১১ জুলাই ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চৌদ্দগ্রামে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে ২৩০ পিছ ইয়াবা ও ২৩ বোতল বিদেশী মদসহ কামাল হোসেন ভুঁইয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। কামাল উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা গ্রামের মোহাম্মদ আলী ভুঁইয়ার ছেলে। শনিবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক তারেক আকাশ।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় আমানগন্ডা গ্রামে কামাল হোসেন ভুঁইয়ার বাড়িতে অভিযান চালায় পুলিশের একটি টিম। অভিযানকালে পুলিশ ২৩০ পিছ ইয়াবা ও ২৩ বোতল বিদেশী মদসহ কামাল ভুঁইয়াকে আটক করে।

সচেতন মহলের অভিযোগ, দীর্ঘদিন ধরে কামাল ভুঁইয়া মাদক ব্যবসা করে আসছিল। এছাড়া মহাসড়কের পাশে নোয়াপাড়া এলাকায় নতুন বাড়িতে নারীদের দিয়ে অনৈতিক কাজ এবং অনলাইন জুয়া পরিচালনা করতো। ফলে উঠতি বয়সের ছেলে-মেয়েদের চরিত্র ধ্বংসের পথে।

এলাকায় কথিত আছে, তাকে আটক করার পর ১০ মিনিটও রাখতে পারবে না। তাঁর সাথে কতিপয় প্রভাবশালী ব্যক্তি জড়িত থাকায় সাধারণ মানুষ ভয়ে কথা বলার সাহস পেতো না। এদিকে মাদকসহ কামাল ভুঁইয়াকে আটক করায় পুলিশকে অভিনন্দন জানায় নোয়াপাড়া ও আমানগন্ডা গ্রামের সচেতন মহল।

চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক তারেক আকাশ বলেন, মাদকসহ কামাল ভুঁইয়া নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
See also  মালদ্বীপের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল সংবর্ধনায় সিক্ত ফেনী জেলা বিএনপির নেতৃবৃন্দ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির সভাপতি তাহের পলাশী রোগ মুক্তি কামনা করে দোয়া ও মুনাজাত

১

শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ৭ শিল্প গ্রুপের লেনদেন খতিয়ে দেখছে এনবিআর

২

আমির হামজার নারীঘটিত বিষয়টি জামায়াত আমিরও জানতেন-রাশেদ খাঁন

৩

বাংলাদেশ-রাশিয়া আন্তঃসরকারি কমিশনের পঞ্চম সভা অনুষ্ঠিত

৪

তিন মাসে বয়ে যেতে পারে ৪-৬টি শৈত্যপ্রবাহ, আছে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

৫

ঠাকুরগাঁও হাসপাতালে ৪৫ শয্যার শিশু ওয়ার্ডে ২১৫ রোগী, গাছতলায় চিকিৎসা নিচ্ছে শিশুরা

৬

কুমিল্লায় শিক্ষার্থীকে তল্লাশী; উল্টো ২পুলিশসহ তিনজনকে তুলে নিয়ে গেলো কুবি শিক্ষার্থীরা!

৭

শার্শায় ধানখেত থেকে একটি ওয়ান শুটার পিস্তল উদ্ধার 

৮

বেনাপোলে ১৭ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক করেছে-বিজিবি

৯

সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

১০

চৌদ্দগ্রামে সরকারি সড়ক কেটে মাটি বিক্রির অভিযোগ, ড্রাম ট্রাকসহ আটক ৩

১১

অনলাইনে ফি-চার্জ আদায়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সাথে সোনালী ব্যাংকের সমঝোতা স্মারক

১২

মুরাদনগরে ইলিশ মাছবোঝাই পিকআপ ডাকাতি, ১৯মামলার আসামী ডাকাত সর্দার ইদ্রিস গ্রেপ্তার

১৩

কুমিল্লায় ভিক্টোরিয়া কলেজের পেছনের সড়কে ছিনতাইয়ে জড়িত ৪ জন আটক

১৪

মালদ্বীপের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল সংবর্ধনায় সিক্ত ফেনী জেলা বিএনপির নেতৃবৃন্দ

১৫

বেনাপোলে ১৭ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক করেছে-বিজিবি

১৬

কুমিল্লায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ

১৭

‘এসিল্যান্ডের নির্দেশেই ঘুষ নিয়েছি, তাকেও গ্রেপ্তার করুন’: সার্ভেয়ার আসাদুল

১৮

ভূল্লী উপজেলায় বিয়ের সিদ্ধান্তে জটিলতায় পরদিন গাছে ঝুলল অর্নাসপড়ুয়া ছাত্রীর মরদেহ

১৯

নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি স্কুলে কোচিং, ব্যবহার হচ্ছে বিদ্যুৎও

২০