১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হারিয়ে যাওয়া চার শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ

ডেস্ক নিউজ

মুন্সীগঞ্জের পদ্মা সেতু (উত্তর) থানা পুলিশের মানবিক ও দায়িত্বশীল তৎপরতায় হারিয়ে যাওয়া চার শিশুকে উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শিশুদের ফিরে পেয়ে পরিবার ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইস্টান বাজার এলাকার বাসা থেকে পরিবারের অজ্ঞাতে বের হয়ে যায় চার শিশু। তারা হলো—রাব্বি (১০), পিতা আব্দুল করিম; জাহিদুল ইসলাম (১১), পিতা হানিফ; হাসান (১১) ও হোসাইন (১১), উভয়ের পিতা রিয়াজুল ইসলাম। তাদের সবার বাড়ি ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের কেরানীগঞ্জ স্ট্যান্ড বাজার এলাকায়।

চার শিশু তেঘরিয়া রেলস্টেশন থেকে ট্রেনের টিকিট কেটে মাওয়া রেলস্টেশনে গিয়ে নামে। তাদের কাছে থাকা ২০০ টাকা নিয়ে তারা মাওয়া ঘাট এলাকায় ঘোরাফেরা করতে থাকে। একপর্যায়ে টাকা শেষ হয়ে গেলে তারা বাড়িতে ফিরতে না পেরে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে চন্দ্রের বাড়ি বাজার এলাকায় কান্নাকাটি শুরু করে।

বিষয়টি জানতে পেরে পদ্মা সেতু (উত্তর) থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে চার শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে পুলিশ তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে। পরিচয় নিশ্চিত হওয়ার পর শিশুদের পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, শিশুদের খুঁজে না পেয়ে তারা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। দীর্ঘ সময় শিশুদের কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যরা উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে পড়েন। পরে পুলিশ তাদের উদ্ধার করে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ায় স্বস্তি ফিরে আসে।

উল্লেখ্য, হাসান ও হোসাইন জমজ দুই ভাই। পুলিশের দ্রুত তৎপরতা ও মানবিক উদ্যোগে নিখোঁজ তিন পরিবারের চার শিশু নিরাপদে পরিবারের কাছে ফিরে যাওয়ায় এলাকাবাসী পদ্মা সেতু (উত্তর) থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Facebook Comments Box
See also  গত তিন মাসে কুমিল্লার বেসিক উন্নয়নকাজে আমরা যে অগ্রগতি এনেছি তা ৩০ বছরেও পারিনি - মনিরুল হক চৌধুরী এমপি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টার্মিনালহীন গাইয়াপাড়া লঞ্চঘাট, ভোগান্তিতে যাত্রীরা

হ্যারি কেইন-এমবাপ্পে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

নতুন সরকার আসার পরেও ঘুস খাওয়ার প্রতিযোগিতা চলছে: হাসনাত আবদুল্লাহ

ইতালিতে মানবপাচার, নৌকা ডুবে ৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ২

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির তিন নেতার মনোনয়ন ফরম জমা

খানসামায় ওয়ার্ল্ড ভিশনের ‘গ্রিন অ্যান্ড ক্লিন’ প্রকল্পের কর্মসূচি

আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক

খেলনা পিস্তল-ওয়াকিটকি নিয়ে ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, গ্রেফতার ৬

আসিফ মাহমুদের সম্পদ ও লেনদেনের তথ্য চেয়ে আর্থিক গোয়েন্দা সংস্থায় চিঠি

একদিনেই ৫২৫ গ্রেফতার, জব্দ ইয়াবা-গাঁজা-মদ

১০

‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ অডিওটি এআই, দাবি সেই ওসির

১১

জমিতে স্প্রে করতে গিয়ে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

১২

পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি

১৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘মার্কিন সংবিধান দিবস’ উদযাপিত

১৪

গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৫

১১ দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো বিশৃঙ্খলা চাই না: গোলাম পরওয়ার

১৬

‘আপনারা যে পুরস্কারটা জিতে এসেছেন, এটা বাংলাদেশের সব মুসলমানের অর্জন’

১৭

ভারতে সাজাভোগ শেষে শিশুসহ ১৮ জন নারী-পুরুষকে বাংলাদেশে হস্তান্তর

১৮

মাথা উঁচু করলেই নেমে আসে চাকরি জীবনের করুণ পরিণতি

১৯

ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন

২০