২০ সেপ্টেম্বর ২০২৬, ৫:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘এই লং মার্চ কোনো দলের নয়, ১৮ কোটি মানুষের দাবি আদায়ের লং মার্চ’

ডেস্ক নিউজ

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, ১১ দলীয় ঐক্যের এই লং মার্চ কোনো দলের নয়, দেশের ১৮ কোটি মানুষের দাবি আদায়ের লং মার্চ। যদি গণভোটের গণরায় বাস্তবায়ন করা হতো, তাহলে এই লংমার্চ করার প্রয়োজন হতোনা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে ১১ দলীয় ঐক্য জোটের আটদফা দাবিতে ঢাকা টু রংপুর লংমার্চের গাইবান্ধার ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী চৌ মাথার পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যদি জুলাই সনদ বাস্তবায়ন হতো, আমরা লংমার্চ এ নামতাম না। দেশে যদি চাঁদাবাজি বন্ধ হতো, আমরা লংমার্চ করতাম না, দেশ থেকে যদি দুর্নীতি বিদায় নিতো, আমরা লংমার্চ করতাম না, মানুষ যদি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পেতো তাহলে লংমার্চ করতাম না, আমার কৃষক ভাইকে যদি পর্যাপ্ত পরিমাণে ন্যায্য মূল্যে সার দিত, আমরা লংমার্চ করতাম না, যদি ঘরে ঘরে মানুষ জীবনের নিরাপত্তা পেত আমরা লংমার্চ করতাম না।

প্রিয় দেশবাসী আমাদের এসব দাবি যদি সরকার মেনে নেয়, আল্লাহর কসম লংমার্চের প্রয়োজন হতোনা। এই দাবিগুলো একটাও আমাদের দলের দাবি নয়, প্রত্যেকটা দাবি এ দেশের ১৮ কোটি মানুষের দাবি। সরকার যদি এইসব দাবি না মানে। নেয় তাহলে আজ ৮ দফা, কালকে হতে পারে ৯ দফা, এরপর যুক্ত হতে পারে ১০ দফা, কিন্তু শেষ পর্যন্ত সব দফা পরিণত হবে ১ দফাতে। আমরা সেই এক দফা এখন চাচ্ছি না। আমরা সরকারকে সময় দিচ্ছি, শুভ বুদ্ধির উদয় হোক। যদি উদয় না হয়। তাহলে অন্যায় যে করে, আর অন্যায় যে সহে, তব পাপ যেন তারে সমভাবে দহে। আমরা ওই পাপের ভাগ নিতে রাজি হব না।

প্রয়োজনে একদফা দাবি আদায়ে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, এখনকার লং মার্চ ঢাকা থেকে গ্রামে। প্রয়োজনে যদি বৃহত্তর লং মার্চের ডাক দেওয়া হয় গ্রাম থেকে ঢাকায়। আপনারা কি প্রস্তত আছেন ? আপনারাতো যাবেনই। সারাদেশের মজলুম ভুক্তভোগী মানুষদের নিয়ে নারী-পুরুষ নিয়ে একসাথে রওনা হবেন।

See also  শনিবার কুমিল্লায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তা জোরদার

তিনি আরও বলেন, আজকে মায়েরা লাঞ্ছিত, শিশুরা ধর্ষিত হচ্ছে, আবার তাদেরকে খুন করা হচ্ছে। আমরা আজকে ঢাকা থেকে আসার পথে হাজার হাজার মহিলা রাস্তায় এসে জনসভায় এসে আমাদেরকে তারা সমর্থন ও সহানুভূতি জানিয়েছেন। সংহতি জানিয়েছেন। আমরা তাদেরকে মোবারকবাদ জানাই। আমরা আস্থাশীল, মায়েরা যখন দাবি আদায়ে রাস্তায় নেমেছে। ইনশাআল্লাহ এই দাবি আদায় করেই আমরা ঘরে ফিরবো।

পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপির মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারী, ঢাকা বিশ্ব বিদ্যালয় ছাত্র সংসদের সাবেক ভিপি সাদিক কায়েম, জিএস ফরহাদ হোসেন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ককটেল বিস্ফোরণে জড়িতরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের, বলছে ডিবি

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সচিবালয়ে মন্ত্রিপরিষদের সভা, বিভিন্ন বিষয়ে আলোচনা

শেফালির সেঞ্চুরিতে বাংলাদেশের সামনে পাহাড়সম টার্গেট

মস্কোতে ইউক্রেনের ‘বড় ধরনের’ ড্রোন হামলা, নিহত ২

ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অপ্রতিমের বয়স ‘তেরো’ সরকারি ভবনের কপালে লিখে দিতে চান দুদু

চট্টগ্রামে মাদকবিরোধী অভিযানে গ্রে ফতার ৪৭৭

মুষলধারে বৃষ্টিতে দক্ষিণ সিটিতে জলাবদ্ধতা, মাঠে ইমার্জেন্সি টিম

মাদকের টাকা জোগাড়ে ২০ মাসের মেয়েকে বিক্রির চেষ্টা

১০

ধনী আইনজীবী হওয়ার শর্টকাট থাকলেও ভালো হতে পড়াশোনার বিকল্প নেই: আইনমন্ত্রী

১১

ইসরায়েলকে ৪০ হাজার বো মা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

১২

দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় ঐক্য

১৩

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

‘সরকার যদি নিজের কর্মকাণ্ডের ভারেই একদিন পইড়া যায়, বিশ্বাস করবেন না?’

১৫

‘এই লং মার্চ কোনো দলের নয়, ১৮ কোটি মানুষের দাবি আদায়ের লং মার্চ’

১৬

প্রশাসনের একাংশ তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র করছে: নয়ন

১৭

উত্তর আন্দামান সাগরে লঘুচাপ সৃষ্টি, দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা

১৮

বেনাপোলে পাসপোর্ট যাত্রীর শরীরে লুকিয়ে রাখা ৮২ গ্রাম স্বর্ণসহ কাস্টমস গোয়েন্দার হাতে আটক

১৯

শার্শার রুদ্রপুর সীমান্ত থেকে ৫৫০ বোতল ভারতীয় মাদক জাতীয় সিরাপ উদ্ধার

২০