১৯ এপ্রিল ২০২৬, ৪:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খানসামায় ওমর ফারুক ফিলিং স্টেশনে তেল বিক্রি বন্ধ, অবৈধ মজুদের অভিযোগ

মোহাম্মদ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার
দিনাজপুরের খানসামা উপজেলায় অবস্থিত ওমর ফারুক ফিলিং স্টেশনে তেল মজুদ থাকা সত্ত্বেও গত দুইদিন ধরে কোনো ধরনের জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এতে ফুয়েল কার্ড নিয়ে আসা অনেক গ্রাহক তেল না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন।
স্টেশনটিতে বর্তমানে প্রায় ৩৮০০ লিটার পেট্রোল মজুদ রয়েছে। তবে সেই তেল গত দুইদিন ধরে বিক্রি করা হয়নি বলে অভিযোগ করেছেন গ্রাহকরা।
অনেক ক্রেতার দাবি, অবৈধভাবে তেল মজুদ করে দাম বাড়ার অপেক্ষায় রাখা হয়েছে এবং দাম বৃদ্ধি কার্যকর হওয়ার পর তা বেশি দামে বিক্রির পরিকল্পনা করা হচ্ছে।
এতে সাধারণ ভোক্তাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
এলাকাবাসী বিষয়টি তদন্ত করে সত্যতা যাচাইয়ের জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং অবৈধ মজুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বললে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার জানান, আগে যে তেল মজুদ রাখা হয়েছে সেই তেল আগের মূল্যে বিক্রি করতে হবে। তিনি আরও বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Facebook Comments Box
See also  বীরগঞ্জে ৫০ পিস ট্যাপেন্টাডলসহ দুই যুবক আটক

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মেড ইন বাংলাদেশ’কে বিশ্ববাজারে নিয়ে যাওয়ার আহ্বান ঢাকার ডিসির

অভিযোগ থেকে দায়মুক্তি পেতে জামায়াত জোটে জোগ দেন আসিফ মাহমুদ: রাশেদ খান

জাতিসংঘ অধিবেশন: ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘একটি দল ধর্মের নামে রাজনীতি করে জান্নাতের টিকিট বিক্রি করে – রুহুল কবীর রিজভী’

কুমিল্লায় পূর্ব বিরোধের জেরে যুবলীগ নেতা’কে কুপিয়ে হত্যা

নবাব ফয়জুন্নেছাকে স্মরণ নিয়ে ইতিহাসের তথ্য যাচাইয়ের আহ্বান

কুমিল্লায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, ছিনতাইকারী ১৪

চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬ইং অনুষ্ঠিত

শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক

বুড়িচংয়ে ‘মানবতা’ সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সুপারি গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

১০

নিখোঁজ অটোচালকের গলিত মরদেহ উদ্ধার 

১১

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

১২

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

১৩

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

১৪

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

১৫

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

১৬

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

১৭

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ সন্ত্রাসী নিহত

১৮

বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস

১৯

ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি

২০