৭ সেপ্টেম্বর ২০২৬, ৮:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গ্রেফতার ৯, হামলাকারীরা মাদকাসক্ত ও কিশোর গ্যাংয়ের সদস্য

ডেস্ক নিউজ

সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপ-পরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে (৫৮) পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকায় ৯ জনকে গ্রেফতার করেছে র‍্যাব ও থানা পুলিশ।

র‍্যাব বলছে, এই ঘটনায় জড়িতরা মাদকাসক্ত ও কিশোর গ্যাংয়ের সদস্য ছিল। বিচ্ছিন্ন এক ঘটনায় অটোরিকশার গ্যারেজ মালিক বৃদ্ধকে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের ওই সদস্য সাদা পোশাকে এগিয়ে এলে তার ওপর হামলা করে হত্যা করা হয়।

রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার সদর থানাধীন লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে র‍্যাব-১০। গ্রেফতারকৃতরা হলো- আলাউদ্দিন (২৬), আপন (৩০), জিহাদ (২০) ও ইমরান (২৬)।

একই দিন রাতে সাভারের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে আরও চারজনকে গ্রেফতার করে র‍্যাব-৪। গ্রেফতারকৃতরা হলো, নূর মোহাম্মদ রুদ্র (২৪), মো. রাকিব মিয়া (২৮), ছাব্বির আহম্মেদ (২৪), ও মো. ওয়াসিম (৪০)।

এছাড়াও রোববার (৭ সেপ্টেম্বর) ভোরে সাভারের আমিনবাজা এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মূল আসামি প্রাইভেটকার চালক জহিরুল ইসলামকে (৩০) গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ।

মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, আমাদের একটি টিম রাজধানীর সদরঘাট থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অনুসরণ করতে থাকে। একপর্যায়ে মুন্সিগঞ্জের লঞ্চঘাটে তাদের অবস্থান শনাক্ত করা হয়। লঞ্চ থেকেই প্রথমে দুজনকে গ্রেফতার করতে সক্ষম হই। এরপর প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে বাকি দুজনসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে আমরা তাদের সম্পৃক্ততা পেয়েছি বলেও জানান তিনি।

একই ঘটনায় জড়িত আরও চার আসামিকে র‍্যাব-৪-এর একটি অভিযানিক দল গ্রেফতার করেছে জানিয়ে তিনি বলেন, এজাহারে নাম থাকা মোট ১৫ আসামির মধ্যে র‍্যাব-১০ চারজন এবং র‍্যাব-৪ চারজনসহ মোট আটজনকে গ্রেফতার করেছে। এছাড়া স্থানীয় থানা পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

তদন্তে পাওয়া তথ্য জানিয়ে তিনি বলেন, গ্রেফতারকৃত আপন ও জিহাদ বেশ কিছুদিন ধরে অত্যন্ত অপরাধপ্রবণ হয়ে উঠেছে। তাদের পিসিপিআরও অত্যন্ত খারাপ। তারা ওই এলাকায় কিশোর গ্যাং পরিচালনা করে এবং মাদকের সঙ্গে চরমভাবে সম্পৃক্ত।

See also  ২৩ সেপ্টেম্বর ছুটি, তবে চাকরিজীবীদের জন্য নয়

এসময় পুলিশ সদস্যকে হত্যার কার জানতে চাইলে তিনি বলেন, আলতাফ হোসেনকে পুলিশ হিসেবে টার্গেট করে পিটিয়ে হত্যা করা হয়নি। আলতাফ হোসেন এসবিতে চাকরি করতেন। ঘটনার সময় তিনি সিভিল (সাদা) পোশাকে ছিলেন। একজন পুলিশ কর্মকর্তা এবং একই সঙ্গে একজন নাগরিক হিসেবে দায়িত্ববোধ থেকে তিনি একজন বৃদ্ধ মানুষকে যখন মারধর করা হচ্ছিল, তখন মানবিক কারণে সেটি প্রতিহত করার চেষ্টা করেন। ওই বৃদ্ধ ব্যক্তি ছিলেন অটোরিকশা গ্যারেজের মালিক আবুল কালাম আজাদ। প্রথমে বাকবিতণ্ডা শুরু হলে আলতাফ হোসেন পরিস্থিতি নিয়ন্ত্রণ, প্রতিরোধ ও সমঝোতার চেষ্টা করেন। কিন্তু হামলাকারীরা কোনোভাবেই তার কথায় কর্ণপাত করেনি। একপর্যায়ে তারা তাকে ধাওয়া করে। তখন আলতাফ হোসেন দৌঁড়ে ঘটনাস্থলের পাশে তার ছেলের কারখানার ভেতরে প্রবেশ করেন। পরে আসামিরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তিনি নিজের পুলিশ পরিচয় দেন। তারপরও তাকে দেশিয় অস্ত্র দিয়ে পিটিয়ে হত্যা করা হয়।

আসামিদের বিষয়ে জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, এজাহারভুক্ত ১৫ আসামির মধ্যে অধিকাংশেরই কিশোর গ্যাং ও মাদকের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে। হামলার সময় তারা মাদকাসক্ত ছিল। র্যাব-১০ এর হাতে গ্রেফতারকৃত চারজনের মধ্যে আলাউদ্দিন সরাসরি আলতাফ হোসেনের ওপর হামলা করে। জিহাদ চাকু দিয়ে তাকে আঘাত করে এবং গুরুতর জখম করে। আরেকজন গ্রেফতারকৃত আসামি আপন ওই এলাকার কিশোর গ্যাংয়ের মূল হোতা। তার বিরুদ্ধে প্রাথমিকভাবে তিনটি মাদক মামলার তথ্য পাওয়া গেছে। সে এসএস পাইপ দিয়ে আলতাফ হোসেনের মাথায় গুরুতর আঘাত করে। অপর আসামি ইমরানও হামলায় অংশ নেয়। যখন ওই সন্ত্রাসী দলটি গণপিটুনি দিচ্ছিল, তখন ইমরানও তাদের সঙ্গে ছিল। ওই দলের সদস্যসংখ্যা আনুমানিক ২৫ থেকে ৩০ জন ছিল বলেও জানানো হয়।

