৮ জুলাই ২০২৬, ৬:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় মাদরাসা ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ

 

সাব্বির হোসাইন
স্টাফ রিপোর্টার, কুমিল্লা

কুমিল্লার দেবীদ্বারে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক মাদরাসা ছাত্রীকে সড়ক থেকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। বুধবার (৮ জুলাই) দুপুরে ভিকটিমের মা বাদী হয়ে দেবীদ্বার থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় অভিযুক্তরা হলেন দেবীদ্বার পৌর এলাকার বারেরা গ্রামের মো. রমিজ মিয়ার ছেলে মো. সবুজ মিয়া (২৪) এবং একই গ্রামের আবুল হোসেনের ছেলে মো. ইসমাইল (২৯)। তারা দুজন খালাতো ভাই ও সম্প্রতি প্রবাস থেকে দেশে এসেছেন।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে দেবীদ্বার পৌর এলাকার বারেরা গ্রামে এ ঘটনা ঘটে। ভিকটিমের অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত সবুজ দীর্ঘদিন ধরে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। রাজি না হওয়ায় শনিবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের বারেরা এলাকা থেকে অটোরিকশায় করে তাকে জোরপূর্বক তুলে নিয়ে সবুজের বাড়িতে আটকে রাখা হয়। সেখানে দুই অভিযুক্তের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।

ঘটনার পর বিষয়টি স্থানীয়ভাবে গোপন রাখতে ও তিন লাখ টাকার বিনিময়ে মীমাংসার চেষ্টা করা হয় বলে ভিকটিমের পরিবার অভিযোগ করেছে। তবে তারা তাতে রাজি হননি। মঙ্গলবার (৭ জুলাই) ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ভিকটিমের বাবা-মা ঢাকা থেকে বাড়িতে আসেন এবং পুলিশকে জানান।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মনিরুজ্জামান বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি দেখার পর অভিভাবকদের থানায় ডেকে এনে মামলা নেওয়া হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং আদালতে ২ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়েছে। অভিযুক্তরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।”

মাদরাসার সুপার মাওলানা আমির হোসেন জানান, ভিকটিম তাদের প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। ঘটনার দিন মাদরাসা বন্ধ ছিল। তিনি ভিকটিমের পরিবারকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছেন।

See also  সালমান শাহ হত্যা: ডনকে ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন, শুনানি বৃহস্পতিবার

ভিকটিমের বাবা, পেশায় রাজমিস্ত্রি, বলেন, “যারা আমার মেয়ের ওপর এ ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোলে ১৭ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক করেছে-বিজিবি

১

সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

২

চৌদ্দগ্রামে সরকারি সড়ক কেটে মাটি বিক্রির অভিযোগ, ড্রাম ট্রাকসহ আটক ৩

৩

অনলাইনে ফি-চার্জ আদায়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সাথে সোনালী ব্যাংকের সমঝোতা স্মারক

৪

মুরাদনগরে ইলিশ মাছবোঝাই পিকআপ ডাকাতি, ১৯মামলার আসামী ডাকাত সর্দার ইদ্রিস গ্রেপ্তার

৫

কুমিল্লায় ভিক্টোরিয়া কলেজের পেছনের সড়কে ছিনতাইয়ে জড়িত ৪ জন আটক

৬

মালদ্বীপের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল সংবর্ধনায় সিক্ত ফেনী জেলা বিএনপির নেতৃবৃন্দ

৭

বেনাপোলে ১৭ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক করেছে-বিজিবি

৮

কুমিল্লায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ

৯

‘এসিল্যান্ডের নির্দেশেই ঘুষ নিয়েছি, তাকেও গ্রেপ্তার করুন’: সার্ভেয়ার আসাদুল

১০

ভূল্লী উপজেলায় বিয়ের সিদ্ধান্তে জটিলতায় পরদিন গাছে ঝুলল অর্নাসপড়ুয়া ছাত্রীর মরদেহ

১১

নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি স্কুলে কোচিং, ব্যবহার হচ্ছে বিদ্যুৎও

১২

দুই ঘণ্টা পর মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিলো শ্রমিকরা

১৩

ডিবি ও জেলা পুলিশের সাঁড়াশি অভিযান: শ্রমিক উস্কানিদাতা ও কিশোর গ্যাংসহ গ্রেপ্তার ৩৮৫

১৪

সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক

১৫

এসআরবির নতুন ডিজি ফারুক, শিল্প পুলিশসহ গুরুত্বপূর্ণ বড় পদে রদবদল

১৬

জামালপুরে মশক নিধন ও রোড লাইট স্থাপনে মেয়র পদপ্রার্থী সোহেল রানা খানের উদ্যোগ

১৭

‘হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে’

১৮

বৃহত্তর রংপুরকে যুক্ত করে হবে দ্বিতীয় যমুনা সেতু

১৯

পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত

২০