২৪ অগাস্ট ২০২৬, ৬:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!

ক্রীড়া প্রতিবেদক

অস্ট্রেলিয়া সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছে। তবে দেশে ফেরার পর খুব বেশি দিন বসে থাকার সুযোগ নেই লিটন-শান্তদের। সামনে আবারও ব্যস্ত সূচি অপেক্ষা করছে বাংলাদেশের জন্য।

সেপ্টেম্বরে ভারতীয় দলের বাংলাদেশ সফর নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। ভারত না এলে ওই সময়ে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে স্কিল ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে বিসিবির। এরপর অক্টোবরের শুরুতেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা বাংলাদেশের।

আফগানিস্তানের বিপক্ষে আমিরাতে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। সিরিজটির আয়োজন নিয়ে দুই পক্ষের প্রস্তুতিও প্রায় শেষ। তবে এখনো ম্যাচগুলোর চূড়ান্ত সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

এর মধ্যেই বাংলাদেশের ওয়ানডে সিরিজে নতুন একটি দল যুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।  আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে যুক্ত করার আলোচনা চলছে।

জিম্বাবুয়ে খেলতে সম্মতি দিলে দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ আর থাকছে না। সেটি রূপ নেবে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ের ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে। ফলে স্বাভাবিকভাবেই ম্যাচের সংখ্যাও বাড়বে।

এখন জিম্বাবুয়ের সম্মতির অপেক্ষায় রয়েছে আয়োজকরা। তারা রাজি হলে অক্টোবরের শুরুতেই সংযুক্ত আরব আমিরাতে বসতে পারে বাংলাদেশ-আফগানিস্তান-জিম্বাবুয়ের ত্রিদেশীয় ওয়ানডে লড়াই।

অর্থাৎ ভারত সফর নিয়ে অনিশ্চয়তার পর সেপ্টেম্বরে স্কিল ক্যাম্পে সময় কাটানোর সম্ভাবনা থাকলেও অক্টোবরেই আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে হবে বাংলাদেশকে। আর সেই ফেরাটা আফগানিস্তানের পাশাপাশি জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ দিয়েও হতে পারে।

Facebook Comments Box
See also  অপূর্ণতার দীর্ঘশ্বাস থেকে পূর্ণতার মহাকাব্য: মেসিডোনিয়া সভ্যতার ইতি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় বোন-ভাতিজাকে কু’পিয়ে হ’ত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

‘সুশাসন ও আইনশৃঙ্খলা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার’-গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

লোডশেডিংয়ে শীর্ষে ময়মনসিংহ

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে অভিযান, ৪ জনকে জরিমানা

কুমিল্লা তথ্য অফিসের আয়োজনে তিতাসে নারী সমাবেশ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

ডেঙ্গুতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজছাত্রীর মৃত্যু, গর্ভের শিশুও বাঁচেনি

সমাজ অন্ধ, আইন বধির,বিচার না পেয়ে নিজের কবর নিজেই খুরলেন প্রবাসি

হারিয়ে যাওয়া চার শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ

গুম হওয়া ছাত্রদল নেতা আলামিনের মায়ের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

বন্ধুকে ঘুরতে নিয়ে গিয়ে ৬ টুকরো, গুম করতে নদীতে ফেলা হয় খণ্ডিত মরদেহ

১০

বাড্ডা-বনানীতে অটোরিকশাচালক ও গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

সুদানে সোনার খনি ধসে নিহত ৬০

১২

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’

১৩

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণকে আমলে নিচ্ছি না: চিফ প্রসিকিউটর

১৪

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

১৫

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

১৬

পেনশনভোগীর স্বামী বা স্ত্রী পাবেন আজীবন সুবিধা

১৭

ট্যাক্স দিলেও মেলে না নাগরিক সুবিধা, বিল দিলেও থাকে না গ্যাস

১৮

মতিঝিলে ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

১৯

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নতুন ডিজি এহসান মাহমুদ

২০