ঘটনার সূত্রপাত জানতে চাইলে তিনি বলেন, ঘটনাটি পূর্বপরিকল্পিত বিরোধকে কেন্দ্র করে ঘটেছে এমনটা মনে হচ্ছে না। ঘটনাটি তাৎক্ষণিকভাবে শুরু হয়। সেখানে একটি অটোরিকশা গ্যারেজের সামনে দাঁড়িয়ে ছিল। হামলাকারীরা একটি প্রাইভেটকারে ৫ জন ছিল। অটোরিকশাটি সেখানে কেন দাঁড়িয়ে আছে, তা নিয়েই প্রথমে তাদের সঙ্গে গ্যারেজের মালিকের বিরোধের সূত্রপাত হয়। ওই পাঁচজনই তখন মাদকাসক্ত ছিল। তারা গাড়ি থেকে নেমে প্রথমে গ্যারেজের বৃদ্ধ মালিক আবুল কালাম আজাদকে থাপ্পড় ও মারধর করে। তখন একজন মানবিক মানুষ হিসেবে আলতাফ হোসেন এগিয়ে গিয়ে বিষয়টি প্রতিহত ও সমঝোতার চেষ্টা করেন। কিন্তু তারা তার কথায় কর্ণপাত করেনি। বাকবিতণ্ডার একপর্যায়ে হামলাকারীরা তার ওপরও আক্রমণ শুরু করে। পরিস্থিতি বড় ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে রূপ নিয়েছে বুঝতে পেরে আলতাফ হোসেন নিজেকে বাঁচানোর জন্য দৌড় দেন। এরপর তিনি তার ছেলের একটি ছোট পোশাক কারখানায় ঢুকে দরজা বন্ধ করে দেন। এরই মধ্যে ওই পাঁচজন এলাকার কিশোর গ্যাংয়ের সদস্যদের ফোন করে সেখানে ডেকে নেয়। পরবর্তীতে তাদের সঙ্গে আরও লোকজন যুক্ত হলে সেখানে আনুমানিক ২৫ জনের মতো লোক জড়ো হয়। পরে তারা কারখানার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর প্রথমে আলতাফ হোসেনের ওপর হামলা চালানো হয়। তার চিৎকার শুনে তার ছোট ছেলে আরিফুল পেছন দিক থেকে এসে প্রতিহত করার চেষ্টা করেন। তখন তাকেও ফেলে দেওয়া হয় এবং মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করা হয়। হামলায় এসএস পাইপসহ বিভিন্ন দেশীয় অস্ত্র, চাকু এবং অন্যান্য অস্ত্র ব্যবহার করা হয়েছে। এসব অস্ত্র দিয়েই আলতাফ হোসেনকে হত্যা এবং তার ছেলেকে গুরুতর জখম করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূল্লী উপজেলায় বিয়ের সিদ্ধান্তে জটিলতায় পরদিন গাছে ঝুলল অর্নাসপড়ুয়া ছাত্রীর মরদেহ

১

নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি স্কুলে কোচিং, ব্যবহার হচ্ছে বিদ্যুৎও

২

দুই ঘণ্টা পর মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিলো শ্রমিকরা

৩

ডিবি ও জেলা পুলিশের সাঁড়াশি অভিযান: শ্রমিক উস্কানিদাতা ও কিশোর গ্যাংসহ গ্রেপ্তার ৩৮৫

৪

সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক

৫

এসআরবির নতুন ডিজি ফারুক, শিল্প পুলিশসহ গুরুত্বপূর্ণ বড় পদে রদবদল

৬

জামালপুরে মশক নিধন ও রোড লাইট স্থাপনে মেয়র পদপ্রার্থী সোহেল রানা খানের উদ্যোগ

৭

‘হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে’

৮

বৃহত্তর রংপুরকে যুক্ত করে হবে দ্বিতীয় যমুনা সেতু

৯

পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত

১০

সেবার মানোন্নয়নে অতিরিক্ত দায়িত্বে সোনালী ব্যাংকের কর্মকর্তারা

১১

কুমিল্লায় ভাড়া নিয়ে বিরোধ, অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা

১২

চৌদ্দগ্রামে মাওলানা ভাসানির ৫০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

কুমিল্লা প্রবাসী কেয়ার হাসপাতাল প্রকল্পের নামে  শত কোটি টাকা হাতিয়ে নেওয়া অভিযোগ – সাবেক ছাত্র নেতা ফখরুল ইসলাম মিঠুর 

১৪

অর্থপাচার ও অপরাধ দমনে হংকংয়ের সঙ্গে চুক্তি অনুমোদন মন্ত্রিসভায়

১৫

গাজীপুরে পুলিশের তিন মামলায় আসামি ৪ হাজার, গ্রেফতার ৩০

১৬

দেশে সরকার পরিবর্তন হলেও বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণের সংস্কৃতি বন্ধ হয়নি -মো. নাহিদ ইসলাম

১৭

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ টাকা নির্ধারণ

১৮

বেনাপোলে প্রতারণা মামলার তালিকাভুক্ত দুই আসামি কে গ্রেপ্তার

১৯

জামালপুরে যুব দিবস উপলক্ষে বাল্যবিবাহ ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

২০