১৯ জুলাই ২০২৬, ১:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরুড়ায় মাদক-চুরি-হত্যাচেষ্টা: পুলিশের অভিযানে গ্রেফতার ৪

 

সাব্বির হোসাইন
স্টাফ রিপোর্টার, কুমিল্লা

বরুড়া থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ এক নারী, চুরি হওয়া ট্রান্সফর্মারসহ এক যুবক এবং সন্তানকে হত্যাচেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় বরুড়া থানায় মামলা রুজু করে আসামীদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) রাত ৮টা ৪৫ মিনিটে বরুড়া থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হকের নেতৃত্বে এসআই মিশন চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালান।

পুলিশ জানায়, বরুড়া পৌরসভার ৯নং ওয়ার্ডের দেওড়া এলাকায় রহিম আলী হাজী বাড়ীর মাসুদ আলমের দোকানের সামনে পাকা রাস্তা থেকে ৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছা. সামছুন নাহার ওরফে পরানী বেগম (৩৫) কে গ্রেফতার করা হয়। তার বাড়ি বরুড়ার দেওড়া উত্তরপাড়া, আব্দুল আজিজ মেম্বার বাড়ি। এ ঘটনায় বরুড়া থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

অপরদিকে বরুড়ার খোশবাস উত্তর ইউনিয়নের রহিমপুর উত্তরপাড়ায় বারেকের বাড়ীর পাশের একটি বৈদ্যুতিক খুঁটি থেকে চুরি হওয়া ১টি পুরাতন সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার উদ্ধার করা হয়। এ ঘটনায় রহিমপুর গ্রামের মো. সাইমন (২১) কে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া বরুড়ার শাকপুর ইউনিয়নের শাকপুর গ্রামে মাদক সেবনের টাকা না পেয়ে নিজ সন্তানের গলায় ধারালো ব্লেড দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে মাদকাসক্ত হাফেজ কাউসার (৩৩) কে গ্রেফতার করা হয়।

এছাড়াও বরুড়া থানায় রুজুকৃত অপর একটি নিয়মিত মামলায় আরও ১ জন আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

বরুড়া মডেল থানার ওসি কাজী নাজমুল হক বলেন, “মাদক ও চুরির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আইন নিজের হাতে তুলে নিলে কাউকে ছাড় দেওয়া হবে না।”

Facebook Comments Box
See also  বরুড়ায় মাদক মামলার জিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মেড ইন বাংলাদেশ’কে বিশ্ববাজারে নিয়ে যাওয়ার আহ্বান ঢাকার ডিসির

অভিযোগ থেকে দায়মুক্তি পেতে জামায়াত জোটে জোগ দেন আসিফ মাহমুদ: রাশেদ খান

জাতিসংঘ অধিবেশন: ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘একটি দল ধর্মের নামে রাজনীতি করে জান্নাতের টিকিট বিক্রি করে – রুহুল কবীর রিজভী’

কুমিল্লায় পূর্ব বিরোধের জেরে যুবলীগ নেতা’কে কুপিয়ে হত্যা

নবাব ফয়জুন্নেছাকে স্মরণ নিয়ে ইতিহাসের তথ্য যাচাইয়ের আহ্বান

কুমিল্লায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, ছিনতাইকারী ১৪

চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬ইং অনুষ্ঠিত

শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক

বুড়িচংয়ে ‘মানবতা’ সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সুপারি গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

১০

নিখোঁজ অটোচালকের গলিত মরদেহ উদ্ধার 

১১

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

১২

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

১৩

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

১৪

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

১৫

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

১৬

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

১৭

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ সন্ত্রাসী নিহত

১৮

বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস

১৯

ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি

২০