স্টাফ রিপোর্টার
‘‘তারন্যের শক্তি,মাবতার জয়-সেবাই আমাদের পরিচয়’’ স্বপ্ন পূরণের অঙ্গীকারনামা-স্বপ্নের সিঁড়ি ফাউন্ডেশন পাশে আপনার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা চৌদ্দগ্রামের ৪নং শ্রীপুর ইউনিয়নের এক ঝাঁক তরুণদের নিয়ে গঠিত হয় স্বপ্নের সিঁড়ি ফাউন্ডেশন।
জানাযায়, কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা ৪নং শ্রীপুর ইউনিয়ন ভোঁয়াই গ্রামের হতদরিদ্র আনা মিয়ার চা দোকান দুষ্কৃতকারীরা রাতের আধারে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। আনা মিয়ার পরিবার চালানোর একমাত্র উপার্যনের মাধ্যম ছিলো এই চা দোকান। বয়োবৃদ্ধ আনা মিয়া নতুন করে দোকান চালু করার মত আর্থিক সক্ষমতা হারিয়ে ফেলে। আনা মিয়া ও পরিবারের কথা চিন্তা করে তাদের পাশে দাঁড়ালেন স্বপ্নের সিঁড়ি ফাউন্ডেশন।
দুর্বৃত্বদের আগুনে পুড়ে যাওয়া চা দোকানটি নতুন করে চালু করার জন্য তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন স্বপ্নের সিঁড়ি ফাউন্ডেশন। স্বপ্নের সিঁড়ি ফাউন্ডেশনের নতুন যাত্রায় তাদের এই মানবিক উদ্যোগে এলাকায় জনসাধারণের প্রশংসায় ভাসছেন এই প্রতিষ্ঠানটি। এলাকাবাসী তাদের অগ্রযাত্রাকে স্বাগত জানিয়ে ভবিষ্যৎ সফলতা কামনা করেন।
এই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্বপ্নের সিঁড়ি ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা সভাপতি গাজী মোহাম্মদ হেলাল। উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি শাজাহান সাজু, সাধারন সম্পাদক- আলমগীর হোসাইন নবীন হাজারী, সংগঠনের কার্যকরী নির্বাহী সদস্য: খলিলুর রহমান, আবু তাহের মুন্সী, মাকসুদ আলম সবুজ, প্রতিষ্ঠাতা সদস্য- মমিনুল ইসলাম, গিয়াস উদ্দিনসহ এলকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, স্বপ্নের সিঁড়ি ফাউন্ডেশন মূলত একটি সামাজিক বা মানবিক সংগঠন যা সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করবে। আমাদের লক্ষ সামাজিক উন্নয়ন, জনসেবা এবং বিভিন্ন মানবিক সহায়তা প্রদান করা।
মন্তব্য করুন