চৌদ্দগ্রাম প্রতিনিধি
নিরাপদ পানি সকলের অধিকার। এই দিক বিবেচনা করে সুবিধাবঞ্চিতদের জন্য বিশুদ্ধ পানি নিশ্চিত করতে মুন্সিরহাট ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ছাতিয়ানী গ্রামের সৈকত পাড়ার সিএনজি চালক আবদুল হককে পাকা ভিটি সহ একটি টিউবওয়েল উপহার প্রদান করা হয়েছে।
উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসাইন হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাখাওয়াত হোসেন শামীম ইউনিয়ন যুব বিভাগের এসিস্ট্যান্ট সেক্রেটারি এডভোকেট সাইফ উদ্দিন মজুমদার প্রমুখ।
মন্তব্য করুন