২০ ফেব্রুয়ারী ২০২৬, ৯:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লার গোমতী নদীর এক ইঞ্চি মাটিও কাটতে দেওয়া হবে না: কুমিল্লায় কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক  (কুমিল্লা)

কুমিল্লার গোমতী নদীর চরাঞ্চল থেকে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন ঘোষণা দিয়েছেন—এখন থেকে গোমতী নদীর এক ইঞ্চি মাটিও কাউকে কাটতে দেওয়া হবে না। এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কুমিল্লার কুমিল্লা সার্কিট হাউজে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, কৃষিজমিতে হেভি মেটালের মাত্রা বৃদ্ধি পাওয়ায় জমির উর্বরতা কমে যাচ্ছে এবং খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার সমন্বিত পরিকল্পনা গ্রহণ করেছে বলেও তিনি উল্লেখ করেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহাম্মদ রেজা হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আসাদুজ্জামান, মৎস্য অধিদফতরর মহাপরিচালক মো. আব্দুর রউফ, প্রাণিসম্পদ অধিদফতরর মহাপরিচালক ড. আবু সুফিয়ান, পরিচালক শামসুল আলম এবং চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রণ দফতরর পরিচালক এস এম কায়সার আলীসহ বিভাগীয় ও জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তারা।

উল্লেখ্য, মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর আমিনুর রশীদ ইয়াছিন প্রথমবারের মতো কুমিল্লা সফর করেন। তাকে শুভেচ্ছা জানাতে সার্কিট হাউজে বিভিন্ন দফতরের কর্মকর্তা, কুমিল্লার সুধী সমাজের প্রতিনিধিরা এবং স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
See also  জুড়ীতে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ অভিযান শুরু

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খানসামায় শিক্ষার্থীদের গণিত ক্লাস নিলেন ইউএনও

সিরাজগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য আটক, মোটরসাইকেল উদ্ধার

শাহ আলম চেয়ারম্যানের দাফন সম্পন্ন, শেষ বিদায়ে মানুষের ঢল

সহকারী অধ্যাপক মতিন সৈকত-কে নিয়ে তাঁর শিক্ষার্থীদের স্মৃতি রোমন্থন

ভবের বাজার

ব্রাহ্মণপাড়া সীমান্তে ১ নারী ও ৩ শিশুসহ ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করলো বিজিবি

কুমিল্লা চৌদ্দগ্রামে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

বিরামপুর সীমান্তে ৯ নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

মোবাইল ফোনে ডেকে মারধর যুবকের মৃত্যু

দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

১০

জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষককে বদলি

১১

কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড

১২

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই

১৩

ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ: ইজিবাইকচালক নবীরুল হত্যা মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ

১৪

খানসামায় অটোরিকশা-নসিমন সংঘর্ষ: চালক নিহত, আহত ৩

১৫

দুধ দিয়ে গোসল করে আ.লীগ ছাড়ার ঘোষণা দেওয়া চেয়ারম্যানব, ইউপি সচিবকে পিটিয়ে আহত; ৩৮ জনের বিরুদ্ধে মামলা

১৬

দেবিদ্বারের ইউপি চেয়ারম্যান-সচিবের বিরুদ্ধে ৯ লাখ টাকায় জন্মসনদ জালিয়াতির বিস্ফোরক অভিযোগ

১৭

সংবাদের পরই উদ্যোগ: ইউএনওর নির্দেশনায় শুরু হলো ভেসে যাওয়া বাঁশের সাঁকোর পুনর্নির্মাণ কাজ

১৮

নোয়াগ্রাম ছোট নদীর জলে

১৯

লিবিয়ার টর্চার সেলে বন্দি কুমিল্লার ৬ যুবক, মুক্তিপণে দাবি দেড় কোটি টাকা

২০