১৩ ফেব্রুয়ারী ২০২৬, ২:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে: মির্জা ফখরুল

         উগ্রবাদ রুখতে গণতান্ত্রিক পরিবেশ জরুরি বললেন বিএনপি মহাসচিব
 মোঃ মাসুদ বিপ্লব 
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার ও মুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি সব সময় আন্দোলন-সংগ্রাম করে এসেছে। সাম্প্রতিক বিজয় সেই ধারাবাহিক লড়াইয়েরই বহিঃপ্রকাশ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল এবং দলটি সব সময় জনগণের রাজনীতি করেছে। “বিএনপি কোনো ক্যাডারভিত্তিক রাজনৈতিক দল নয়, বিএনপি মাঠের রাজনীতি করে। এই চরিত্র নিয়েই আমরা অতীতে যেমন জনগণের কল্যাণে কাজ করেছি, ভবিষ্যতেও করব,”—বলেন তিনি।
উগ্রবাদী শক্তির উত্থান প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ ব্যাহত হলে উগ্রবাদী শক্তির উত্থান ঘটে। গণতন্ত্র চাপা পড়ে গেলে বিভিন্ন উগ্রপন্থী গোষ্ঠী মাথাচাড়া দিয়ে ওঠে। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী-র প্রসঙ্গ টেনে দাবি করেন, দেশের রাজনৈতিক বাস্তবতায় এমন পরিস্থিতিরই প্রতিফলন দেখা গেছে।
তিনি আরও বলেন, বিএনপি কখনোই জনসমর্থন হারায়নি। “বিএনপি সবসময় জনগণের রাজনীতি করেছে, এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। যখনই জনগণ আমাদের বক্তব্য গ্রহণ করেছে, তখনই আমরা বিজয় অর্জন করেছি,”—উল্লেখ করেন তিনি।
সরকার গঠন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপি তাদের অঙ্গীকারে অটুট রয়েছে। যারা যুগপৎ আন্দোলনে অংশ নিয়েছে, তাদের নিয়েই নির্বাচন করা হয়েছে এবং তাদের সমন্বয়েই সরকার গঠন করা হবে। রাজনৈতিক সমঝোতা ও ঐক্যের ভিত্তিতেই ভবিষ্যৎ পথচলা নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা না করে যারা নির্বাচনে পরাজিত হয়েছেন, তাদেরও সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে বিএনপি।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
See also  আওয়ামীপন্থী সাংবাদিক কর্তৃক ছাত্রজনতার আন্দোলনকে মব আখ্যা দেয়ায় সংবাদ সম্মেলন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চৌদ্দগ্রামে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যাক্ত ভবনে গাঁজা সেবন ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ যুবককে কারাদন্ড প্রদান

পরিবেশের ভারসাম্য রক্ষায় বিরামপুরে তালচারা রোপণ

ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে

মেসির বিদায়ী ম্যাচ নিয়ে ডি মারিয়া— ‘আমরা শেষ দিনটি উপভোগ করবো’

কুমিল্লা তথ্য অফিসের আয়োজনে নাঙ্গলকোট উপজেলায় ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক

চাঁদের হাটে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, ৩৫ কেজি পলিথিন জব্দ

সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে: মিয়া গোলাম পরওয়ার

“শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও মানসম্মত শিক্ষা নিশ্চিতের আহ্বান”-মোবাশ্বের আলম ভূঁইয়া

নজরুলের এমপি পদের বিষয়ে সংসদের চিঠির অপেক্ষায় ইসি

১০

বিষাক্ত সাপের কামড়ে আক্রান্ত তারা বানু সুস্থ হয়ে বাড়ি ফিরলেন

১১

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃ ত্যু

১২

বিষাক্ত সাপের কামড়ে আক্রান্ত তারা বানু সুস্থ হয়ে বাড়ি ফিরলেন

১৩

আতলেতিকোর কাছে হেরে রেফারিংকে দায়ী করল রেয়াল মাদ্রিদ

১৪

যুক্তরাষ্ট্র ফের হামলা করলে ‘নতুন চমক’ দেখাবে ইরান

১৫

মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন

১৬

সিলেট মহানগরসহ সাত জেলার যুবদলের আংশিক কমিটি ঘোষণা

১৭

আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ সদস্য

১৮

৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ

১৯

ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে পুকুরে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

২০