জামালপুর প্রতিনিধি
বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে জামালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা সরকারি এতিমখানার পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়। পরে এতিমখানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।
পরে জেলা যুবদলের আয়োজনে সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জামালপুর জেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম খান সজিবের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন এমপি।
ওয়ারেছ আলী মামুন এমপি বলেন, দেশের যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে যুবদল সর্বদা অগ্রণী ভূমিকা পালন করেছে। আগামী দিনের আন্দোলন-সংগ্রামেও যুবসমাজ ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।
পরে দলীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় জেলা যুবদল এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন