১১ অক্টোবর ২০২৬, ৫:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতে আটক বিক্ষোভকারীদের মুক্তির আহ্বান আসিফ মাহমুদের

ডেস্ক নিউজ

ভারতে চলমান ককরোচ জনতা পার্টির আন্দোলনে আটক যুব বিক্ষোভকারীদের অবিলম্বে মুক্তির আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (১০ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।

পোস্টে বিক্ষোভের আগে গ্রেপ্তার ও তরুণদের কণ্ঠরোধের অভিযোগের নিন্দা জানিয়ে তিনি ভারত সরকারকে যুবকদের প্রতিবাদের অধিকারকে সম্মান জানানোর আহ্বান জানান।আসিফ মাহমুদ লেখেন, আমি বিক্ষোভের আগে ধ্রুব রাঠী এবং ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ তরুণ বিক্ষোভকারীদের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই।

তিনি আরও লেখেন, বিভিন্ন প্রতিবেদনে আরও ইঙ্গিত পাওয়া গেছে যে, এই বিক্ষোভকে বাধাগ্রস্ত করতে ভারত সরকার শত শত ট্রেনের সময়সূচি বাতিল, বাস চলাচল স্থগিত, ইন্টারনেট সেবা বন্ধ এবং বিক্ষোভের এলাকাগুলো ব্যারিকেড দিয়ে ঘেরাও করাসহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এই ধরনের পদক্ষেপ গণতান্ত্রিক স্বাধীনতা এবং শান্তিপূর্ণভাবে সমাবেশের অধিকার নিয়ে মারাত্মক উদ্বেগ সৃষ্টি করে।

এনসিপির মুখপাত্র বলেন, আমি ভারত সরকারকে অবিলম্বে সকল আটককৃতদের মুক্তি দেওয়ার এবং শান্তিপূর্ণভাবে সমাবেশ ও প্রতিবাদ করার জন্য তরুণদের মৌলিক অধিকারকে সম্মান জানানোর আহ্বান জানাচ্ছি।

ফেসবুক পোস্টে শেষে তিনি লেখেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার ন্যায়সংগত দাবির লড়াইয়ে সরকারি দমন-পীড়নের মুখোমুখি হওয়া ভারতের যুবসমাজের পাশে এই সংকটময় মুহূর্তে সংহতি প্রকাশের জন্য আমি বিশ্বের সমস্ত তরুণদের প্রতি আহ্বান জানাচ্ছি।

Facebook Comments Box
See also  বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্ছি: নাছির

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় শিক্ষার্থীকে তল্লাশী; উল্টো ২পুলিশসহ তিনজনকে তুলে নিয়ে গেলো কুবি শিক্ষার্থীরা!

১

শার্শায় ধানখেত থেকে একটি ওয়ান শুটার পিস্তল উদ্ধার 

২

বেনাপোলে ১৭ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক করেছে-বিজিবি

৩

সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

৪

চৌদ্দগ্রামে সরকারি সড়ক কেটে মাটি বিক্রির অভিযোগ, ড্রাম ট্রাকসহ আটক ৩

৫

অনলাইনে ফি-চার্জ আদায়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সাথে সোনালী ব্যাংকের সমঝোতা স্মারক

৬

মুরাদনগরে ইলিশ মাছবোঝাই পিকআপ ডাকাতি, ১৯মামলার আসামী ডাকাত সর্দার ইদ্রিস গ্রেপ্তার

৭

কুমিল্লায় ভিক্টোরিয়া কলেজের পেছনের সড়কে ছিনতাইয়ে জড়িত ৪ জন আটক

৮

মালদ্বীপের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল সংবর্ধনায় সিক্ত ফেনী জেলা বিএনপির নেতৃবৃন্দ

৯

বেনাপোলে ১৭ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক করেছে-বিজিবি

১০

কুমিল্লায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ

১১

‘এসিল্যান্ডের নির্দেশেই ঘুষ নিয়েছি, তাকেও গ্রেপ্তার করুন’: সার্ভেয়ার আসাদুল

১২

ভূল্লী উপজেলায় বিয়ের সিদ্ধান্তে জটিলতায় পরদিন গাছে ঝুলল অর্নাসপড়ুয়া ছাত্রীর মরদেহ

১৩

নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি স্কুলে কোচিং, ব্যবহার হচ্ছে বিদ্যুৎও

১৪

দুই ঘণ্টা পর মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিলো শ্রমিকরা

১৫

ডিবি ও জেলা পুলিশের সাঁড়াশি অভিযান: শ্রমিক উস্কানিদাতা ও কিশোর গ্যাংসহ গ্রেপ্তার ৩৮৫

১৬

সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক

১৭

এসআরবির নতুন ডিজি ফারুক, শিল্প পুলিশসহ গুরুত্বপূর্ণ বড় পদে রদবদল

১৮

জামালপুরে মশক নিধন ও রোড লাইট স্থাপনে মেয়র পদপ্রার্থী সোহেল রানা খানের উদ্যোগ

১৯

‘হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে’

২০