২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইউরেনিয়াম পরিবহনে পাকিস্তানের আকাশসীমা নিয়ে ‘তথ্য নেই’: ডা. জাহেদ

ডেস্ক নিউজ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে ইউরেনিয়াম পরিবহনের ক্ষেত্রে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ার প্রসঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ বিষয়ে কথা বলেন।

আমি এই ব্যাপারে নিশ্চিত নই তাই আসলে সরকারের দিক থেকে আমার বলার কিছু নেই। এটা নিয়ে কোন সমস্যা হবে বলে আমি আসলে এটা এর ব্যাপারে আমার কাছে কোন তথ্য নেই। আর ইউরেনিয়াম চলে আসছে, এটার তথ্য আপনারা জানেন যে এটা চলে আসবে, এটা দেরি হবে না। এটা আমাদের দ্বিতীয় যে ইউনিটটা আছে সেটার জন্য।’

যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির প্রভাব রূপপুরে পড়বে কি-না এমন প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, ‘আমেরিকার সাথে যে পারমাণবিক চুক্তি হয়েছে, শান্তিপূর্ণ ব্যবহারটা আমি একটু জানিয়েছি। এটার প্রভাব রূপপুরে পড়বে বলে আমি মনে করি না। কারণ, বাংলাদেশ তো মাত্র এই যুগে প্রবেশ করলো। ভবিষ্যতে জ্বালানির যে পরিস্থিতি দেখছি, বাংলাদেশের এই ব্যাপারে নানান রকম অপশন খোলা রাখতে হবে। আরও নিউক্লিয়ার পাওয়ার-প্ল্যান্ট করবে কিনা এবং এই ব্যাপারে জ্বালানির সরবরাহ থেকে শুরু করে এসবে আরও জটিল ইস্যু আছে। আমাদের ইঞ্জিনিয়ারদের ট্রেনিং এর ব্যাপার আছে, অনেকগুলো ব্যাপার একসাথে যদি করি, সুতরাং সেইটা আমরা আমাদের স্বার্থে চুক্তি করবো।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ এই একটা কাজ শুরু থেকে করেছে। আমেরিকার সাথে রাশিয়ার সংকট ছিল, সমস্যা ছিল। কিন্তু আমাদের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে মিটিং করে এসেছে। তাই বাংলাদেশ তার স্বার্থে যেখানে যেখানে প্রয়োজন চায়নার সাথে, ইন্ডিয়ার সাথে, রাশিয়া, তুরস্ক, যার যার সাথে প্রয়োজন বাংলাদেশ তার সাথে এনগেজমেন্ট করবে।’

Facebook Comments Box
See also  চট্টগ্রামে মাদকবিরোধী অভিযানে গ্রে ফতার ৪৭৭

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনার বাংলা

১

চৌদ্দগ্রামে নিঁখোজ দুই কিশোরীকে কক্সবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ

২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী আলামিনের পাশে সোনালী ব্যাংক

৩

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭৯ আটক, ৪ দফায় ১৬৭২

৪

গোমতী নদী কুমিল্লার প্রাণ প্রবাহ

৫

ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন

৬

লালমাইয়ে মুক্ত বাংলা কারিগরি উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণে দেড় কোটি টাকার বরাদ্দ, মনিরুল হক চৌধুরীকে উপজেলা বিএনপি’র শুভেচ্ছা

৭

বুড়িচংয়ে ওষুধ কিনতে গিয়ে হামলার শিকার বৃদ্ধ,বাবাকে বাঁচাতে গিয়ে ছেলের গাড়ি ভাঙচুরের অভিযোগ

৮

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, যাচাই-বাছাইয়ে মির্জা ফখরুলের ভাইসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ।

৯

অপরাধীর ক্ষেত্রে কোনো দলীয় পরিচয় বিবেচনার সুযোগ নেই

১০

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

১১

চৌদ্দগ্রামে মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স: চৌমুহনী বাজারে সুধী সমাবেশ অনুষ্ঠিত

১২

বিচারাঙ্গনে অনিয়ম-দুর্নীতি দেখলে বস্তুনিষ্ঠ সংবাদ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

১৩

অবিবাহিত হওয়ায় ৩ তরুণীকে নেপাল যেতে বাধা নিয়ে হাইকোর্টের রুল

১৪

শেখ হাসিনাকে ফেরানো বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় বিষয়: তথ্য উপদেষ্টা

১৫

যাত্রীরা প্রথম লাগেজ ১২, সর্বশেষটি পাবে ৪০ মিনিটে

১৬

দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ

১৭

জামাতার গ্রেপ্তার নিয়ে ‘ভিত্তিহীন’ সংবাদ, ভাঙচুরের ঘটনার সঙ্গেও সংশ্লিষ্টতা নেই

১৮

ইউরেনিয়াম পরিবহনে পাকিস্তানের আকাশসীমা নিয়ে ‘তথ্য নেই’: ডা. জাহেদ

১৯

শেখ হাসিনার জন্মদিনে সাবেক এমপির বাড়িতে ‘কেক কাটতে গিয়ে’ গ্রেপ্তার ১৫ জন রিমান্ডে

২০