১৯ জুলাই ২০২৬, ৫:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দাউদকান্দিতে গৃহবধূর মরদেহ উদ্ধার, আত্মহত্যা নাকি হত্যা নিয়ে ধোঁয়াশা

সাব্বির হোসাইন
স্টাফ রিপোর্টার, কুমিল্লা

কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়নের ইছাপুর গ্রামে রুমি আক্তার (৩২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে তার শ্বশুরবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রুমি আক্তার দাউদকান্দির মালিগাঁও ইউনিয়নের কালাসোনা গ্রামের মৃত আলমাছ মিয়ার মেয়ে। প্রায় ৮ বছর আগে ইছাপুর গ্রামের মো. মোতালেব দেওয়ানের ছেলে মো. লিটন মিয়ার সঙ্গে তার বিয়ে হয়। তাদের ৪ বছর বয়সী জায়ান নামে একটি ছেলে সন্তান রয়েছে। লিটন মিয়া সৌদি আরব প্রবাসী। প্রায় ৩ মাস আগে তিনি ছুটিতে দেশে ফেরেন।

শ্বশুরবাড়ির লোকজন প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে দাবি করলেও নিহতের স্বজনরা একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করেছেন।

নিহতের মা নাছিমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “রুমি আমার একমাত্র আদরের মেয়ে। এভাবে মেয়ের মরদেহ দেখতে হবে, কখনো কল্পনাও করিনি। আমার মেয়েকে হত্যা করা হয়েছে। আমি এ হত্যার সুষ্ঠু বিচার চাই। এখন আমার এতিম নাতিকে কে দেখবে।”

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, “খবর পেয়ে দাউদকান্দি-চান্দিনা সার্কেলের পুলিশ সুপার খলিলুর রহমানসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

Facebook Comments Box
See also  হাসিনা পরিবারের ১ লাখ ২১ হাজার কোটি টাকার দুর্নীতি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙ্গাবালীতে সবজি গাছ কাটার জেরে সংঘর্ষ, আহত ১

সিরাজগঞ্জে ১১ দলীয় জোটের লং মার্চের পথসভায় জামায়াত আমির 

ভূল্লীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের দায়ে একজনের ১৫ দিন, দুজনের ২ দিনের কারাদণ্ড

ভূল্লীতে মাদক ব্যবসায় বাধা দেওয়ায়, এলাকাবাসীর ওপর হামলার অভিযোগ

৭ দফা দাবী আদায়ের লক্ষে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ

ভালো ফসলের আশায় কারাম গাছের বন্দনা, ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৃহৎ ধর্মীয় উৎসব

বর্তমান বিশ্ব ফুটবলে এমবাপ্পে এবং আমিই সেরা: ইয়ামাল

প্রতিদিন ১ কোটি ব্যারেলের বেশি তেল যাচ্ছে হরমুজ প্রণালি দিয়ে: হোয়াইট হাউস

সহকর্মীকে হ ত্যার পর পরিবারকে তার ফোন দিয়ে ‘ভালো আছি’ বার্তা দিয়েছিল খু নি দম্পতি

অপচয় রোধ করে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী

১০

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃ ত্যু

১১

তেজগাঁও মসজিদে গ্রেপ্তার ১২ জনের ৩ দিন রিমান্ড

১২

২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী

১৩

মশক নিধনে ঢাকা দক্ষিণের ৭৫ ওয়ার্ডে একযোগে অভিযান পরিচালনা

১৪

রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার, সন্দেহজনক যানবাহনে নিবিড় তল্লাশি

১৫

নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার; মেলেনি মায়ের আইফোন

১৬

ইসলামি বইমেলায় বাড়ছে বইপ্রেমিদের আনাগোনা

১৭

ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়ছেন পাভেল?

১৮

বেঁচে থাকলে ৫৫-তে পা রাখতেন ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহ

১৯

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের ভর্ৎসনা করলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা

২০