১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লা-১ পরাজয় মেনে নিয়ে বিজয়ী ড.মোশাররফ হোসেনকে জামায়াত প্রার্থীর শুভেচ্ছা

Web

দাউদকান্দি প্রতিনিধি:

কুমিল্লা-১ আসনে বিজয়ী প্রার্থী বিএনপি স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন পরাজিত প্রার্থী দাউদকান্দি উপজেলা জামায়াত ইসলামীর আমীর মোঃ মনিরুজ্জামান বাহলুল।

শনিবার (১৪ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর গুলশান বাসভবনে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান সম্পন্ন হয়।

সাক্ষাৎকালে মনিরুজ্জামান বাহলুল নবনির্বাচিত সংসদ সদস্য ড. মোশাররফ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান এবং নির্বাচনে বিজয়ে অভিনন্দন জানান। এ সময় তারা কুশলাদি বিনিময় করেন এবং এলাকার উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক এম এ লতিফ ভুইয়াসহ দাউদকান্দি ও মেঘনা উপজেলার জামায়াতে ইসলামীর স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময়ে ড. মোশাররফ বলেন, গণতন্ত্রে রাজনৈতিক মতপার্থক্য থাকবেই, সহিংসতা ও হয়রানি গণতন্ত্রের সৌন্দর্য নষ্ট করে। তাই সবাইকে শান্তিপূর্ণ ও সহনশীল পরিবেশ বজায় রাখতে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

Facebook Comments Box
See also  বিএনপি কাজে ও কর্মে বিশ্বাস করে, সমালোচনায় নয়-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একের পর এক ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিলে ফুটে উঠছে গোয়েন্দা ব্যর্থতা

সামর্থ্য থাকলে বাচ্চাদের বিদেশ পাঠান, এদেশে থাকলে খাদ্যের বিষে মরবে

বর্জ্য জমা দিলেই মিলছে চাল-ডাল-আটা-তেল-ডিম-মুরগি

চট্টগ্রামে অপহরণের ৩ ঘণ্টায় ২১ মাসের শিশু উদ্ধার, গ্রেফতার ২

জামায়াতের ৬ দফা কীভাবে ৮ দফা হলো জাতি জানে না: রাশেদ খাঁন

আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি

দিল্লিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক অনুষ্ঠিত

সরকার ভুলের পর ভুল করে জনগণের অনাস্থা পূর্ণ করে তুলেছে: মঞ্জু

লংমার্চের রাজনৈতিক উদ্দেশ্য ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন বিএনপির, নজরও রাখছে

বিএনপির ঘরে ঘরে কান্নার রোল শুরু হয়ে গেছে: অলি আহমদ

১০

৩৫ লাখ টাকার মাছ মরে শেষ, দায় নেবে কে?

১১

চট্টগ্রামে কলেজছাত্রকে জিম্মি করে চাঁদা নেওয়ার অভিযোগে গ্রেফতার ৫

১২

জামায়াত আমির ও নাহিদের আহ্বানে জাতি আর সাড়া দিচ্ছে না: রাশেদ খাঁন

১৩

ম্যাচ খেলতে মাঠে গিয়ে বাংলাদেশ শুনল ‘খেলা হবে না’!

১৪

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

‘তারেক রহমানকে নির্ধারণ করতে হবে তিনি কীভাবে ক্ষমতা থেকে চলে যাবেন’

১৬

দাবি মেনে নিন, হতাশ হয়ে মাথা গরম করবেন না: জামায়াত আমির

১৭

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান

১৮

ঢাকাসহ দেশের আট অঞ্চলে বজ্রবৃষ্টির আশঙ্কা, সামান্য কমতে পারে দিনের তাপমাত্রা

১৯

টার্মিনালহীন গাইয়াপাড়া লঞ্চঘাট, ভোগান্তিতে যাত্রীরা

২০