২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ছোট ভাই মির্জা ফয়সল মনোনয়নপত্র জমা

বেলাল হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি:

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া শূন্য ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র মির্জা ফয়সল আমিন। তিনি রাষ্ট্রপতির ছোট ভাই।
রবিবার ২৭ সেপ্টেম্বর দুপুরে ঠাকুরগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে রির্টানিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করলেন মির্জা ফয়সল আমিন।
এর আগে তিনি বাবা মায়ের কবর জিয়ারত করেন। পরে জেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে যোগদেন।
পরে নেতাকর্মীদের সাথে নিয়ে ঠাকুরগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে রির্টানিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিল শেষে মির্জা ফয়সল আমিন বলেন, জনগণের প্রত্যাশা পূরণে তিনি কাজ করতে চান। নির্বাচনে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
​নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, এই উপনির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র দাখিল করেন।
​দলীয় সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে বিএনপির মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী মির্জা ফয়সল আমিনসহ দলের কয়েকজন নেতা মনোনয়ন সংগ্রহ করেছিলেন।
পরবর্তীতে যাচাই-বাছাই ও দলীয় হাইকমান্ডের সবুজ সংকেতের পর তিনি চূড়ান্ত প্রার্থী হিসেবে নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দেন।
​উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে বিজয়ী হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরবর্তীতে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ২৯ সেপ্টেম্বর মনোনয়নপ্রপত্র বাছাই, ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহার এবং ৮ অক্টোবর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হবে।
​মনোনয়ন দাখিলের সময় মির্জা ফয়সল আমিনের সাথে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপনির্বাচনকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ের রাজনৈতিক অঙ্গনে এখন ব্যাপক চাঞ্চল্য ও তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।
অন্যদিকে, গতকাল এ আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে দেলাওয়ার হোসেনও মনোনয়নপত্র দাখিল করেছেন।
মির্জা ফয়সল আমীন, বিএনপি মনোনীত প্রার্থী, ঠাকুরগাঁও ১ আসন উপনির্বাচন।

Facebook Comments Box
See also  জুলাই স্মরণে ওয়ারিয়র্স অব জুলাই’ মৌলভীবাজারের ঈদ পুনর্মিলনী

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন করে আন্দোলনের ডাক দিলো ককরোচ জনতা পার্টি

১

সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী

২

হাসনাত আবদুল্লাহরা মাঠে নতুন ধান্দা এনেছে: তানভীর বারী হামিম

৩

পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটপাট হয়েছে: ফুয়াদ

৪

কুমিল্লায় অপ্রতিমকে হত্যার ছক করা হয় ৭ দিন আগে

৫

চাঁদাবাজির বিকল্প হিসেবে ‘পুনর্বাসন দানবক্স’ চালুর ঘোষণা হাসনাত আবদুল্লাহর

৬

‘সংশোধনী ছাড়া সাইবার সুরক্ষা আইন হলে দেশ বৃহৎ কারাগারে পরিণত হবে’

৭

সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয়, জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের

৮

বিরামপুরে বেওয়ারিশ কুকুরের উৎপাত, আতঙ্কে পথচারী ও শিশুরা

৯

নাগরিকসেবা সহজ করতে কুমিল্লায় চালু হলো ‘আমার কুমিল্লা’ অ্যাপ

১০

কুমিল্লায় ছাত্রদলের সদস্য সচিবসহ গ্রেপ্তার ২, বিদেশি পিস্তল উদ্ধার

১১

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত

১২

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি: নাহিদ

১৩

অপরাধীদের আশ্রয় না দিয়ে হস্তান্তর করুন, ভারতকে দুদু

১৪

জামিন নামঞ্জুর এমপি নজরুলের, রিমান্ড শেষে পাঠানো হলো কারাগারে

১৫

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নাকচ

১৬

রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

১৭

‘জং ধরা হ্যান্ডকাফে রক্তাক্ত হাত’ বলে ভি চিহ্ন দেখালেন পলক

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

১৯

জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে

২০