৩১ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আজ বিকেল থেকে রাত পর্যন্ত ২ হাজার মেগাওয়াট লোডশেডিং হতে পারে

ডেস্ক নিউজ

দেশে বিদ্যুতের ঘাটতি পুরোপুরি কাটেনি। আজ সোমবার (৩১ আগস্ট) বিকেল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময়ে দেড় হাজার মেগাওয়াটের বেশি লোডশেডিং হতে পারে। এর মধ্যে বিকেল ৪টার দিকে ঘাটতি প্রায় ২ হাজার মেগাওয়াটে পৌঁছাতে পারে বলে পূর্বাভাসে দেখা গেছে।

পূর্বাভাস অনুযায়ী, বিকেল ৪টায় দেশে বিদ্যুতের চাহিদা ধরা হয়েছে ১৫ হাজার ৭০০ মেগাওয়াট। এ সময় উৎপাদনের পূর্বাভাস ১৩ হাজার ৬৪০ মেগাওয়াট। ফলে ঘাটতি দাঁড়াতে পারে ১ হাজার ৯৬৭ মেগাওয়াটে।

বিকেল ৫টায় বিদ্যুতের চাহিদা ১৫ হাজার ৪৬০ মেগাওয়াটের বিপরীতে উৎপাদন হতে পারে ১৩ হাজার ৭২০ মেগাওয়াট। এ সময়ে লোডশেডিংয়ের পূর্বাভাস ১ হাজার ৬৬২ মেগাওয়াট।

সন্ধ্যা ৬টার দিকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। এ সময় চাহিদা ১৫ হাজার ৩২০ মেগাওয়াট এবং উৎপাদন ১৪ হাজার ২২০ মেগাওয়াট হতে পারে। ফলে লোডশেডিং নেমে আসতে পারে ১ হাজার ৫১ মেগাওয়াটে।

তবে সন্ধ্যা সাড়ে ৬টার পর আবার বিদ্যুতের ঘাটতি বাড়ার আশঙ্কা রয়েছে। এ সময়ে লোডশেডিং হতে পারে ১ হাজার ৯৩ মেগাওয়াট। সন্ধ্যা ৭টায় তা বেড়ে ১ হাজার ১২৭ মেগাওয়াট এবং সাড়ে ৭টায় ১ হাজার ৬৩৩ মেগাওয়াটে উঠতে পারে।

রাত বাড়ার সঙ্গে সঙ্গে বিদ্যুতের চাহিদা আরও বাড়ার পূর্বাভাস রয়েছে। রাত ৮টায় চাহিদা ১৭ হাজার ৪০০ মেগাওয়াটে পৌঁছাতে পারে। বিপরীতে উৎপাদন হতে পারে ১৫ হাজার ৭০০ মেগাওয়াট। ফলে এ সময় লোডশেডিং হতে পারে ১ হাজার ৬২৩ মেগাওয়াট।

এরপর রাত ৯টায় ১ হাজার ৬৫২ মেগাওয়াট, রাত ১০টায় ১ হাজার ৬৮১ মেগাওয়াট এবং রাত ১১টায় ১ হাজার ৮৬২ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস রয়েছে।

অর্থাৎ, বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত কোনো সময়ই লোডশেডিং পুরোপুরি বন্ধ হওয়ার পূর্বাভাস নেই। সন্ধ্যা ৬টার দিকে পরিস্থিতির সাময়িক উন্নতি হলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে আবারও বিদ্যুতের ঘাটতি বাড়তে পারে।

Facebook Comments Box
See also  '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার'

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ সন্ত্রাসী নিহত

বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস

ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি

হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল

১০

ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয়

১১

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ

১২

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার অনুরোধ

১৩

শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ফাঁসি চাইলেন ছাত্রদল নেতা টিপুর স্ত্রী

১৪

ইয়েমেনে ৩২টি বিমান হামলা সৌদি আরবের

১৫

দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেপ্তার

১৬

মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট

১৭

ডেঙ্গুতে ১৩৭ মৃত্যু, প্রতিরোধে ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসের অভিযান

১৮

ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরা বেশি নির্যাতনের শিকার হয়েছে: রিজভী

১৯

চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

২০