২২ সেপ্টেম্বর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘সালাহউদ্দিন সাহেব ইজ আ ফেইলড হোম মিনিস্টার’

ডেস্ক নিউজ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা ১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেছেন, ‘সালাহউদ্দিন সাহেব ইজ এ ফেইলড হোম মিনিস্টার। আজকে আমি সারাদিন চেষ্টা করে তার সঙ্গে কথা বলতে পারিনি। কী হচ্ছে দেশে? দেশে আইনশৃঙ্খলার ব্যাপক অবনতি হয়েছে।’

তিনি বলেন, ‘কুমিল্লায় একটা শিশুকে হত্যা করা হয়েছে। খুলনায় একটা ছেলেকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। যদি লোকজনকে মারে, ধর্ষণ করে, তাহলে আমাদের হোম মিনিস্টার কী করবেন? হোম মিনিস্টার কি আঙুল চুষবেন? হোম মিনিস্টার ইনঅ্যাকটিভ হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না।’

সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে রাজধানীর শিল্পাঞ্চল থানার উত্তর বেগুনবাড়ি এলাকায় এলাকাবাসীর আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. উল্লাহ ভূইয়া হারুনের ব্যবস্থাপনায় এবং বিশিষ্ট সমাজসেবক মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সাইফুল আলম খান মিলন বলেন, ‘চাঁদাবাজি বন্ধ করতে শুধু আমার জীবনটা দেওয়া বাকি রয়েছে। বহুবার বলেছি, সরকারি দল চাঁদাবাজি করে—কারওয়ান বাজার থেকে শুরু করে সব জায়গায়। ইলেকশনের আগেও আমি বলেছি, এখনও বলছি—মেহেরবানী করে চাঁদাবাজি বন্ধ করেন।’

তিনি বলেন, ‘সরকারি দলের এমপি হলেও এখানে যদি সরকারি দলের এমপি থাকত, তবুও সে নিজে চাঁদাবাজি বন্ধ করতে পারত না, যদি হোম মিনিস্ট্রি সাহায্য না করে।’

তিনি আরও বলেন, ‘তবে আমি যেটা বলি, সেটা যদি আপনারা করতে পারেন, তাহলে সবকিছু বন্ধ হবে। পাড়ায়-মহল্লায় আপনারা একত্রিত হন, আপনাদের কমিটি গঠন করেন। চাঁদা দেব না, মাদক বিক্রি করতে দেব না, এমন সিদ্ধান্ত নিন। আপনারা মহল্লায় মহল্লায় সামাজিক আন্দোলন গড়ে তুলুন, আমরা আপনাদের সঙ্গে থাকব।’

তিনি বলেন, ‘প্রয়োজনে চাঁদাবাজ, মাদক কারবারিদের লাঠিসোঁটা দিয়ে পেটাবেন। যদি সরকার তাদের বাহিনী নিয়ে দেশের এসব অনাচার-অত্যাচার বন্ধ করতে না পারে, তাহলে তো লোকজনকে মাঠে নামা ছাড়া কোনো উপায় নেই। কাজেই এখনও সময় আছে, এসব বন্ধ করেন।”

See also  জ্বালানি সংকটেও ১ লাখ লিটার তেল খরচ করে লংমার্চ করবে জামায়াতে

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য ও শিল্পাঞ্চল থানা আমীর মো. কলিম উল্লাহ এবং থানা সেক্রেটারি নূর উদ্দিন মো. জাহিদ। এছাড়াও স্থানীয় বিশিষ্টজন, আলেম-ওলামা, যুবক, শিক্ষক ও মহল্লা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ব্যাখ্যা

ব্যয় সাশ্রয়ে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত: তথ্য উপদেষ্টা

পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান

২০২৭ সালের হজে বিমানভাড়া কমল ২৪ হাজার ৮৩০ টাকা

সাবেক মন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বাড়লো বাস ভাড়া

এয়ারবাসের জন্য বাংলাদেশে লেভেল প্লেয়িং ফিল্ড চান ফরাসি রাষ্ট্রদূত

ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম

জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

‘সালাহউদ্দিন সাহেব ইজ আ ফেইলড হোম মিনিস্টার’

১০

ঘোষণার আগেই বাসে ১০-২০ টাকা বাড়তি ভাড়া আদায়

১১

চট্টগ্রামে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৩৩

১২

বরুড়ায় এ কে এম আবু তাহের হাসপাতাল উদ্বোধন করবেন মন্ত্রী জাকারিয়া তাহের সুমন

১৩

ধানমন্ডি লেক থেকে ভাসমান ম রদেহ উদ্ধার

১৪

কয়েকটা ককটেল, বাসে আগুনে সংকট তৈরি করা যাবে না: জাহেদ উর রহমান

১৫

যানজট নিরসনে বাড্ডায় অবৈধ পার্কিং ও হকারদের বিরুদ্ধে অভিযান

১৬

দাউদকান্দিতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ ৪ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট

১৭

টানা দরপতনের পর বিশ্ববাজারে আবারও বাড়লো তেলের দাম

১৮

মালয়েশিয়ায় অভিযানে ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক

১৯

অসুস্থ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন জয়নুল আবদীন ফারুক

২০