৮ জুলাই ২০২৬, ৫:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনা-মিসর ম্যাচ নিয়ে সংঘর্ষে যুবক নিহত

 

সাব্বির হোসাইন
স্টাফ রিপোর্টার, কুমিল্লা

আর্জেন্টিনা বনাম মিসরের ফুটবল ম্যাচ দেখা নিয়ে সমর্থকদের মধ্যে বাগ্‌বিতণ্ডার জেরে কুমিল্লা আদর্শ সদর উপজেলায় মো. শরিফুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) রাত ১টার দিকে আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম নীলফামারী জেলার জলঢাকা উপজেলার উত্তর চেরাঙ্গা গ্রামের মতিউর রহমানের ছেলে। তিনি কুমিল্লা নগরের ২৩ নম্বর ওয়ার্ডের মঠপুষ্করনী এলাকায় ভাড়া বাসায় থাকতেন। পেশায় তিনি একজন মিশুকচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ধনপুর এলাকার একটি চায়ের দোকানে বসে স্থানীয়রা আর্জেন্টিনা বনাম মিসরের ফুটবল ম্যাচ দেখছিলেন। খেলায় আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি পেনাল্টি মিস করলে উপস্থিত সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে স্থানীয় বাবু ও মাইন উদ্দিন নামে দুই যুবক শরিফুলের মাথায় গুরুতর আঘাত করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নাজিরা বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ শংকর কান্তি দাস বলেন, “ফুটবল ম্যাচ দেখা নিয়ে উত্তেজনার জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।”

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তৌহিদুল আনোয়ার বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাথায় অভ্যন্তরীণ আঘাতেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত বাবু ও মাইন উদ্দিনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শরিফুলের পরিবার ও স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
See also  ভোটের আগের রাতে কেন্দ্রে সুনসান নীরবতা, কড়া নিরাপত্তা জোরদার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহ আলম চেয়ারম্যানের দাফন সম্পন্ন, শেষ বিদায়ে মানুষের ঢল

সহকারী অধ্যাপক মতিন সৈকত-কে নিয়ে তাঁর শিক্ষার্থীদের স্মৃতি রোমন্থন

ভবের বাজার

ব্রাহ্মণপাড়া সীমান্তে ১ নারী ও ৩ শিশুসহ ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করলো বিজিবি

কুমিল্লা চৌদ্দগ্রামে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

বিরামপুর সীমান্তে ৯ নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

মোবাইল ফোনে ডেকে মারধর যুবকের মৃত্যু

দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষককে বদলি

কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড

১০

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই

১১

ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ: ইজিবাইকচালক নবীরুল হত্যা মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ

১২

খানসামায় অটোরিকশা-নসিমন সংঘর্ষ: চালক নিহত, আহত ৩

১৩

দুধ দিয়ে গোসল করে আ.লীগ ছাড়ার ঘোষণা দেওয়া চেয়ারম্যানব, ইউপি সচিবকে পিটিয়ে আহত; ৩৮ জনের বিরুদ্ধে মামলা

১৪

দেবিদ্বারের ইউপি চেয়ারম্যান-সচিবের বিরুদ্ধে ৯ লাখ টাকায় জন্মসনদ জালিয়াতির বিস্ফোরক অভিযোগ

১৫

সংবাদের পরই উদ্যোগ: ইউএনওর নির্দেশনায় শুরু হলো ভেসে যাওয়া বাঁশের সাঁকোর পুনর্নির্মাণ কাজ

১৬

নোয়াগ্রাম ছোট নদীর জলে

১৭

লিবিয়ার টর্চার সেলে বন্দি কুমিল্লার ৬ যুবক, মুক্তিপণে দাবি দেড় কোটি টাকা

১৮

খানসামায় পরিষদ হলরুম সজ্জিতকরণ কাজের উদ্বোধন ও বাইসাইকেল, হুইলচেয়ার এবং চেক বিতরণ

১৯

ইছামতী নদীর ওপর নতুন গার্ডার ব্রিজ উদ্বোধন, উপকৃত হবে হাজারো মানুষ

২০