৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত

ডেস্ক নিউজ

চট্টগ্রামের রাউজানে রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় নুরুল ইসলাম টিটু নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি বিনাজুরী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের জলিলনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জলিলনগর এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক নুরুল ইসলাম টিটুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

ওসি আরও বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা সড়কে অবস্থান নেন। এ সময় রাস্তায় নৈরাজ্য এবং বেপরোয়া গাড়ি চলাচল বন্ধের দাবি জানিয়ে স্লোগান দেন তারা। বিক্ষোভের কারণে দুপুর সাড়ে ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত জলিলনগর মোড় থেকে দুই পাশেই যান চলাচল বন্ধ ছিল। এ সময় ওই মোড়ের উভয় প্রান্তে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। পরে থানা ও হাইওয়ে পুলিশ এসে বিক্ষুব্ধ মানুষদের আশ্বাস দিয়ে বেলা দেড়টার পর যান চলাচল স্বাভাবিক করে।

Facebook Comments Box
See also  যাত্রাবাড়ীতে গুলি: অস্ত্র-গোলাবারুদসহ গ্রেফতার চার, বিস্ফোরক নিষ্ক্রিয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ সন্ত্রাসী নিহত

বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস

ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি

হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল

১০

ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয়

১১

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ

১২

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার অনুরোধ

১৩

শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ফাঁসি চাইলেন ছাত্রদল নেতা টিপুর স্ত্রী

১৪

ইয়েমেনে ৩২টি বিমান হামলা সৌদি আরবের

১৫

দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেপ্তার

১৬

মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট

১৭

ডেঙ্গুতে ১৩৭ মৃত্যু, প্রতিরোধে ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসের অভিযান

১৮

ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরা বেশি নির্যাতনের শিকার হয়েছে: রিজভী

১৯

চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

২০