১৫ এপ্রিল ২০২৬, ৫:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চার প্রাণের বিদায়ে কাঁদছে বিরামপুর—একসাথে জানাজায় আবেগঘন দৃশ্য

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর 

অকাল মৃত্যুর নির্মম বাস্তবতায় একসাথে চারজনের জানাজা অনুষ্ঠিত হওয়ায় বিরামপুর ও আশপাশের এলাকায় সৃষ্টি হয়েছে হৃদয়বিদারক পরিস্থিতি। স্বজন হারানোর বেদনায় সাতটি পরিবারে চলছে আহাজারি, আর স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে শোকের পাশাপাশি ক্ষোভের সুর।:

বুধবার(১৫ এপ্রিল) সকাল ৯টায় দিনাজপুরের বিরামপুর উপজেলার ভাইগড় তালিমুল কোরআন একাডেমি মাঠে একসাথে চারজন নিহতের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। হৃদয়বিদারক এই দৃশ্য দেখতে ভিড় করেন শত শত মানুষ। স্বজনদের আহাজারি আর নিস্তব্ধতায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা আনিসুর রহমান, জেলা সেক্রেটারি ড. মুহাদ্দিস এনামুল হক, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য আনোয়ারুল ইসলাম,জোতবানী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মন্ডল, ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান খোকন, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন উপজেলা জামায়াতের আমীর হাফিজুল,ইউপি সদস্য মকছেদুল ইসলাম,স্থানীয় বীর মুক্তিযোদ্ধাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের এলাকাবাসী।

জানাজা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা গভীর শোক প্রকাশ করেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তারা বলেন, এ ধরনের মর্মান্তিক সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।

বক্তারা আরও বলেন, নিহতরা সবাই নিম্ন আয়ের পরিশ্রমী মানুষ ছিলেন—কেউ কৃষিকাজ, কেউ দিনমজুরির মাধ্যমে পরিবার চালাতেন। তাদের আকস্মিক মৃত্যুতে পরিবারগুলো চরম অনিশ্চয়তায় পড়ে গেছে। তাই সরকারের কাছে দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর দাবি জানান তারা।

একই সাথে নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানানো হয়, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধ করা সম্ভব হয়।

Facebook Comments Box
See also  ১৬৫ পিস ইয়াবাসহ নীলফামারীতে দুই মাদক কারবারি গ্রেফতার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাইকছগাছা বিশ্ব বাঘ দিবস পালিত

চৌদ্দগ্রাম পৌরসভার লক্ষীপুর গ্রামে প্রবাসীর ঘরের ৯ ভরি স্বর্ণসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট

সৌদি আরবে সংবর্ধনা পেলো জামায়াত নেতা বেলাল হোসাইন ও মনির হোসাইন

বরুড়ার আড্ডায় মাদ্রাসা ছাত্র বলাৎকার: শিক্ষক আতিকুর রহমান আটক

আজ বিশ্ব বাঘ দিবস, পাইকগাছায় পালিত

বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

খানসামায় শিক্ষার্থীদের গণিত ক্লাস নিলেন ইউএনও

সিরাজগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য আটক, মোটরসাইকেল উদ্ধার

শাহ আলম চেয়ারম্যানের দাফন সম্পন্ন, শেষ বিদায়ে মানুষের ঢল

সহকারী অধ্যাপক মতিন সৈকত-কে নিয়ে তাঁর শিক্ষার্থীদের স্মৃতি রোমন্থন

১০

ভবের বাজার

১১

ব্রাহ্মণপাড়া সীমান্তে ১ নারী ও ৩ শিশুসহ ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করলো বিজিবি

১২

কুমিল্লা চৌদ্দগ্রামে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

১৩

বিরামপুর সীমান্তে ৯ নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

১৪

মোবাইল ফোনে ডেকে মারধর যুবকের মৃত্যু

১৫

দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

১৬

জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষককে বদলি

১৭

কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড

১৮

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই

১৯

ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ: ইজিবাইকচালক নবীরুল হত্যা মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ

২০