৪ অগাস্ট ২০২৬, ৬:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিরামপুরে ইউএনও কার্যালয়ে সরকারি কাজে বাধা ও পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে মামলা

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে সরকারি কাজে বাধা, ডিউটিরত পুলিশ সদস্যকে মারধর এবং সরকারি কাজে বিঘ্ন সৃষ্টি করার অভিযোগে দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫–৬ জনের বিরুদ্ধে বিরামপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বিরামপুর থানার এসআই (নিঃ) মো. আল-আমিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এজাহার সূত্রে জানা যায়, উপজেলা পরিষদের অর্পিত পুকুর ইজারা সংক্রান্ত প্রকাশ্য ডাক (নিলাম) উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা ইউএনও কার্যালয়ে দায়িত্ব পালন করছিলেন। এ সময় অভিযুক্তরা দলবদ্ধ হয়ে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং ইউএনওর কার্যালয়ে প্রবেশের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, পরিস্থিতি ধারণ করতে গেলে এক পুলিশ সদস্যকে বাধা দেওয়া হয় এবং তাকে মারধর করে আহত করা হয়। পরে আহত পুলিশ সদস্যকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এছাড়া মোবাইল ফোনে ধারণ করা ভিডিও মুছে ফেলতে বাধ্য করার অভিযোগও আনা হয়েছে।

মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ১৮৬, ৩৩২, ৩৪১, ৩৫৩ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। এবিষয়ে বিরামপুর থানার তদন্ত কর্মকর্তা শামিম আল মামুন বলেন,মামলাটি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
See also  বিরামপুরে এ্যাকুয়াথিম পার্কে উপজেলা প্রশাসনের অভিযান, সিলগালা ৮ কক্ষ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টার্মিনালহীন গাইয়াপাড়া লঞ্চঘাট, ভোগান্তিতে যাত্রীরা

হ্যারি কেইন-এমবাপ্পে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

নতুন সরকার আসার পরেও ঘুস খাওয়ার প্রতিযোগিতা চলছে: হাসনাত আবদুল্লাহ

ইতালিতে মানবপাচার, নৌকা ডুবে ৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ২

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির তিন নেতার মনোনয়ন ফরম জমা

খানসামায় ওয়ার্ল্ড ভিশনের ‘গ্রিন অ্যান্ড ক্লিন’ প্রকল্পের কর্মসূচি

আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক

খেলনা পিস্তল-ওয়াকিটকি নিয়ে ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, গ্রেফতার ৬

আসিফ মাহমুদের সম্পদ ও লেনদেনের তথ্য চেয়ে আর্থিক গোয়েন্দা সংস্থায় চিঠি

একদিনেই ৫২৫ গ্রেফতার, জব্দ ইয়াবা-গাঁজা-মদ

১০

‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ অডিওটি এআই, দাবি সেই ওসির

১১

জমিতে স্প্রে করতে গিয়ে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

১২

পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি

১৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘মার্কিন সংবিধান দিবস’ উদযাপিত

১৪

গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৫

১১ দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো বিশৃঙ্খলা চাই না: গোলাম পরওয়ার

১৬

‘আপনারা যে পুরস্কারটা জিতে এসেছেন, এটা বাংলাদেশের সব মুসলমানের অর্জন’

১৭

ভারতে সাজাভোগ শেষে শিশুসহ ১৮ জন নারী-পুরুষকে বাংলাদেশে হস্তান্তর

১৮

মাথা উঁচু করলেই নেমে আসে চাকরি জীবনের করুণ পরিণতি

১৯

ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন

২০