৩০ মার্চ ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চৌদ্দগ্রামে গ্যাস সিলিন্ডার লিকেজে আগুন; সিএনজি চালকের বসতঘর পুড়ে ছাই, ক্ষতি আট লক্ষাধিক টাকা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি 

কুমিল্লার চৌদ্দগ্রামে গ্যাস সিলিন্ডার লিকেজে সৃষ্ট আগুনে শাখাওয়াত হোসেন রিপন নামে এক সিএনজি চালকের বসতঘর পুড়ে ছাঁই হয়েছে। এতে ঘরে থাকা আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ আনুমানিক আট লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার কনকাপৈত ইউনিয়নের বুদ্দিন গ্রামের উত্তর পাড়ার ভুঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত শাখাওয়াত হোসেন রিপন জানান, তাঁর স্ত্রী জেসমিন আক্তার অসুস্থ্য হওয়ায় সোমবার বেলা ১১টার দিকে মেয়ে এসএসসি পরীক্ষার্থী হাফসা আক্তার গ্যাসের চুলায় খাবার রান্না করছিল। ওই সময় গ্যাস সিলিন্ডারের রেগুলেটর ঠিকমত লাগানো না হওয়ায় গ্যাস লিকেজ হয়ে আগুনের সুত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে পুরো ঘরে আগুন লেগে যায়। তাৎক্ষণিক ঘরে থাকা অসুস্থ্য স্ত্রী, শাশুড়ি ও মেয়েসহ স্বজনরা ঘর থেকে বের হতে সক্ষম হয়। আগুনের লেলিহান শিখায় ঘরে থাকা নগদ ১ লাখ ৩০ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও প্রয়োজনীয় মালামালসহ আট লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাঁই হয়েছে।

বর্তমানে পুরো পরিবার পাশের এক স্বজনের ঘরে অবস্থান করছে।

বুদ্দিন গ্রামের গন্যমান্য ব্যক্তিরা বলেন, আগুনে সিএনজি চালক রিপনের সর্বস্ব পুড়ে ছাই হয়েছে। সরকার ও বিশিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে তাকে নতুন ঘর উপহার বা আর্থিক সহযোগিতা করা উচিত।

কনকাপৈত ইউপির সাবেক চেয়ারম্যান ও ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতিবেশী ইকবাল হোসেন মজুমদার বলেন, সিএনজি চালক শাখাওয়াত হোসেন রিপনের স্ত্রী জেসমিন আক্তার দীর্ঘদিন ধরে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত।

স্ত্রীর চিকিৎসায় নিজের ব্যবহৃত সিএনজি বিক্রি করে বর্তমানে সে ভাড়ায় অন্যের সিএনজি চালায়। স্ত্রীর চিকিৎসার ব্যয়ভার পরিশোধে অক্ষম হয়ে কিছুদিন আগে ঢাকার হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসে। আকস্মিক আগুনে সব হারিয়ে রিপন এখন পথে বসার উপক্রম হয়েছে।

চৌদ্দগ্রাম উপজেলা ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ বলেন, আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছি, কিন্তু ততক্ষনে সব পুড়ে যায়। স্থানীয় লোকজন ও ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে নিশ্চিত হই, গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুনের সুত্রপাত ঘটেছে।

Facebook Comments Box
See also  চান্দিনার জনগণকে বিজয় উৎসর্গ করলেন শাওন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়নে ডা. তাহের এমপি’র ঈদ উপহার বিতরণ

চৌদ্দগ্রামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

নীলফামারীতে বিশ্ব মৌমাছি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 

পানি সম্পর্কিত কুরআনের আয়াত

রাফিয়াত নাসির কথা, এক উজ্জ্বল নক্ষত্র!

মাননীয় প্রধানমন্ত্রী  তারেক রহমানের সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী  জাকারিয়া তাহের সুমন এর সৌজন্য সাক্ষাৎ

 শার্শা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুরে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ সম্পন্ন

সিরাজগঞ্জ রোডে হয় গরু ডাকাতি, মাংস যায় রাজধানীর সুপার শপে

মেয়েদের পড়াশোনা ডিগ্রি বা স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: চাঁদপুরে প্রধানমন্ত্রী

১০

কুমিল্লায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগতম ও শুভেচ্ছা জানালেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল

১১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শুভেচ্ছা বিনিময় করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু

১২

চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদাকে ‘পরম স্নেহে’ কাছে ঢাকলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৩

কুমিল্লাকে বিভাগ ও কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন করা হবে- প্রধানমন্ত্রী

১৪

জামালপুর সদরে প্রায় ‌দেড় শতাধিক ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপি গ্রুপের মতবিনিময় সভা 

১৫

একবছরে ৫০ লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে : লাকসামে প্রধানমন্ত্রী

১৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. এম এম শরীফুল করিম

১৭

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে লাকসামে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৮

চৌদ্দগ্রামে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে নির্যাতনের অভিযোগ

১৯

বেড়িবাঁধ সংস্কারের আড়ালে রাঙ্গাবালীতে প্রায় ৫০০ গাছ উপড়ে ফেলার অভিযোগ

২০