২০ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাইকগাছায় মৎস্য আড়ৎদারি সমিতি ক্যাশিয়ারের বিরুদ্ধে ৪০ লক্ষ টাকার মাছ আত্ম’সাতের মামলা

মোঃফারুক হোসেন, পাইকগাছা।

খুলনার পাইকগাছা মৎস্য আড়ৎদারি সমিতি থেকে বহিস্কার করার জন্য নির্বাচিত ক্যাশিয়ারের বিরুদ্ধে থানায় পরিকল্পিত মামলা করা হয়েছে। এমন অভিযোগ করেছেন নির্বাচিত ক্যাশিয়ার হারুন অর রশীদ।

অভিযোগে জানা যায়, উপজেলার গোপালপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে হারুন অর রশীদ। এছাড়াও তিনি পাইকগাছা মৎস্য আড়ৎদারী সমিতির বার বার নির্বাচিত ক্যাশিয়ার। তিনি আড়ৎ থেকে প্রতিদিন বিভিন্ন প্রজাতির লক্ষ, লক্ষ টাকার মাছ কিনে দেশের বিভিন্ন আড়তে চালান দেন। ঐ টাকা পেয়ে পাওনাদারদের পরিশোধ করেন অন্যান্য ব্যবসায়ীদের মতো।
এমনিভাবে গত ১৩,১৪ ও ১৫ই আগষ্ট তিনি মোট ১৯ লাখ ৭৩ হাজার ৭’শ ৮০ টাকার মাছ ক্রয় করে ঢাকা, চট্টগ্রাম, নরসিংদীসহ কয়েকটি আড়তে চালান মাধ্যমে বিক্রি করেন। উক্ত টাকা আদায় করে পাওনাদারদের পরিশোধ করার কথা থাকে। কিন্তু এর মধ্যে তিনি জরুরী কাজে ১৬ আগষ্ট ঢাকায় যান। এরই মধ্যে গুজব তুলা হয় মৎস্য আরৎএর ক্যাশিয়ার হারুন ৪০ লক্ষ টাকার মাছ কিনে আত্মসাৎ করে পালিয়েছে।
একই সাথে এ অভিযোগে পাইকগাছা থানায় সোলাদানা মৎস্য আড়তের স্বত্বাধিকারীকে দিয়ে সমিতির সভাপতি ও সম্পাদক ক্যাশিয়ার হারুনের বিরুদ্ধে একটি মামলা করেছে।

এ বিষয়ে মুঠোফোনে ক্যাশিয়ার হারুনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার বিরুদ্ধে মামলা হয়েছে এটা জেনে আমি হতবাক হয়েছি। মাত্র ১ দিনের ব্যবধানে আমার বিরুদ্ধে পরিকল্পিত অভিযোগ তুলে ৪০ লাখ টাকার মামলা দেয়া হয়েছে। আমি আড়ৎ থেকে টাকা পেয়েই পাওনাদারদের টাকা পরিশোধ করে দেবো। আমিতো ব্যবসা করি। কোন অসৎ উদ্দেশ্য আমার মধ্যে নেই। তবে বর্তমান কমিটি সভাপতি ও সেক্রেটারি উদ্দেশ্যমূলক ভাবে পুর্বের কমিটির সভাপতি, সেক্রেটারিসহ ৯ সদস্যকে বহিস্কার করার পর আমাকে চুড়ান্তভাবে বহিস্কার করার জন্য পরিকল্পিত ভাবে এমন ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে সমিতির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন বলেন, সমিতির ক্যাশিয়ার হারুনকে কয়েক মাস আগে সাময়িক ভাবে বহিস্কার করা হয়েছে। বর্তমান সে ৪০ লক্ষ টাকা আত্মসাৎ করায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়াও এবার স্থায়ীভাবে তাকে বহিষ্কার করা হবে।

Facebook Comments Box
See also  জামালপুরে ১০ পিস ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোলে ১৭ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক করেছে-বিজিবি

১

সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

২

চৌদ্দগ্রামে সরকারি সড়ক কেটে মাটি বিক্রির অভিযোগ, ড্রাম ট্রাকসহ আটক ৩

৩

অনলাইনে ফি-চার্জ আদায়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সাথে সোনালী ব্যাংকের সমঝোতা স্মারক

৪

মুরাদনগরে ইলিশ মাছবোঝাই পিকআপ ডাকাতি, ১৯মামলার আসামী ডাকাত সর্দার ইদ্রিস গ্রেপ্তার

৫

কুমিল্লায় ভিক্টোরিয়া কলেজের পেছনের সড়কে ছিনতাইয়ে জড়িত ৪ জন আটক

৬

মালদ্বীপের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল সংবর্ধনায় সিক্ত ফেনী জেলা বিএনপির নেতৃবৃন্দ

৭

বেনাপোলে ১৭ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক করেছে-বিজিবি

৮

কুমিল্লায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ

৯

‘এসিল্যান্ডের নির্দেশেই ঘুষ নিয়েছি, তাকেও গ্রেপ্তার করুন’: সার্ভেয়ার আসাদুল

১০

ভূল্লী উপজেলায় বিয়ের সিদ্ধান্তে জটিলতায় পরদিন গাছে ঝুলল অর্নাসপড়ুয়া ছাত্রীর মরদেহ

১১

নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি স্কুলে কোচিং, ব্যবহার হচ্ছে বিদ্যুৎও

১২

দুই ঘণ্টা পর মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিলো শ্রমিকরা

১৩

ডিবি ও জেলা পুলিশের সাঁড়াশি অভিযান: শ্রমিক উস্কানিদাতা ও কিশোর গ্যাংসহ গ্রেপ্তার ৩৮৫

১৪

সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক

১৫

এসআরবির নতুন ডিজি ফারুক, শিল্প পুলিশসহ গুরুত্বপূর্ণ বড় পদে রদবদল

১৬

জামালপুরে মশক নিধন ও রোড লাইট স্থাপনে মেয়র পদপ্রার্থী সোহেল রানা খানের উদ্যোগ

১৭

‘হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে’

১৮

বৃহত্তর রংপুরকে যুক্ত করে হবে দ্বিতীয় যমুনা সেতু

১৯

পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত

২০