সোহেল রানা মিলন, স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার নলুয়া বটতলা হতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান গত০৪/০৮/২৬ তারিখ মঙ্গলবার দিবাগত রাত্রী -০৯.০০ ঘটিকায় শাহজাদপুর থানাধীনন নলুয়া বটতলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল বের হলে হাতেনাতে (১) মোঃ ইয়ামিন সর্দার (১৯), পিতা-মোঃ আঃ সালাম সর্দার, (২) মোঃ তাওহীদ ইসলাম (২১), পিতা- মোঃ আঃ খালেক, উভয় সাং- নলুয়া উত্তর পাড়া, (৩) মোঃ শফিকুল ইসলাম, পিতা- মোঃ শুকুর আলী, (৪) মোঃ জয়(১৮), পিতা – মোঃ মুকদুম সর্দার, উভয় সাং- নলুয়া মধ্যপাড়া, সর্ব থানা- শাহজাদপুর, জেলা- সিরাজগঞ্জদের গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে শাহজাদপুর থানার মামলা নং-০৭ তাং-০৫/০৮/২০২৬ খ্রিঃ ধারা- সন্ত্রাশ বিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০২৫) এর ৮/৯(১),(২)/১০/১১/১২ ধারা রুজু করে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন