুলাই ২০২৬, ২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এইচএসসি পরীক্ষার তৃতীয় দিনে কুমিল্লা বোর্ডে ৮ শিক্ষার্থী বহিষ্কার

সাব্বির হোসাইন

স্টাফ রিপোর্টার, কুমিল্লা

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসি পরীক্ষার তৃতীয় দিনে ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্রে ২ হাজার ৩৩৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। একই দিন অসদুপায় অবলম্বনের দায়ে ৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) ২০২৬ বিকেলে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সালাহউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কুমিল্লা বোর্ডের অধীন কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর—এই ছয় জেলার মোট ৮৫ হাজার ১৩১ জন পরীক্ষার্থীর মধ্যে ৮২ হাজার ৭৯৫ জন পরীক্ষায় অংশ নেয়। এতে অনুপস্থিতির হার দাঁড়ায় ২.৭৪ শতাংশ।

জেলাভিত্তিক অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা হলো— কুমিল্লা ৭৪৬ জন, নোয়াখালী ৫৮২ জন, ব্রাহ্মণবাড়িয়া ৩৫০ জন, লক্ষ্মীপুর ২৬৪ জন, চাঁদপুর ২১৪ জন, ফেনী ১৮০ জন।

উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সালাহউদ্দিন আরও জানান, অসদুপায় অবলম্বনের অভিযোগে মোট ৮ জন পরীক্ষার্থীকে বিভিন্ন কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়। এর মধ্যে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৩ জন করে, নোয়াখালী ও ফেনী জেলায় ১ জন করে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ বলেন, “বোর্ডের অধীন ছয় জেলার ৪৬৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৯৩টি কেন্দ্রে ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষায় অংশগ্রহণ করে। সার্বিকভাবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে তৃতীয় দিনের এইচএসসি পরীক্ষা সম্পন্ন হয়েছে।”

তৃতীয় দিনের পরীক্ষা শেষে বোর্ড কর্তৃপক্ষ পরবর্তী বিষয়গুলোর জন্যও কঠোর মনিটরিং অব্যাহত রাখার কথা জানিয়েছে।

Facebook Comments Box
See also  ১৩৫৯৯ অধ্যক্ষ-উপাধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগে আবেদন পেছালো

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাইকছগাছা বিশ্ব বাঘ দিবস পালিত

চৌদ্দগ্রাম পৌরসভার লক্ষীপুর গ্রামে প্রবাসীর ঘরের ৯ ভরি স্বর্ণসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট

সৌদি আরবে সংবর্ধনা পেলো জামায়াত নেতা বেলাল হোসাইন ও মনির হোসাইন

বরুড়ার আড্ডায় মাদ্রাসা ছাত্র বলাৎকার: শিক্ষক আতিকুর রহমান আটক

আজ বিশ্ব বাঘ দিবস, পাইকগাছায় পালিত

বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

খানসামায় শিক্ষার্থীদের গণিত ক্লাস নিলেন ইউএনও

সিরাজগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য আটক, মোটরসাইকেল উদ্ধার

শাহ আলম চেয়ারম্যানের দাফন সম্পন্ন, শেষ বিদায়ে মানুষের ঢল

সহকারী অধ্যাপক মতিন সৈকত-কে নিয়ে তাঁর শিক্ষার্থীদের স্মৃতি রোমন্থন

১০

ভবের বাজার

১১

ব্রাহ্মণপাড়া সীমান্তে ১ নারী ও ৩ শিশুসহ ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করলো বিজিবি

১২

কুমিল্লা চৌদ্দগ্রামে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

১৩

বিরামপুর সীমান্তে ৯ নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

১৪

মোবাইল ফোনে ডেকে মারধর যুবকের মৃত্যু

১৫

দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

১৬

জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষককে বদলি

১৭

কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড

১৮

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই

১৯

ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ: ইজিবাইকচালক নবীরুল হত্যা মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ

২০