২০ ফেব্রুয়ারী ২০২৬, ৩:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৬১ দিন পর মাঠে ফিরবে বাংলাদেশ ফুটবল লিগ

বিশেষ সংবাদদাতা

(বিএফএল) খেলায় বিরতি পড়েছিল ৩ জানুয়ারি। মধ্যবর্তী দলবদলের বিরতিতে কয়দিন খেলা বন্ধ থাকবে তা নির্ধারিত না। সাধারণত দুই বা তিন সপ্তাহ পর শুরু হয়ে যায় ফিরতি লেগের খেলা। চলমান ২০২৫-২৬ মৌসুমে ক্লাবগুলোকে বিপদে ফেলে বাফুফের প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটি ৬১ দিন বিরতি দিয়ে লিগের ফিরতি পর্ব শুরু করতে যাচ্ছে ৬ মার্চ।

ক্লাবগুলো এ নিয়ে গণমাধ্যমে অনেক কস্টের কথা বলেছে। তারা এক জোট হয়ে লিগ দ্রুত শুরু করতে বাফুফেকে আন অফিসিয়ালি চাপও প্রয়োগ করেছিল। তবে বাফুফে কর্মকর্তারা অনড় ছিলেন। ৩ ফেব্রুয়ারি ফেডারেশন কাপ ও ৬ ফেব্রুয়ারি লিগের ফিরতি পর্ব শুরুর জন্য বাফুফে ফিকশ্চারও দিয়েছিল ক্লাবগুলোকে। জাতীয় নির্বাচনকে কারণ দেখিয়ে বাফুফে মৌখিকভাবে বলেছিল ২৭ ফেব্রুয়ারি লিগ শুরু হবে। সেই প্রতিশ্রুতিও রক্ষা করতে পারেনি বাফুফের প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটি। লিগ শুরুর নতুন তারিখ ৬ মার্চ নির্ধারণ করে বৃহস্পতিবার ফিকশ্চার চূড়ান্ত করেছে।

একই সঙ্গে স্থগিত ফেডারেশন কাপের ফিকশ্চারও তৈরি করেছে লিগ কমিটি। লিগ শুরুর চার দিন পর ১০ মার্চ মাঠে গড়াবে ফেডারেশন কাপ। শীর্ষ ফুটবল মাঠে ফিরছে তাতে বেশি খুশি হওয়ারও কারণ নেই ক্লাবগুলোর। সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ সামনে রেখে জাতীয় দলের ক্যাম্প, ঈদ মিলয়ে আবার ছন্দপতন হবে শীর্ষ ফুটবলের। ১০ মার্চের পর ফেডারেশন কাপের পরের খেলা ৭ এপ্রিল এবং ৬ মার্চ লিগ শুরু দুই রাউন্ড হয়ে আবার বিরতিতে যাবে। ১৪ মার্চ একাদশ রাউন্ড হওয়ার পর দ্বাদশ রাউন্ড ১০ ও ১১ এপ্রিল।

৬১ দিন লিগের বিরতি ক্লাবগুলোর ওপর পড়েছে বাড়তি চাপ। প্রথম পর্ব শেষে পয়েন্ট টেবিলে বসুন্ধরা কিংসের সাথে যৌথভাবে শীর্ষে থাকা ফর্টিস এফসির ম্যানেজার রাশেদুল ইসলাম বলেছেন, ‘এটা কেবল আর্থিকভাবে চাপই নয়, খেলোয়াড়দের জন্য একটা মানসিক চাপও। এভাবে লিগ লম্বা সময় বন্ধ থাকলে খেলোয়াড়দের ফিটনেস ধরে রাখাও কঠিন হয়ে পড়ে। তারা অনুশীলনেও সেভাবে উৎসাহ পাননা।’

See also  কোয়ালিফায়ারে পা রাখল কোহলির বেঙ্গালুরু

৬ মার্চ বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচ আছে চারটি। মানিকগঞ্জে মুখোমুখি হবে আরামবাগ-ফকিরেরপুল, গাজীপুরে পুলিশ এফসি খেলবে ব্রাদার্সের বিপক্ষে, কিংস অ্যারেনায় বসুন্ধরা কিংস খেলবে পিডব্লিউডির বিপক্ষে, কুমিল্লায় আবাহনীর প্রতিপক্ষ রহমতগঞ্জ এবং ৭ মার্চ কুমিল্লায় মোহামেডানের বিপক্ষে খেলবে ফর্টিস এফসি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোলে ১৭ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক করেছে-বিজিবি

১

সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

২

চৌদ্দগ্রামে সরকারি সড়ক কেটে মাটি বিক্রির অভিযোগ, ড্রাম ট্রাকসহ আটক ৩

৩

অনলাইনে ফি-চার্জ আদায়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সাথে সোনালী ব্যাংকের সমঝোতা স্মারক

৪

মুরাদনগরে ইলিশ মাছবোঝাই পিকআপ ডাকাতি, ১৯মামলার আসামী ডাকাত সর্দার ইদ্রিস গ্রেপ্তার

৫

কুমিল্লায় ভিক্টোরিয়া কলেজের পেছনের সড়কে ছিনতাইয়ে জড়িত ৪ জন আটক

৬

মালদ্বীপের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল সংবর্ধনায় সিক্ত ফেনী জেলা বিএনপির নেতৃবৃন্দ

৭

বেনাপোলে ১৭ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক করেছে-বিজিবি

৮

কুমিল্লায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ

৯

‘এসিল্যান্ডের নির্দেশেই ঘুষ নিয়েছি, তাকেও গ্রেপ্তার করুন’: সার্ভেয়ার আসাদুল

১০

ভূল্লী উপজেলায় বিয়ের সিদ্ধান্তে জটিলতায় পরদিন গাছে ঝুলল অর্নাসপড়ুয়া ছাত্রীর মরদেহ

১১

নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি স্কুলে কোচিং, ব্যবহার হচ্ছে বিদ্যুৎও

১২

দুই ঘণ্টা পর মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিলো শ্রমিকরা

১৩

ডিবি ও জেলা পুলিশের সাঁড়াশি অভিযান: শ্রমিক উস্কানিদাতা ও কিশোর গ্যাংসহ গ্রেপ্তার ৩৮৫

১৪

সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক

১৫

এসআরবির নতুন ডিজি ফারুক, শিল্প পুলিশসহ গুরুত্বপূর্ণ বড় পদে রদবদল

১৬

জামালপুরে মশক নিধন ও রোড লাইট স্থাপনে মেয়র পদপ্রার্থী সোহেল রানা খানের উদ্যোগ

১৭

‘হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে’

১৮

বৃহত্তর রংপুরকে যুক্ত করে হবে দ্বিতীয় যমুনা সেতু

১৯

পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত

২০