২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিচারাঙ্গনে অনিয়ম-দুর্নীতি দেখলে বস্তুনিষ্ঠ সংবাদ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

ডেস্ক নিউজ

সুপ্রিম কোর্ট, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়সহ বিচারাঙ্গনের কোথাও অনিয়ম, অনাচার বা দুর্নীতি চোখে পড়লে তা বস্তুনিষ্ঠভাবে সংবাদমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকদের সঙ্গে তার আত্মিক সম্পর্ক রয়েছে।’ পেশাগত জীবনে দীর্ঘদিন সাংবাদিকতা করার সুযোগ হয়েছে জানিয়ে তিনি বলেন, সাংবাদিকদের সুখ-দুঃখ ও পেশাগত চ্যালেঞ্জগুলো তিনি কিছুটা হলেও বোঝেন।

আদালতকেন্দ্রিক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রকাশিত প্রতিবেদনের ইতিবাচক প্রভাবের কথাও উল্লেখ করেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর আদালতকেন্দ্রিক বেশ কিছু বিষয় নিয়ে সংবাদ প্রকাশ হয়েছে এবং এর কয়েকটির সুফল পাওয়া গেছে।’

একটি উদাহরণ তুলে ধরে রুহুল কুদ্দুস কাজল বলেন, একই বিষয়ে হাইকোর্টের একাধিক বেঞ্চে পিটিশন করে আদেশ নেওয়ার একটি ঘটনা তার নজরে এসেছে। বিষয়টি সংশ্লিষ্ট আদালতের দৃষ্টিতে আনা হয়েছে এবং প্রয়োজনীয় নথি পর্যালোচনার পর আদালত পরবর্তী আদেশ দেবেন।

বিচারাঙ্গন আইনজীবীদের রুটি-রুজির জায়গা উল্লেখ করে তিনি বলেন, দু-একজনের অনিয়মের কারণে পুরো পেশার মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তবে শুধু নেতিবাচক খবর নয়, বিচারাঙ্গনে ইতিবাচক কর্মকাণ্ডও তুলে ধরার আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, প্রধান বিচারপতির কর্মতৎপরতায় সম্প্রতি আপিল বিভাগ ও হাইকোর্টে বিপুলসংখ্যক মামলা নিষ্পত্তি হয়েছে। এসব তথ্যও জনগণের সামনে তুলে ধরা প্রয়োজন।

রুহুল কুদ্দুস কাজল বলেন, আদালত সম্পর্কে মানুষের কাছে যেন ভুল বার্তা না যায়, সেদিকে সবাইকে দায়িত্বশীল হতে হবে। সঠিক তথ্য মানুষের সামনে তুলে ধরাই প্রত্যাশা।

দুপুর ১টায় সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অ্যাটর্নি জেনারেল।

See also  সাবেক আইজিপি এনামুল হক মারা গেছেন

এসআরএফ সভাপতি মো. দিদারুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

এ সময় হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. নুরুল আমিন বিপ্লব, আপিল বিভাগের রেজিস্ট্রার, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার), ডুলা সভাপতি শেখ আলী আহমেদ খোকন, বাংলাদেশ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জহিরুল আমিন, প্রসিকিউটর মঈনুল করিম, প্রসিকিউটর তারেক আবদুল্লাহসহ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এর আগে দুপুর সোয়া ১২টায় সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কোর্ট প্রাঙ্গণ প্রদক্ষিণ করে মূল ভবনের ফোয়ারার সামনে গিয়ে শেষ হয়। এতে এসআরএফের নেতৃবৃন্দ ও সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

২০২৪ সালে পেশাগত দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতা, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা এবং আদালতসংক্রান্ত সংবাদ দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার লক্ষ্য নিয়ে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের যাত্রা শুরু হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনার বাংলা

১

চৌদ্দগ্রামে নিঁখোজ দুই কিশোরীকে কক্সবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ

২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী আলামিনের পাশে সোনালী ব্যাংক

৩

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭৯ আটক, ৪ দফায় ১৬৭২

৪

গোমতী নদী কুমিল্লার প্রাণ প্রবাহ

৫

ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন

৬

লালমাইয়ে মুক্ত বাংলা কারিগরি উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণে দেড় কোটি টাকার বরাদ্দ, মনিরুল হক চৌধুরীকে উপজেলা বিএনপি’র শুভেচ্ছা

৭

বুড়িচংয়ে ওষুধ কিনতে গিয়ে হামলার শিকার বৃদ্ধ,বাবাকে বাঁচাতে গিয়ে ছেলের গাড়ি ভাঙচুরের অভিযোগ

৮

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, যাচাই-বাছাইয়ে মির্জা ফখরুলের ভাইসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ।

৯

অপরাধীর ক্ষেত্রে কোনো দলীয় পরিচয় বিবেচনার সুযোগ নেই

১০

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

১১

চৌদ্দগ্রামে মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স: চৌমুহনী বাজারে সুধী সমাবেশ অনুষ্ঠিত

১২

বিচারাঙ্গনে অনিয়ম-দুর্নীতি দেখলে বস্তুনিষ্ঠ সংবাদ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

১৩

অবিবাহিত হওয়ায় ৩ তরুণীকে নেপাল যেতে বাধা নিয়ে হাইকোর্টের রুল

১৪

শেখ হাসিনাকে ফেরানো বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় বিষয়: তথ্য উপদেষ্টা

১৫

যাত্রীরা প্রথম লাগেজ ১২, সর্বশেষটি পাবে ৪০ মিনিটে

১৬

দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ

১৭

জামাতার গ্রেপ্তার নিয়ে ‘ভিত্তিহীন’ সংবাদ, ভাঙচুরের ঘটনার সঙ্গেও সংশ্লিষ্টতা নেই

১৮

ইউরেনিয়াম পরিবহনে পাকিস্তানের আকাশসীমা নিয়ে ‘তথ্য নেই’: ডা. জাহেদ

১৯

শেখ হাসিনার জন্মদিনে সাবেক এমপির বাড়িতে ‘কেক কাটতে গিয়ে’ গ্রেপ্তার ১৫ জন রিমান্ডে

২০