৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধানের শীষ বিজয়ী হলে দেশে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে-আবুল কালাম

ওমর ফারুক, লাকসাম
কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম বলেছেন, “ধানের শীষ বিজয়ী হলে দেশে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে একটি মানবিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা হবে।”

তিনি বৃহস্পতিবার বিকেলে লাকসাম উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নের কৈত্রা এলাকায় ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রফেসর আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, সিনিয়র সহ-সভাপতি ডা. নুর উল্ল্যাহ রায়হান, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশু ও মুরাদ হোসেন।

জনসভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক দুলাল মেম্বার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাহেদ খান, মিনহাজ উদ্দিন মানিক, ফ্রান্স বিএনপি নেতা কবির আহমেদ, প্রবাসী বিএনপি নেতা, মিজানুর রহমান সিনহা,মনির হোসেন, মাসুদ, সোহেল রানা ও জহিরুল ইসলাম।

এছাড়া যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব ওমর ফারুক, ছাত্রদল নেতা জাকির এবং স্বেচ্ছাসেবক দলের নেতা কামরুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী জনসভায় অংশ নেন। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জনগণ ভোটাধিকার ও ন্যায়বিচার থেকে বঞ্চিত। আসন্ন নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। জনসভায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Facebook Comments Box
See also  গোবিন্দগঞ্জে শামীম কায়সার লিংকনের ধানের শীষের সমর্থনে গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়নে ডা. তাহের এমপি’র ঈদ উপহার বিতরণ

চৌদ্দগ্রামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

নীলফামারীতে বিশ্ব মৌমাছি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 

পানি সম্পর্কিত কুরআনের আয়াত

রাফিয়াত নাসির কথা, এক উজ্জ্বল নক্ষত্র!

মাননীয় প্রধানমন্ত্রী  তারেক রহমানের সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী  জাকারিয়া তাহের সুমন এর সৌজন্য সাক্ষাৎ

 শার্শা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুরে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ সম্পন্ন

সিরাজগঞ্জ রোডে হয় গরু ডাকাতি, মাংস যায় রাজধানীর সুপার শপে

মেয়েদের পড়াশোনা ডিগ্রি বা স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: চাঁদপুরে প্রধানমন্ত্রী

১০

কুমিল্লায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগতম ও শুভেচ্ছা জানালেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল

১১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শুভেচ্ছা বিনিময় করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু

১২

চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদাকে ‘পরম স্নেহে’ কাছে ঢাকলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৩

কুমিল্লাকে বিভাগ ও কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন করা হবে- প্রধানমন্ত্রী

১৪

জামালপুর সদরে প্রায় ‌দেড় শতাধিক ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপি গ্রুপের মতবিনিময় সভা 

১৫

একবছরে ৫০ লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে : লাকসামে প্রধানমন্ত্রী

১৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. এম এম শরীফুল করিম

১৭

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে লাকসামে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৮

চৌদ্দগ্রামে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে নির্যাতনের অভিযোগ

১৯

বেড়িবাঁধ সংস্কারের আড়ালে রাঙ্গাবালীতে প্রায় ৫০০ গাছ উপড়ে ফেলার অভিযোগ

২০