৪ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সংকটে শিক্ষার্থীদের আস্থার প্রতীক জবি ছাত্রদল নেতা শাহরিয়ার

ডেস্ক নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীদের বিভিন্ন সংকট ও অধিকার আদায়ের নির্ভরতার নাম শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন। তিনি শিক্ষার্থীদের ভর্তিতে আর্থিক সহায়তা, ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা ও শিক্ষার্থীদের নানা প্রয়োজনে পাশে দাঁড়াতে দেখা গেছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ১৫তম মেধাস্থান অর্জন করে আজহারুল ইসলাম নামে এক শিক্ষার্থী। কিন্তু ভর্তির টাকার অভাবে এই মেধাবী তরুণের উচ্চ শিক্ষায় ভর্তির স্বপ্ন ধূসর হতে যাচ্ছিল। এসময় তার পাশে দাঁড়ান এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন। আজহারুলের ভর্তির সব দায়িত্ব নেন তিনি।

শুধু আজহারুলই নয়, উচ্চ শিক্ষার স্বপ্ন ভঙ্গ হতে চলা বহু শিক্ষার্থীর পাশে দাঁড়ান এই ছাত্রদল নেতা। এরমধ্যে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সিয়াম শেখের ভর্তির ব্যয় কিংবা ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রাব্বির ভর্তি ফরম পূরণে সহযোগিতা করেন শাহরিয়ার।

শুধু এটাই নয়, যখনই কোনো শিক্ষার্থী সমস্যার মুখে পড়েন, স্মরণ করেন মানবিক ছাত্রনেতা শাহরিয়ারকে। এরমধ্যে ব্যবসায়িক প্রতারণায় পড়ে মূলধন হারানোর মুখে পড়েন বিশ্ববিদ্যালটির সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইমদাদুল হক। ছাত্রদল নেতা শাহরিয়ার তার পাশে দাঁড়ান। তার ছোট্ট ব্যবসায় মূলধন যোগানে সার্বিক সহযোগিতা করেন। বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন ছাত্রদল নেতা শাহরিয়ার।

শাহরিয়ারের জনপ্রিয় হওয়ার পেছনে রয়েছে আরও গল্প। তার উদ্যোগে দীর্ঘদিন পড়ে থাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ডাস্টবিন সংস্কার ও মেরামত, ভাষাশহীদ রফিক ভবনে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন এবং বিবিএ ভবনের লিফটের নষ্ট ফ্যানের পরিবর্তে নতুন ফ্যান সংযোগ স্থাপনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মচারী ও ক্যান্টিন স্টাফদের উন্নয়নে ভূমিকা রেখেছেন।

এ ছাড়া ক্যাম্পাস বন্ধ থাকাকালে অভুক্ত কুকুরের খাবারের ব্যবস্থা এবং বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের পাশে পানের দোকান চালানো পিতৃহীন শিশু সাদ্দামের পরিবারের পাশে দাঁড়ানোর কথা জানেন পুরো ক্যাম্পাসের শিক্ষার্থীরা।

শাহরিয়ারের এসব উদ্যোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী ছোটন খান বলেন, ভর্তি জটিলতা থেকে শুরু করে ক্যাম্পাসের পানির সংকট—বিভিন্ন বিষয়ে প্রশাসনের কাছে বলেও অনেক সময় দ্রুত সমাধান পাওয়া যায় না। শাহরিয়ার ভাই শিক্ষার্থীদের এসব সমস্যায় ব্যক্তিগতভাবে পাশে দাঁড়ানোর চেষ্টা করেন।

See also  দুর্বলের ওপর সবলের আক্রমণ মেনে নেওয়া হবে না: তারেক রহমান

শিক্ষার্থী আজহারুল ইসলাম বলেন, ‘শাহরিয়ার ভাই তার পাশে না দাঁড়ালে হয়তো বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন তার পূরণ হতো না। এজন্য আমি শাহরিয়ার ভাইয়ের কাছে কৃতজ্ঞ। ভাইয়ের ভবিষ্যত সফলতা কামনা করি।’

২০০৭ সালে আরশীনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে শাহরিয়ারের রাজনৈতিক কর্মকাণ্ডের শুরু। এরপর তিনি ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রত্যক্ষ ভোটে ১৮৭ ভোটের মধ্যে ১৫৯ ভোট পেয়ে ক্লাস রিপ্রেজেন্টেটিভ (সিআর) নির্বাচিত হন। ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে সে সময় তিনি ছাত্রলীগের হাতে গুরুতর মারধরে শিকার হন।নির্যাতন ও ত্যাগের জন্য তিনি ২০২২ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ২০২৪ সালে ৩নং যুগ্ম আহবায়ক হিসেবে কমিটিতে স্থান পান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদালতে বিএনপি-জামায়াত আইনজীবীদের হাতাহাতি

১

২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

২

রিমান্ডে ঘটনার সত্যতা স্বীকার করেছেন আখতারুজ্জামান: পুলিশ

৩

ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির

৪

আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত কবে শেষ হবে সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না: ট্রাইব্যুনাল প্রসিকিউটর

৫

সংকটে শিক্ষার্থীদের আস্থার প্রতীক জবি ছাত্রদল নেতা শাহরিয়ার

৬

হাসিনা আমলের ব্যাংক নিয়ন্ত্রণের সুযোগ ফেরত আনছে বিএনপি: হাসনাত

৭

পল্টনে ফুটপাতে পড়ে ছিল অজ্ঞাতপরিচয় যুবকের ম রদেহ

৮

বেকারত্ব কমাতে একাডেমিক শিক্ষার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা জরুরি: পিএসসি সদস্য সায়মা ফেরদৌস

৯

আওয়ামী লীগের সাবেক এমপি জাফরের ১৫৫ কোটি টাকা অবরুদ্ধ করতে দুদকের আবেদন

১০

জাইমার জাতিসংঘে চাকরিতে সরকারের ন্যূনতম সম্পৃক্ততা নেই: মাহ্দী আমিন

১১

আর্জেন্টিনার কাছে ৭-০ গোলে বিধ্বস্ত বুরকিনা ফাসোর দলটি ছিল অনূর্ধ্ব-২৩

১২

তেল-ডিজেলের দাম কেন এত বাড়ছে

১৩

২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত

১৪

নীলফামারীতে পুলিশের কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে ৩৪ জন গ্রেপ্তার

১৫

‘আমরা আধিপত্য চাই না, সংঘাতও চাই না’

১৬

অ্যাম্বুলেন্সে করে আদালতে হাজিরা দিতে এলেন এনসিপির সাবেক নেতা সালাউদ্দিন তানভীর

১৭

২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত

১৮

বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন

২০