১০ মে ২০২৬, ৫:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাথরঘাটায় জেলেদের ওপর সন্ত্রাসী হামলায় আহত তিন

আ:রাজ্জাক,পাথরঘাটা

পৌরসভার ২নং ওয়ার্ডে একদল চিহ্নিত চাঁদাবাজ ও কুচক্রী মহলের হাতে সাধারণ জেলেরা চরমভাবে লাঞ্ছিত ও হামলার শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ এলাকায় চাঁদাবাজদের বাধা দিতে গেলে তিন জেলেকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) রেফার করা হয়েছে।

​হামলার বিস্তারিত ঘটনা স্থানীয় সূত্রে জানা গেছে, ২নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ জালাল খা এবং তার সহযোগী জেলেদের ওপর দীর্ঘদিন ধরে এলাকার একটি প্রভাবশালী মহল আধিপত্য বিস্তারের চেষ্টা করছিল।

আজ সেই বিরোধের জেরে বিবাদী পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সাধারণ জেলেদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তিনজকে মারাত্মকভাবে জখম করা হয় এবং একজনের পা ভেঙে দেওয়া হয়েছে।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের জরুরি ভিত্তিতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
​সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের আর্তনাদ ​এর আগে পাথরঘাটা মডেল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জেলেরা অভিযোগ করেছিলেন যে, মোঃ বাবুল খান (৫৫), মোঃ সিরাজ (৫০), মোঃ জসিম (৩৫) এবং মোঃ শাহিন (৪০)-সহ একটি চক্র নদী ও এলাকায় নৈরাজ্য সৃষ্টি করছে।

​সংবাদ সম্মেলনে উত্থাপিত প্রধান অভিযোগগুলো হলো: ​অযৌক্তিক চাঁদা দাবি: নদীতে জাল পাতার বিনিময়ে জেলেদের কাছ থেকে ১ লক্ষ টাকা করে চাঁদা দাবি করা হচ্ছে। চাঁদা না দিলে নদীতে নামতে বাধা দেওয়া হচ্ছে। ​মালামাল লুট: ইতিপূর্বে বিবাদীরা জেলেদের প্রায় ৩,৫০,০০০/- (তিন লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মূল্যের জাল ও দড়ি লুট করে নিয়ে যায়।

​হুমকি ও হয়রানি: বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সামনে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে এবং আইন-কানুন বা সামাজিক কোনো রীতিনীতি তারা মানছে না।

​নিরাপত্তাহীনতায় গ্রামবাসী ​হামলার পর থেকে ২নং ওয়ার্ডের সাধারণ বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী জেলেরা জানান, থানায় জিডি করার পরেও সন্ত্রাসীদের দাপট কমেনি, বরং তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে। আজ প্রকাশ্যে মারধর ও পা ভেঙে দেওয়ার ঘটনায় পুরো জেলে পল্লীতে শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে।

See also  রাশিয়ার যুদ্ধে নিহত কুমিল্লার সাগরের মরদেহ ফেরত চায় বাবা-মা

​প্রশাসনের প্রতি দাবি ​ভুক্তভোগী সাধারণ জনগণ ও জেলে সম্প্রদায়ের পক্ষে মোঃ জালাল খা প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন যে:
১. এই হামলার সাথে জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।

২. লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ সাধারণ জেলেদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

৩. এলাকায় আইনের শাসন প্রতিষ্ঠা করে এই অরাজকতা বন্ধ করতে হবে।

​এলাকাবাসী এই বর্বরোচিত হামলার সুষ্ঠু বিচার এবং এলাকায় শান্তি বজায় রাখতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে বগুড়া-৪ আসনের সংসদ সদস্যের সৌজন্য সাক্ষাৎ”

১

লন্ডনে পারিবারিক সফর শেষে দেশে ফিরলেন এমপি আলহাজ্ব মনিরুল হক চৌধুরী

২

মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

৩

বিরামপুরে চাকরির মেলায় ‘তরুণ-তরুণীদের সুপ্ত প্রতিভা বিকাশে জাগিয়ে তোলাই আমাদের বড় কাজ’: মন্ত্রী জাহিদ হোসেন

৪

সিরাজগঞ্জে বর্ণিল আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৫

জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৬

ভুল চিকিৎসা, জামালপুর দুই চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা

৭

সিরাজগঞ্জের এনায়েতপুরে ঘুরতে এসে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার

৮

বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার

৯

তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই

১০

ইটের বদলে ব্লক ব্যবহারের লক্ষ্য অধরা, নতুন করে তৎপর সরকার

১১

ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ১৩৬৬

১২

নাটোরে বাস ও ট্রাকের সংঘর্ষে ১২ জন নিহত

১৩

কুমেক হাসপাতালে টয়লেটের সামনে রোগীর চিকিৎসা !

১৪

কুমিল্লার নাঙ্গলকোটে কর্ণফুলী ট্রেনের ইঞ্জিন ও ৪বগি লাইনচ্যুত! তদন্ত কমিটি 

১৫

রাষ্ট্রে সব ধর্মের মানুষের জন্য সমান অধিকার

১৬

চীনা ব্যাংকের কার্যক্রম শুরুর সুযোগ তুলে ধরলো ইনভেস্ট বাংলাদেশ

১৭

অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে চলতো ডিজে পার্টি, নারীসহ আটক ৮৪

১৮

বন্ধ কল-কারখানা চালু করে কর্মসংস্থান বাড়াতে চাই: প্রধানমন্ত্রী

১৯

দেবিদ্বারে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী হেলাল উদ্দিন সরকার

২০