১১ অক্টোবর ২০২৬, ৬:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সকাল থেকে নিখোঁজ, রাতে প্রতিবেশীর ঘরে মিললো শিশুর ম রদেহ

ডেস্ক নিউজ

চট্টগ্রামের ফটিকছড়িতে সকাল থেকে নিখোঁজ থাকার পর হালিমা আক্তার নামে তিন বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১০ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের নিচিন্তা এলাকার এক প্রতিবেশীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় ওই বাড়ির তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহত হালিমা আক্তার ওই এলাকার নাছির উদ্দিন ও রাশেদা আক্তার দম্পতির মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টার দিকে হালিমা নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে মসজিদের মাইকে শিশুটির নিখোঁজের খবর প্রচার করা হয়। বিকেল ৫টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানায় পরিবার।

খবর পেয়ে দাঁতমারা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিশুটির সন্ধানে তল্লাশি শুরু করেন। পরে রাত ৯টার দিকে প্রতিবেশী আবদুল আউয়ালের বাড়ির একটি আলনার নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ওই বাড়ির আবদুল আউয়াল, তার স্ত্রী আসমা বেগম ও ছেলে রবিউলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে পুলিশ।শিশুটির মা রাশেদা আক্তার অভিযোগ করেন, তার মেয়েকে হত্যা করে মরদেহ লুকিয়ে রাখা হয়েছিল। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের বিচার দাবি করেন তিনি।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
See also  স্বৈরাচারের সময় শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: প্রধানমন্ত্রী

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে বগুড়া-৪ আসনের সংসদ সদস্যের সৌজন্য সাক্ষাৎ”

১

লন্ডনে পারিবারিক সফর শেষে দেশে ফিরলেন এমপি আলহাজ্ব মনিরুল হক চৌধুরী

২

মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

৩

বিরামপুরে চাকরির মেলায় ‘তরুণ-তরুণীদের সুপ্ত প্রতিভা বিকাশে জাগিয়ে তোলাই আমাদের বড় কাজ’: মন্ত্রী জাহিদ হোসেন

৪

সিরাজগঞ্জে বর্ণিল আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৫

জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৬

ভুল চিকিৎসা, জামালপুর দুই চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা

৭

সিরাজগঞ্জের এনায়েতপুরে ঘুরতে এসে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার

৮

বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার

৯

তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই

১০

ইটের বদলে ব্লক ব্যবহারের লক্ষ্য অধরা, নতুন করে তৎপর সরকার

১১

ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ১৩৬৬

১২

নাটোরে বাস ও ট্রাকের সংঘর্ষে ১২ জন নিহত

১৩

কুমেক হাসপাতালে টয়লেটের সামনে রোগীর চিকিৎসা !

১৪

কুমিল্লার নাঙ্গলকোটে কর্ণফুলী ট্রেনের ইঞ্জিন ও ৪বগি লাইনচ্যুত! তদন্ত কমিটি 

১৫

রাষ্ট্রে সব ধর্মের মানুষের জন্য সমান অধিকার

১৬

চীনা ব্যাংকের কার্যক্রম শুরুর সুযোগ তুলে ধরলো ইনভেস্ট বাংলাদেশ

১৭

অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে চলতো ডিজে পার্টি, নারীসহ আটক ৮৪

১৮

বন্ধ কল-কারখানা চালু করে কর্মসংস্থান বাড়াতে চাই: প্রধানমন্ত্রী

১৯

দেবিদ্বারে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী হেলাল উদ্দিন সরকার

২০