১৬ সেপ্টেম্বর ২০২৬, ৯:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক অবনতিতে রূপ নিতে পারে’

ডেস্ক নিউজ

সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এই তিনটা মাস আমাদের জন্য খুবই কঠিন একটি অবস্থা। এসময় ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক অবনতি রূপ নিতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী)।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

এই সময়টাকে ঝুঁকিপূর্ণ সময় উল্লেখ করে প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, ডেঙ্গু পরিস্থিতি কিন্তু আপনি আগে চিকিৎসা করে প্রতিরোধ করা সম্ভব না। তাহলে কি করতে হবে? এডিস মশার লার্ভা যেখান থেকে তৈরি হয়, ঘরে এসির পেছনে জমে থাকা পানি, যেকোনো জায়গায় জমে থাকা পানি, চার পাশে গর্তে জমে থাকা পানি পরিষ্কার করে রাখতে হবে। এবং এটা এই মাস এবং আগামী মাস খুবই ঝুঁকিপূর্ণ সময়।

প্রত্যেকদিন অন্তত পাঁচ মিনিট করে সময় বরাদ্দ করতে হবে পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য জানিয়ে সালেহ শিবলী বলেন, আমরা যদি নিয়মিত প্রতি শনিবারে একটু পরিচ্ছন্ন অভিযান শুরু করি, যে ময়লা পানি ঘরে রাখবো না, তাহলে আমরা এই রোগটা থেকে, এই মরণঘাতী ডেঙ্গু থেকে আমরা রক্ষা পেতে পারব।

এসময় আমরা যদি প্রত্যেকেই প্রত্যেকের ঘর পরিষ্কার করি আজ থেকে, এখন থেকে। তাহলে আমার ধারণা যে, ইনশাল্লাহ আমরা আমাদের সুরক্ষিত রাখতে পারবো বলেও উল্লেখ করেন তিনি।

Facebook Comments Box
See also  কওমি মাদরাসার জন্য ছয় শিক্ষাবোর্ড গঠনের সিদ্ধান্ত: সংসদে প্রধানমন্ত্রী

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

মন্দিরের মেহেদি পরলে এক বছরের মধ্যে বিয়ে নিশ্চিত, তিন ঘণ্টায় শেষ ৩৫০০ কেজি

মক্কায় বিমান হামলার সাইরেন: মুসলিম উম্মাহর জন্য বড় সতর্কবার্তা বললেন মুফতি তাকি উসমানি

রাশেদ খাঁনকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ, এডিসি ইশতিয়াকের বিরুদ্ধে তদন্ত শুরু

অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন

জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার

মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

১০

২৩ সেপ্টেম্বর ছুটি পাচ্ছেন না সরকারি-বেসরকারি কর্মজীবীরা

১১

শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ

১২

‘ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক অবনতিতে রূপ নিতে পারে’

১৩

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে জুয়ার আসর থেকে পাঁচ পুলিশ সদস্য গ্রেপ্তার, ধস্তাধস্তিতে অতিরিক্ত পুলিশ সুপারের আঙুল ভাঙার অভিযোগ।

১৪

ঢাকায় বসছে ‘এশিয়ান পর্যটন মেলা’, উদ্বোধন বৃহস্পতিবার

১৫

ট্যুরিস্ট পুলিশের সাবেক পুলিশ সুপার আপেল মাহমুদ বরখাস্ত

১৬

সাতকানিয়ায় পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেফতার ১২

১৭

গুলশানে আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি ক্লোজড

১৮

দোকান নেই তবুও এমএফএস অ্যাকাউন্ট, অনলাইন জুয়ার টাকা লেনদেন

১৯

ইরানের এক হামলা সামাল দিতে বহু ইন্টারসেপ্টর নিক্ষেপ যুক্তরাষ্ট্রের

২০