আবদুল মান্নান
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির আওতায় মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত কর্মসূচির আওতায় পৌরসভাধীন সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ, বনজ ও ঔষধি চারাগাছ বিতরণ করা হয়।
ভবিষ্যৎ প্রজন্মের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও সবুজায়নের এই ধারাকে ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য-উদ্দেশ্য।
মঙ্গলবার বিকালে চৌদ্দগ্রাম এইচ জে সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির চারাগাছ তুলে দেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক মো. শাহাদাৎ হোসেন।
এ সময় চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাহআলম রাজু, পৌর বিএনপির সভাপতি জিএম তাহের পলাশী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইন, উপজেলা কৃষি অফিসার মো. জুবায়ের আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মীর হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন, চৌদ্দগ্রাম এইচ জে সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রূপম সেনগুপ্ত, মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল হোসেন সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আসুন, আমরা সবাই অন্তত একটি করে গাছ লাগাই এবং আমাদের পরিবেশকে সুরক্ষিত রাখি।
মন্তব্য করুন