৩০ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বন্যার স্রোত ধেয়ে আসতেই ছুটির ঘণ্টা বাজালেন প্রধান শিক্ষক, বাঁচল ১৬৪৩ শিক্ষার্থী প্রাণ

ডেস্ক নিউজ

নেপালের এই মহাবিপর্যয়ের মাঝেও স্বর্গদূত রূপে আবির্ভুত হয়েছিলেন কেউ কেউ। তাদেরেই একজন ত্রিভুবন ত্রিশুলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজেন্দ্র দাদাবি। ভয়াবহ পাহারি বন্যার স্রোত পানি স্কুলের দিকে ধেয়ে আসছে—এমন সতর্কবার্তা পেয়েই এক মুহূর্তও দেরি না ছুটির ঘণ্টা বাজিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের দ্রুত স্কুল থেকে বের করে দেন তিনি। তার সেই তাৎক্ষণিক সিদ্ধান্তেই প্রাণে বেঁচে যায় ১ হাজার ৬৪৩ শিশু।

তাকে জানানো হয়, পাহাড়ি নদীতে ভয়াবহ স্রোত নেমে আসছে এবং গ্রামের পরিস্থিতি দ্রুত খারাপ হচ্ছে।

বন্ধু তাকে বলেছিলেন, ‘গ্রামটি আর নেই, নদী সব ভাসিয়ে নিয়ে গেছে। আমাকে দৌড়াতে বলেছে।’

তখন তিনতলা স্কুল ভবন ও এর আশপাশে ছিল ১ হাজার ৬৪৩ শিক্ষার্থী। হিমবাহ ধসে সৃষ্ট আকস্মিক বন্যায় এরই মধ্যে পাহাড়ি নদীগুলো ভয়ংকর রূপ নিয়েছে।

৪৭ বছর বয়সি ইংরেজির শিক্ষক দাওয়াদি প্রথমে ভেবেছিলেন, স্কুলটি নিরাপদ। কংক্রিটের তৈরি ভবনটি নদীর চেয়ে প্রায় ৬০ মিটার উঁচুতে ছিল। এমনকি গ্রামের সঙ্গে নদীর পূর্ব তীরের সংযোগকারী স্টিলের সেতুটিও স্কুলের সমান উচ্চতায় ছিল। কিন্তু এক শিক্ষার্থীর অভিভাবক ছুটে এসে জানান, পানি খুব দ্রুত বাড়ছে।

দাওয়াদি সঙ্গে সঙ্গে স্কুলের ঘণ্টা বাজিয়ে শিক্ষকদের শ্রেণিকক্ষ খালি করার নির্দেশ দেন। তিনি স্কুলবাসের চালকদের ফোন করে বাস ঘুরিয়ে আনতে বলেন। তবে একজন চালকের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। কিছুক্ষণ পর নিজের চোখেই দেখেন, সেই বাসটি সেতু পার হচ্ছে।

এরই মধ্যে শিক্ষার্থীরা বুঝতে পারে, তারা বড় বিপদের মধ্যে পড়েছে। এক ছাত্রী আতঙ্কে অসুস্থ হয়ে পড়লে তাকে মোটরসাইকেলে করে উঁচু এলাকায় নেওয়া হয়। অন্যরা দৌড়ে নিরাপদ স্থানের দিকে ছুটতে থাকে। তাদের পেছন পেছন ছুটছিলেন দাওয়াদিও।

শেষ পর্যন্ত শিক্ষার্থীরা একটি বোধিবৃক্ষের নিচে আশ্রয় নেয়। আর সেই সময় ভয়ংকর স্রোত তাদের স্কুল ভবনসহ আশপাশের স্থাপনা ভাসিয়ে নিয়ে যায়। দাওয়াদির দ্রুত সিদ্ধান্তে ১ হাজার ৬৪৩ শিক্ষার্থী এবং শিক্ষক-কর্মীদের প্রায় সবাই প্রাণে বেঁচে যান।

See also  নেপালে এখনো শত শত বিদেশি নাগরিক নিখোঁজ

তবে স্কুলের সমাজবিজ্ঞান শিক্ষক ৩২ বছর বয়সি সান্তোষ পারিয়ার বাঁচপারেননি। নদীর পাশে ভাড়া বাসায় নাশতা রান্না করতে ফিরে গিয়ে তিনি স্রোতে ভেসে যান। স্কুলের পরিচ্ছন্নতাকর্মী সুলতান লামাও দরজা বন্ধ করতে ফিরে গিয়ে প্রাণ হারান।

স্থানীয় বাসিন্দারা দাওয়াদিকে নায়ক হিসেবে দেখছেন। কিতে ন্তু নিজেকে নায়ক মনে করেন না তিনি। ধ্বংস হয়ে যাওয়া স্কুলের কাদামাখা ধ্বংসাবশেষের দিকে তাকিয়ে ৪৭ বছর বয়সী প্ধান শিক্ষক রাজেন্দ্র দাওয়াদি মনে করেন, ‘তার ভূমিকা ছিল আর দশজনের মতোই সাদামাটা’।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র বাস্তবায়নে প্রশিক্ষণ

তারেক রহমানকে আমন্ত্রণ জানানো নিয়ে যা বললো ভারত

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহ-গোলাম আযমের ছবি পদদলিত করে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাশিয়ার সঙ্গে সম্পর্ক গভীরের অঙ্গীকার ও পুতিনের ‘পবিত্র যুদ্ধে’ সমর্থন দিলেন কিম

জুলাইয়ের আকাঙ্ক্ষা পূর্ণ বাস্তবায়নে আমরাই সফল হবো: ছাত্রদল সভাপতি

বিশেষায়িত শিশুদের স্কুল পরিদর্শনে জুবাইদা রহমান

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার জন্য আসিফ নজরুল ‘দায়ী’

দল-মতের ঊর্ধ্বে উঠে সবার জন্য নিরপেক্ষভাবে কাজের শপথ নিয়েছি: রাষ্ট্রপতি

চৌদ্দগ্রামে বিপুল পরিমান মাদক উদ্ধার, আটক ১৬

চৌদ্দগ্রামে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

১০

শার্শা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

১১

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় প্যারাগন ফার্মের বর্জ্যে ফসল নষ্টের অভিযোগ,স্থায়ী সমাধানের দাবি কৃষকদের

১২

উখিয়ায় সিআর ও নিয়মিত মামলার দুই আসামিসহ তিনজনকে আদালতে প্রেরণ করেছে পুলিশ

১৩

ভূল্লী বাজারে ড্রেন আছে, পানি নিষ্কাশন নেই, সামান্য বৃষ্টি হলেই চরম ভোগান্তি

১৪

শার্শা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

১৫

শার্শার বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ইউপি সদস্য আসাদুল আটক

১৬

বিরামপুরে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে যুবদল নেতার সংবাদ সম্মেলন

১৭

কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যায় জড়িত সিরিয়াল কিলার মানিক গ্রেফতার

১৮

ফেনী পৌরসভার বিরিঞ্চিতে বেহাল সড়ক নিজ অর্থায়নে সংস্কার করলেন তারেক হোসেন

১৯

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন ভুক্তভোগীর

২০