১৯ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপির ঘরে ঘরে কান্নার রোল শুরু হয়ে গেছে: অলি আহমদ

ডেস্ক নিউর্জ

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও ১১-দলীয় ঐক্যের নেতা কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, বিএনপির ঘরে, বিএনপির প্রত্যেকটা কর্মীর ঘরে ঘরে কান্নার রোল শুরু হয়ে গেছে। ক্ষমতা হারালে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাস্তানি বন্ধ হয়ে যাবে-এমন আশঙ্কা থেকেই বিএনপির নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যের আহ্বানে লংমার্চ কর্মসূচির প্রাক্কালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে লংমার্চ-পূর্ব উদ্বোধনী সমাবেশে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

অলি আহমদ বলেন, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, সন্ত্রাস বন্ধ হয়ে যাবে, মাস্তানি বন্ধ হয়ে যাবে। তারেকের যে সরকার এটা বিএনপির সরকার না, এটা হলো হাসিনার সরকার। তারেককেও সাবধান হতে হবে। দেশবাসীকেও সাবধান হতে হবে।

ক্ষমতা হারানোর আশঙ্কা বোঝাতে বক্তব্যে একটি উদাহরণ দিয়ে এলডিপি সভাপতি বলেন, ক্ষমতা চলে গেলে বড় বাড়ি, গাড়ি ও ভালো খাবারের সুযোগ থাকবে না-এমন আশঙ্কা থেকেই একজন ক্ষমতাবান ব্যক্তির পরিবারের কান্নার উদাহরণ দেওয়া যায়।

লংমার্চে অংশ নেওয়া নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে থাকেন। বিপথগামী হবেন না। শুধু দেশকে সঠিক পথে আনার জন্য আমরা এই লংমার্চ করছি। কোনো ক্ষমতার লোভে বা ব্যক্তিগত কোনো লোভে নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে অলি আহমদ বলেন, ফেসবুকে কে কী লিখলো, কোনো মুনাফেক কোনো বেঈমান কিংবা ভারতের দালালরা কী লিখলো সেদিকে কান দেবেন না।

অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে প্রয়োজনীয় কাজ ‘ঈমানি শক্তিতে’ করার আহ্বান জানিয়ে লংমার্চ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে তিনি আশা করেন।

Facebook Comments Box
See also  দুদককে দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করলে মেনে নেবো না: নাহিদ ইসলাম

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ককটেল বিস্ফোরণে জড়িতরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের, বলছে ডিবি

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সচিবালয়ে মন্ত্রিপরিষদের সভা, বিভিন্ন বিষয়ে আলোচনা

শেফালির সেঞ্চুরিতে বাংলাদেশের সামনে পাহাড়সম টার্গেট

মস্কোতে ইউক্রেনের ‘বড় ধরনের’ ড্রোন হামলা, নিহত ২

ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অপ্রতিমের বয়স ‘তেরো’ সরকারি ভবনের কপালে লিখে দিতে চান দুদু

চট্টগ্রামে মাদকবিরোধী অভিযানে গ্রে ফতার ৪৭৭

মুষলধারে বৃষ্টিতে দক্ষিণ সিটিতে জলাবদ্ধতা, মাঠে ইমার্জেন্সি টিম

মাদকের টাকা জোগাড়ে ২০ মাসের মেয়েকে বিক্রির চেষ্টা

১০

ধনী আইনজীবী হওয়ার শর্টকাট থাকলেও ভালো হতে পড়াশোনার বিকল্প নেই: আইনমন্ত্রী

১১

ইসরায়েলকে ৪০ হাজার বো মা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

১২

দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় ঐক্য

১৩

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

‘সরকার যদি নিজের কর্মকাণ্ডের ভারেই একদিন পইড়া যায়, বিশ্বাস করবেন না?’

১৫

‘এই লং মার্চ কোনো দলের নয়, ১৮ কোটি মানুষের দাবি আদায়ের লং মার্চ’

১৬

প্রশাসনের একাংশ তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র করছে: নয়ন

১৭

উত্তর আন্দামান সাগরে লঘুচাপ সৃষ্টি, দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা

১৮

বেনাপোলে পাসপোর্ট যাত্রীর শরীরে লুকিয়ে রাখা ৮২ গ্রাম স্বর্ণসহ কাস্টমস গোয়েন্দার হাতে আটক

১৯

শার্শার রুদ্রপুর সীমান্ত থেকে ৫৫০ বোতল ভারতীয় মাদক জাতীয় সিরাপ উদ্ধার

২০