২০ অগাস্ট ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিরামপুরে এ্যাকুয়াথিম পার্কে উপজেলা প্রশাসনের অভিযান, সিলগালা ৮ কক্ষ

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর পৌরশহরের এ্যাকুয়াথিম পার্কে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপের অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে পার্কটির আটটি কক্ষ সিলগালা করা হয়েছে। এ সময় কিছু আলামত ও উপকরণ জব্দ করা হয় বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা খাতুনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিরামপুর থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পার্কটির কয়েকটি কক্ষে অনৈতিক কার্যকলাপ পরিচালনার অভিযোগ পাওয়া যাচ্ছিল। অভিযোগের ভিত্তিতে বিষয়টি যাচাই করতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সংশ্লিষ্ট কয়েকটি কক্ষ পরিদর্শন করে কিছু উপকরণ ও আলামত পাওয়া গেলে প্রশাসনের পক্ষ থেকে মোট আটটি কক্ষ সিলগালা করা হয়।

অভিযান চলাকালে কাউকে হাতেনাতে আটক করা যায়নি। তবে অভিযোগের পুনরাবৃত্তি রোধ এবং ভবিষ্যতে যাতে এসব কক্ষ কোনো অনৈতিক কর্মকাণ্ডে ব্যবহৃত না হয়, সে বিষয়ে পার্ক কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, পার্কটির মূল অংশের বাইরে ঘেরাও করা একটি পৃথক স্থানে কয়েকটি কক্ষ রয়েছে। সেখানে মোট আটটি কক্ষ ও সুইমিংয়ের ব্যবস্থা রয়েছে বলে জানা গেছে। এসব কক্ষকে ঘিরে বিভিন্ন সময়ে নানা অভিযোগ ওঠায় অনেক পরিবার পার্কটিতে যাওয়া কমিয়ে দিয়েছে বলেও স্থানীয়দের কেউ কেউ দাবি করেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে পার্ক কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, কয়েক বছর আগেও পার্কটিতে প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়েছিল। এরপরও একই ধরনের অভিযোগ ওঠায় এবারও প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে।অনেকেই বলছেন, বিনোদনকেন্দ্রগুলোতে পারিবারিক ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত নজরদারি প্রয়োজন।

এদিকে, পার্কটির স্বত্বাধিকারী হিসেবে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজুর নাম স্থানীয়ভাবে উল্লেখ করা হলেও, অভিযানের বিষয়ে তাঁর বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

See also  কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণের অভিযোগ, সিসিটিভি ফুটেজ ভাইরাল

অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা খাতুন পার্ক কর্তৃপক্ষকে ভবিষ্যতে এ ধরনের অভিযোগের পুনরাবৃত্তি না ঘটাতে সতর্কতামূলক নির্দেশনা দেন। পাশাপাশি পার্কে আগত পরিবার ও সাধারণ দর্শনার্থীদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও পারিবারিক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোলে ১৭ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক করেছে-বিজিবি

১

সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

২

চৌদ্দগ্রামে সরকারি সড়ক কেটে মাটি বিক্রির অভিযোগ, ড্রাম ট্রাকসহ আটক ৩

৩

অনলাইনে ফি-চার্জ আদায়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সাথে সোনালী ব্যাংকের সমঝোতা স্মারক

৪

মুরাদনগরে ইলিশ মাছবোঝাই পিকআপ ডাকাতি, ১৯মামলার আসামী ডাকাত সর্দার ইদ্রিস গ্রেপ্তার

৫

কুমিল্লায় ভিক্টোরিয়া কলেজের পেছনের সড়কে ছিনতাইয়ে জড়িত ৪ জন আটক

৬

মালদ্বীপের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল সংবর্ধনায় সিক্ত ফেনী জেলা বিএনপির নেতৃবৃন্দ

৭

বেনাপোলে ১৭ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক করেছে-বিজিবি

৮

কুমিল্লায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ

৯

‘এসিল্যান্ডের নির্দেশেই ঘুষ নিয়েছি, তাকেও গ্রেপ্তার করুন’: সার্ভেয়ার আসাদুল

১০

ভূল্লী উপজেলায় বিয়ের সিদ্ধান্তে জটিলতায় পরদিন গাছে ঝুলল অর্নাসপড়ুয়া ছাত্রীর মরদেহ

১১

নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি স্কুলে কোচিং, ব্যবহার হচ্ছে বিদ্যুৎও

১২

দুই ঘণ্টা পর মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিলো শ্রমিকরা

১৩

ডিবি ও জেলা পুলিশের সাঁড়াশি অভিযান: শ্রমিক উস্কানিদাতা ও কিশোর গ্যাংসহ গ্রেপ্তার ৩৮৫

১৪

সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক

১৫

এসআরবির নতুন ডিজি ফারুক, শিল্প পুলিশসহ গুরুত্বপূর্ণ বড় পদে রদবদল

১৬

জামালপুরে মশক নিধন ও রোড লাইট স্থাপনে মেয়র পদপ্রার্থী সোহেল রানা খানের উদ্যোগ

১৭

‘হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে’

১৮

বৃহত্তর রংপুরকে যুক্ত করে হবে দ্বিতীয় যমুনা সেতু

১৯

পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত

২০