১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারীর চারটি সংসদীয় আসনেই জামায়াত মনোনীত প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী

মোহাম্মদ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারীর চারটি সংসদীয় আসনেই জামায়াত মনোনীত প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান এ ফলাফল ঘোষণা করেন।
নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে ১৫৪টি কেন্দ্রের ফলে জামায়াত প্রার্থী মাওলানা আব্দুস সাত্তার দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৪৯ হাজার ২১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের খেজুর গাছ প্রতীকের প্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ১৬০ ভোট।
নীলফামারী-২ (সদর) আসনে ১৩৪টি কেন্দ্রে ১ লাখ ৪৫ হাজার ২০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জামায়াত প্রার্থী আলফারুক আব্দুল লতিফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৫৭৯ ভোট।
নীলফামারী-৩ (জলঢাকা) আসনে ১০৫টি কেন্দ্রে ১ লাখ ৮ হাজার ৫৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জামায়াত প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী সৈয়দ আলী পেয়েছেন ৮৯ হাজার ১০২ ভোট।
নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে ১৬৯টি কেন্দ্রে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জামায়াত প্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আব্দুল গফুর সরকার পেয়েছেন ৮১ হাজার ৫২৬ ভোট।
বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার পর বিজয়ী প্রার্থীরা ভোটার ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এদিকে তাদের বিজয়ে জেলার বিভিন্ন উপজেলা ও এলাকায় জামায়াতের নেতাকর্মী ও সমর্থকদের আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে দেখা গেছে।
Facebook Comments Box
See also  কুমিল্লার লাকসামে নিম্নমানের ত্রাণ সামগ্রী ফেরত দিলেন এমপি আবুল কালাম

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলের নতুন বিল্ডিংয়ে ঠাঁই হলো না ৯৬ বছরের বৃদ্ধা মায়ের

খুব একটা গরিব মানুষ আমি না, চারটি গাড়ি আছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

এবারের বাজেটে রাজস্বে বড় বাজি

চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা

মায়ের মামলায় বাবা জেলে, খালি ঘরে মিলল ছেলের ঝুলন্ত মরদেহ

বরুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি, সুপারস্টার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

পাথরঘাটায় সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির আটক

কুমিল্লার বিভিন্ন উপজেলা পরিদর্শন করেন প্রশাসক মোঃ মোস্তাক মিয়া

বিরামপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মউলুদার, স্বামী-সন্তানের কান্নায় ভারী হাসপাতাল চত্বর

মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১০

নিজস্ব সংস্কৃতি ও নেতৃত্ব গড়ে তুললেই এগিয়ে যাবে রুহিয়া ও ভুল্লি: মির্জা ফখরুল

১১

রমনা পার্ক পরিদর্শন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের

১২

বিরামপুরে পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক, ট্যাপেন্টাডল ও ইয়াবা উদ্ধার

১৩

কুমিল্লা জেলা পরিষদে নবনিযুক্ত প্রধান নির্বাহী কর্মকর্তাকে ফুলেল সংবর্ধনা

১৪

চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়নে ডা. তাহের এমপি’র ঈদ উপহার বিতরণ

১৫

চৌদ্দগ্রামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

১৬

নীলফামারীতে বিশ্ব মৌমাছি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 

১৭

পানি সম্পর্কিত কুরআনের আয়াত

১৮

রাফিয়াত নাসির কথা, এক উজ্জ্বল নক্ষত্র!

১৯

মাননীয় প্রধানমন্ত্রী  তারেক রহমানের সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী  জাকারিয়া তাহের সুমন এর সৌজন্য সাক্ষাৎ

২০