৩ নভেম্বর ২০২৬, ১:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক

জাকির হোসেন,বেনাপোল(শার্শা) প্রতিনিধি:

সীমান্তে শান্তি-শৃংখলা,নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও জোরদারের প্রত্যয়ে বৈঠক করেছেন বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ, চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধ এবং সীমান্ত ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।

মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশের বেনাপোল সীমান্তের ওপারে ভারতের পেট্রাপোল বিএসএফ কনফারেন্স সেন্টারে বিজিবি দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ও বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি পর্যায়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ছয় সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবি দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। অন্যদিকে, সাত সদস্যের ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি ইন্সপেক্টর জেনারেল শ্রী দলজিত সিং, আইপিএস।

বৈঠকে সীমান্ত হত্যা বন্ধসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধ, সীমান্ত ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো এবং দুই দেশের সীমান্তবর্তী মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়।

আলোচনায় উভয় পক্ষই সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ব্যাপারে দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সীমান্তসংক্রান্ত যেকোনো সমস্যা পারস্পরিক যোগাযোগ, সমঝোতা ও আলোচনার মাধ্যমে সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দুই বাহিনীর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, যোগাযোগ ও সমন্বয় আরও সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত কেবল দুই দেশের ভৌগোলিক সীমানা নয়, এর দুই পাশে রয়েছে অসংখ্য মানুষের বসতি, জীবন-জীবিকা ও পারিবারিক-সামাজিক সম্পর্ক। তাই সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পারস্পরিক আস্থা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উচ্চপর্যায়ের বৈঠক দুই বাহিনীর মধ্যে যোগাযোগ ও সমন্বয় বাড়ানোর পাশাপাশি সীমান্তবর্তী মানুষের মধ্যে নিরাপত্তা, আস্থা ও শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

See also  শিক্ষার অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের স্মরণে আজ মহান শিক্ষা দিবস

তিনি আরও জানান, উভয় পক্ষের প্রত্যাশা, বৈঠকের আলোচনা ও সিদ্ধান্ত সীমান্ত অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে কার্যকর ভূমিকা রাখবে।

অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকটি মঙ্গলবার বেলা দেড়টার দিকে শেষ হয় বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

১

চৌদ্দগ্রামে সরকারি সড়ক কেটে মাটি বিক্রির অভিযোগ, ড্রাম ট্রাকসহ আটক ৩

২

অনলাইনে ফি-চার্জ আদায়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সাথে সোনালী ব্যাংকের সমঝোতা স্মারক

৩

মুরাদনগরে ইলিশ মাছবোঝাই পিকআপ ডাকাতি, ১৯মামলার আসামী ডাকাত সর্দার ইদ্রিস গ্রেপ্তার

৪

কুমিল্লায় ভিক্টোরিয়া কলেজের পেছনের সড়কে ছিনতাইয়ে জড়িত ৪ জন আটক

৫

মালদ্বীপের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল সংবর্ধনায় সিক্ত ফেনী জেলা বিএনপির নেতৃবৃন্দ

৬

বেনাপোলে ১৭ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক করেছে-বিজিবি

৭

কুমিল্লায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ

৮

‘এসিল্যান্ডের নির্দেশেই ঘুষ নিয়েছি, তাকেও গ্রেপ্তার করুন’: সার্ভেয়ার আসাদুল

৯

ভূল্লী উপজেলায় বিয়ের সিদ্ধান্তে জটিলতায় পরদিন গাছে ঝুলল অর্নাসপড়ুয়া ছাত্রীর মরদেহ

১০

নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি স্কুলে কোচিং, ব্যবহার হচ্ছে বিদ্যুৎও

১১

দুই ঘণ্টা পর মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিলো শ্রমিকরা

১২

ডিবি ও জেলা পুলিশের সাঁড়াশি অভিযান: শ্রমিক উস্কানিদাতা ও কিশোর গ্যাংসহ গ্রেপ্তার ৩৮৫

১৩

সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক

১৪

এসআরবির নতুন ডিজি ফারুক, শিল্প পুলিশসহ গুরুত্বপূর্ণ বড় পদে রদবদল

১৫

জামালপুরে মশক নিধন ও রোড লাইট স্থাপনে মেয়র পদপ্রার্থী সোহেল রানা খানের উদ্যোগ

১৬

‘হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে’

১৭

বৃহত্তর রংপুরকে যুক্ত করে হবে দ্বিতীয় যমুনা সেতু

১৮

পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত

১৯

সেবার মানোন্নয়নে অতিরিক্ত দায়িত্বে সোনালী ব্যাংকের কর্মকর্তারা

২০