১৯ জুলাই ২০২৬, ৪:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেবীদ্বারে মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

 

সাব্বির হোসাইন
স্টাফ রিপোর্টার, কুমিল্লা

কুমিল্লার দেবীদ্বারে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৯ জুলাই) বিকেল ৫টায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ডালপাড় বিল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- দেবীদ্বার পৌর এলাকার বারেরা গ্রামের মো. রমিজ মিয়ার ছেলে মো. সবুজ মিয়া (২৪) ও একই গ্রামের আবুল হোসেনের ছেলে মো. ইসমাইল (২৯)। তারা দুজনই প্রবাস থেকে দেশে এসেছেন এবং সম্পর্কে খালাতো ভাই।

মামলা ও ভিক্টিমের ভাষ্যমতে, ঘটনাটি ঘটে গত ৪ জুলাই সকাল সাড়ে ৮টায়। কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার পৌর এলাকার বারেরা গ্রামের ফুলগাছতলা বাসস্ট্যান্ড থেকে ওই কিশোরীকে ডেকে নেয় সবুজ। পরে গলায় ছুরি ঠেকিয়ে ভয়ভীতি দেখিয়ে অটোরিকশায় করে সবুজের বাড়িতে নিয়ে যায় সবুজ ও ইসমাইল। সেখানে তারা পালাক্রমে ওই ছাত্রীকে ধর্ষণ করে বলে অভিযোগ। এসময় ঘটনা কাউকে জানালে এসিড দিয়ে মুখ ঝলসে দেওয়া এবং বাবাকে হত্যার হুমকি দেওয়া হয়।

একপর্যায়ে কৌশলে ওই বাড়ি থেকে বের হয়ে বাড়িতে এসে দাদিকে ঘটনা জানায় ভিক্টিম।

ঘটনার পর বিষয়টি গোপন রেখে অভিযুক্তরা দালের মাধ্যমে ৩ লাখ টাকার বিনিময়ে ভিক্টিমের দাদির সঙ্গে মীমাংসার চেষ্টা করেন বলে অভিযোগ। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ঘটনার ৪ দিন পর ৮ জুলাই পুলিশ ভিক্টিম ও তার বাবা-মাকে থানায় ডেকে আনে। পরে ভিক্টিমের মা বাদী হয়ে সবুজ ও ইসমাইলকে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দেবীদ্বার থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বলেন, “গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান নিশ্চিত করি। এসআই ফিরোজসহ একদল পুলিশ নিয়ে কসবার ডালপাড় বিলে অভিযান চালাই। তারা বিলের মাঝে নির্জন স্থানে খুপড়ি ভাড়া করে অবস্থান করছিল। আমাদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে নৌকা থেকে ঝাঁপ দিয়ে তাদের আটক করা হয়।”

See also  বিরামপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, “ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখার পর অভিভাবকদের ডেকে এনে মামলা দায়ের করাই। ভিক্টিমের ডাক্তারি পরীক্ষা শেষে আদালতে ২ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়েছে। মামলা দায়েরের ১১ দিনের মধ্যেই আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তারা নারী পাচার চক্রের সঙ্গে জড়িত কিনা তাও যাচাই করা হচ্ছে।”

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ সন্ত্রাসী নিহত

বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস

ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি

হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল

১০

ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয়

১১

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ

১২

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার অনুরোধ

১৩

শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ফাঁসি চাইলেন ছাত্রদল নেতা টিপুর স্ত্রী

১৪

ইয়েমেনে ৩২টি বিমান হামলা সৌদি আরবের

১৫

দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেপ্তার

১৬

মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট

১৭

ডেঙ্গুতে ১৩৭ মৃত্যু, প্রতিরোধে ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসের অভিযান

১৮

ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরা বেশি নির্যাতনের শিকার হয়েছে: রিজভী

১৯

চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

২০