৩০ অগাস্ট ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফ্যামেলি কার্ড বিতরণে আমরা কোনও অনিয়ম বরদাস্ত করিনি: অর্থমন্ত্রী

ডেস্ক নিউজ

ফ্যামেলি কার্ড বিতরণে আমরা কোনও অনিয়ম বরদাস্ত করিনি, কোনও রাজনীতি বা দলীয় পরিচয় খোঁজা হয়নি বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, প্রকৃত হকদারদের মধ্যে ন্যায্যতার ভিত্তিতে ফ্যামেলি কার্ড বিতরণ করা হয়েছে এবং হচ্ছে।

রোববার (৩০ আগস্ট) চট্টগ্রাম সার্কিট হাউজে এইচএসবিসি ব্যাংকের আর্থিক সহায়তায় এবং এনজিও সংস্থা ব্র্যাক কর্তৃক বাস্তবায়িত ‘চট্টগ্রাম অঞ্চলে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন সহায়তা প্রকল্পের’ উদ্বোধন ও প্রকল্প পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

উন্নয়ন ও পুনর্বাসনে বেসরকারি অংশগ্রহণ বাড়ানো হচ্ছে বলে জানিয়ে মন্ত্রী বলেন, অতীতে সরকার, প্রাইভেট সেক্টর ও এনজিও সংস্থার কাজে সমন্বয় ছিল না। কিন্তু বর্তমান সরকার এসব পক্ষের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও পুনর্গঠনে নিবিড়ভাবে কাজ করছে, তাদের উৎসহা ও সহায়তা দিচ্ছে। ফলে দুর্নীতি হ্রাসসহ কাজ দ্রুত ও সঠিক হচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, সরকারের পক্ষে সব ক্ষেত্রে সরাসরি সেবা পৌঁছে দেওয়া সবসময় সহজ নয়। ডেলিভারি সিস্টেমে বেসরকারি খাত ও এনজিওগুলো যুক্ত থাকলে কাজ একদিকে দক্ষতার সঙ্গে সম্পন্ন হয়, অন্যদিকে অপচয় ও দুর্নীতির সুযোগও কমে যায়।

তিনি বলেন, কমিউনিটি পর্যায়ে যাদের অংশগ্রহণ ও সম্পৃক্ততা বেশি আছে তারা এগিয়ে এলে দুর্নীতি কমার পাশাপাশি পুনর্বাসন কাজ অনেক সহজ হয়। তাই অন্য সংস্থাগুলোকেও এগিয়ে আসতে হবে।

চট্টগ্রাম অঞ্চলে জুলাই মাসের আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপদ আবাসন, সুপেয় পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি, জীবিকা, কৃষি এবং শিক্ষা খাত পুনরুদ্ধারের মাধ্যমে তাদের প্রাথমিক পুনরুদ্ধার ও পুনর্বাসন এ প্রকল্পের উদ্দেশ্য। প্রকল্পের আওতায় জেলার বাঁশখালী ও সাতকানিয়া উপজেলা, কক্সবাজারের চকরিয়া উপজেলা এবং নগরীর ৩৮ নম্বর ওয়ার্ডে ব্র্যাক পুনর্বাসনের কাজ করবে। প্রকল্পের মাধ্যমে এসব এলাকার ৪০০টি পরিবারকে নতুন ল্যাট্রিন নির্মাণে সহায়তা, ৩০টি টিউবওয়েল মেরামত ও পুণনির্মাণ, ৩০০টি পরিবারকে জীবিকা পুনরুদ্ধারের জন্য সম্পদ ও উপকরণ সহায়তা প্রদান, ২৫০টি পরিবারকে বন্যায় ক্ষতিগ্রস্ত বসতঘর মেরামত ও পুণনির্মানে সহায়তা প্রদান, ৬০০টি পরিবারকে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বৃদ্ধির জন্য কৃষি উপকরণ সহায়তা এবং অ্যাডাপটেশন ক্লিনিকের মাধ্যমে কারিগরি পরামর্শ সেবা প্রদান, ৫০টি ক্ষতিগ্রস্ত বিদ্যালয় মেরামত ও পুণনির্মাণ, ১০ হাজার শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ, কমিউিনিটি স্কুল ম্যানেজমেন্ট কমিটি এবং অপারেশন ও মেইনটেন্যান্স কমিটির সদস্যদের নিয়ে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বিষয়ক ৩০০টি সচেতনতামূলক সেশন পরিচালনা এবং বিভাগীয় পর্যায়ে জলাবদ্ধতা ও ভূমিধস বিষয়ক গোলটেবিল আলোচনার আয়োজন করা হবে। সাত মাস মেয়াদি এ প্রকল্পের ব্যয় পুরো ১০ কোটি টাকার টাকার যোগান দেবে এইচএসবিসি।

Facebook Comments Box
See also  ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টার্মিনালহীন গাইয়াপাড়া লঞ্চঘাট, ভোগান্তিতে যাত্রীরা

হ্যারি কেইন-এমবাপ্পে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

নতুন সরকার আসার পরেও ঘুস খাওয়ার প্রতিযোগিতা চলছে: হাসনাত আবদুল্লাহ

ইতালিতে মানবপাচার, নৌকা ডুবে ৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ২

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির তিন নেতার মনোনয়ন ফরম জমা

খানসামায় ওয়ার্ল্ড ভিশনের ‘গ্রিন অ্যান্ড ক্লিন’ প্রকল্পের কর্মসূচি

আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক

খেলনা পিস্তল-ওয়াকিটকি নিয়ে ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, গ্রেফতার ৬

আসিফ মাহমুদের সম্পদ ও লেনদেনের তথ্য চেয়ে আর্থিক গোয়েন্দা সংস্থায় চিঠি

একদিনেই ৫২৫ গ্রেফতার, জব্দ ইয়াবা-গাঁজা-মদ

১০

‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ অডিওটি এআই, দাবি সেই ওসির

১১

জমিতে স্প্রে করতে গিয়ে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

১২

পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি

১৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘মার্কিন সংবিধান দিবস’ উদযাপিত

১৪

গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৫

১১ দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো বিশৃঙ্খলা চাই না: গোলাম পরওয়ার

১৬

‘আপনারা যে পুরস্কারটা জিতে এসেছেন, এটা বাংলাদেশের সব মুসলমানের অর্জন’

১৭

ভারতে সাজাভোগ শেষে শিশুসহ ১৮ জন নারী-পুরুষকে বাংলাদেশে হস্তান্তর

১৮

মাথা উঁচু করলেই নেমে আসে চাকরি জীবনের করুণ পরিণতি

১৯

ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন

২০