চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রাম মডেল থানার সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) আবু মাহমুদ কাওসার হোসেনকে সংবর্ধনা দিয়েছে থানা প্রশাসন।
রবিবার (৫ এপ্রিল) বিকেলে ওসির বদলিজনিত বিদায় উপলক্ষে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সহকর্মীরা তাঁর দায়িত্বপালনকালীন সময়ের বিভিন্ন কর্মকাণ্ড স্মরণ করেন এবং কর্মদক্ষতা, নেতৃত্বগুণ ও মানবিক আচরণের প্রশংসা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ গুলজার আহমেদ, কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জহিরুল ইসলাম, চৌদ্দগ্রাম মডেল থানার সেকেন্ড অফিসার, উপ-পরিদর্শক (এসআই) মোতাব্বের হোসেন, এসআই মোরশেদ, মোহাম্মদ ছানাউল্লাহ, অভিজিৎ, শামসুল আরেফীনসহ থানায় কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।
অনুষ্ঠানের শেষে বিদায়ী ওসি আবু মাহমুদ কাওসার হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
মন্তব্য করুন