১ মে ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লাকসামে বাল্যবিবাহের আসরে নাটকীয় অভিযান, এমপির হস্তক্ষেপে রক্ষা পেল সপ্তম শ্রেণির ছাত্রী

ওমর ফারুক, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :

কুমিল্লার লাকসামে গোপনে অনুষ্ঠিত হতে যাওয়া এক বাল্যবিবাহের আসর ভেঙে দিয়ে আলোচনার ঝড় তুলেছেন কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালাম। তাঁর তাৎক্ষণিক হস্তক্ষেপে অর্পিতা রানী দেবনাথ নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে।

জানা গেছে, লাকসাম উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নের দেবীপুর গ্রামে বিশ্বজিৎ দেবনাথের বড় মেয়ে অর্পিতার বিয়ে ঠিক করা হয় চট্টগ্রামের ২২ বছর বয়সী এক যুবকের সঙ্গে। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান সংসদ সদস্য আবুল কালাম। তিনি সরাসরি অর্পিতার বাড়িতে গিয়ে পরিবার ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন। এক পর্যায়ে যুক্তি ও আইনের দিক তুলে ধরে তাদের রাজি করিয়ে বিয়ে বন্ধ করে দেন।

এ সময় আবুল কালাম বলেন, “সরকারি আইন অনুযায়ী কোনোভাবেই বাল্যবিবাহ গ্রহণযোগ্য নয়। একটি মেয়ের ভবিষ্যৎ নষ্ট করে এমন সিদ্ধান্ত কখনোই মেনে নেওয়া যায় না।” তিনি অর্পিতার পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণাও দেন, যা উপস্থিত সবার মধ্যে স্বস্তি ও প্রশংসা কুড়িয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা, লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমানসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

স্থানীয়দের মতে, সময়মতো প্রশাসন ও জনপ্রতিনিধির হস্তক্ষেপ না হলে একটি কিশোরীর জীবন অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হতো। ঘটনাটি এখন পুরো এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Facebook Comments Box
See also  প্রচারণায় ব্যস্ত গণমাধ্যম জুলাই যোদ্ধাদের স্মরণ করিয়ে দিল সময় সংবাদের পিআইপি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিপুল ব্যবধানে ধানের শীষের জয়

১

লাকসামে আধুনিক মার্কেটে ৫০০ হকারকে পুনর্বাসিত করলেন আবুল কালাম এমপি

২

জমকালো আয়োজনে মালদ্বীপে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

৩

“মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে বগুড়া-৪ আসনের সংসদ সদস্যের সৌজন্য সাক্ষাৎ”

৪

লন্ডনে পারিবারিক সফর শেষে দেশে ফিরলেন এমপি আলহাজ্ব মনিরুল হক চৌধুরী

৫

মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

৬

বিরামপুরে চাকরির মেলায় ‘তরুণ-তরুণীদের সুপ্ত প্রতিভা বিকাশে জাগিয়ে তোলাই আমাদের বড় কাজ’: মন্ত্রী জাহিদ হোসেন

৭

সিরাজগঞ্জে বর্ণিল আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৮

জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৯

ভুল চিকিৎসা, জামালপুর দুই চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা

১০

সিরাজগঞ্জের এনায়েতপুরে ঘুরতে এসে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার

১১

বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার

১২

তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই

১৩

ইটের বদলে ব্লক ব্যবহারের লক্ষ্য অধরা, নতুন করে তৎপর সরকার

১৪

ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ১৩৬৬

১৫

নাটোরে বাস ও ট্রাকের সংঘর্ষে ১২ জন নিহত

১৬

কুমেক হাসপাতালে টয়লেটের সামনে রোগীর চিকিৎসা !

১৭

কুমিল্লার নাঙ্গলকোটে কর্ণফুলী ট্রেনের ইঞ্জিন ও ৪বগি লাইনচ্যুত! তদন্ত কমিটি 

১৮

রাষ্ট্রে সব ধর্মের মানুষের জন্য সমান অধিকার

১৯

চীনা ব্যাংকের কার্যক্রম শুরুর সুযোগ তুলে ধরলো ইনভেস্ট বাংলাদেশ

২০