৩ অক্টোবর ২০২৬, ৫:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সরকার বলেছে আই হ্যাভ এ প্ল্যান, আসলে কোনো প্ল্যান নেই: পাটোয়ারী

ডেস্ক নিউজ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেছেন, আপনি আইনশৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। তাহলে, আমিও আপনাকে একটু ব্যর্থ করে দিতে চাই। আপনার ক্ষমতায় থাকার দরকার নেই।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে চট্টগ্রামের সাতকানিয়ার কেরানিহাট সি ওয়ার্ল্ডের হলরুমে উপজেলা এনসিপি আয়োজিত মতবিনিময় ও যোগদান সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, আপনার মেয়ে যখন স্কুলে যায়, আপনার মেয়ের নিরাপত্তা আছে? না। আপনার সন্তান যারা বিভিন্ন জায়গায় ছোট ছোট দোকান দিয়ে খাচ্ছে, সালাহউদ্দিন কি আপনার সন্তানের নিরাপত্তা দিতে পারছে? না। তাহলে কোন যুক্তিতে তাকে রাখবেন? তাকে রাখার কোনো যৌক্তিকতা নেই।

তিনি বলেন, এক জায়গায় দেখি যুবদল পুলিশকে মারে, আবার গতকাল দেখলাম পুলিশ যুবদলের এক কর্মীকে উদ্ধার করতে গেছে। এলাকাবাসী তাকে চাঁদাবাজির জন্য ধরেছিল। আমরা কোনো কিছুই খুঁজে পাই না।

সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, আমাদের যে সরকার বলেছে, আই হ্যাভ এ প্ল্যান। আসলে কোনো প্ল্যান নাই। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশে যেভাবে দুর্নীতি হয়েছিল, সেই দুর্নীতির নতুন মহোৎসব শুরু করেছে এখন।

আওয়ামী লীগ ও বিএনপির সমালোচনা করে তিনি বলেন, একটা হলো ভারতের দালাল আওয়ামী লীগ। আরেকটা হলো মানুষের পকেট কেটে নেওয়া চাঁদাবাজ বিএনপি। এই দুই দল বাংলাদেশটাকে নষ্ট করে দিয়েছে। এই নষ্টদের থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে।

নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, যদি এই নষ্টরা তাদের কার্যক্রম চালিয়ে যায়, তাহলে আগামীকাল তারেক রহমানের সন্তান জায়মা রহমানও বিপদে পড়বে। কারণ, জায়মা রহমানও আগামীর ভবিষ্যৎ, আমাদের সমবয়সী প্রজন্ম।

বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, তারেক রহমান ফ্যামিলি কার্ড আবিষ্কার করেছে। এই কার্ড অচল হয়ে গেছে। আরেকটা হলো খাল কাটা। বাংলাদেশে নদী ভারত দখল করে নিয়ে যাচ্ছে, উনি খাল কাটছেন।

See also  গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ছয় প্রার্থীর মধ্যে চার প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত

ফেনীতে খাল খননের প্রসঙ্গ টেনে তিনি বলেন, গতকাল ফেনীতে দেখলাম, ছোটোবেলায় আমরা দাদার বাড়ি, নানার বাড়ি খেলতে যেতাম বৃষ্টি আসলে পিছলে পড়ে যেতাম। উনি খাল কাটতে গিয়ে পিছলে পড়েছেন। শুনলাম, এসএসএফের ডিজিও সেখানে পিছলে পড়েছেন। নিরাপত্তার বেহাল দশা।

কর্মসংস্থান, গ্যাস ও বিদ্যুৎ নিয়েও সরকারের সমালোচনা করেন এনসিপির মুখ্য সমন্বয়ক। তিনি বলেন, আপনাদের এক কোটি কর্মসংস্থানের কথা বলা হয়েছে। চাকরি আছে আপনাদের? আপনাদের ঘরে বলেছে গ্যাস দেবে, গ্যাস আছে? বিদ্যুৎ আছে?এ সময় এলপিজি গ্যাস ও বিদ্যুতের দাম নিয়েও প্রশ্ন তোলেন নাসিরুদ্দিন পাটোয়ারী ।

নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, শুধু বিএনপিকে ধরলে হবে না। বিএনপির সঙ্গে কিছু ছোট ছোট দোসর আছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সমালোচনা করে তিনি প্রবাসীদের বিভিন্ন সমস্যার সমাধান না হওয়ার অভিযোগও তোলেন।

তিনি বলেন, এক টাকা, দুই টাকা তিলে তিলে দিয়ে প্রবাসীরা তোমাকে এ পর্যন্ত নিয়ে এসেছে। সেই প্রবাসীরা যখন দেখবে এয়ারপোর্টের সমস্যা সমাধান করতে পারে না, বিদেশে যাওয়ার ক্ষেত্রে সিন্ডিকেটের মাধ্যমে যেতে হয়, তখন তারা প্রশ্ন করবে।

অনুষ্ঠানে এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি এ এম মুন্না চৌধুরীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন দলটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। সঞ্চালনা করেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সিফাত হোসেন।

এ ছাড়া, বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক জুবাইরুল হাসান আরিফ, কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব সাগুফতা বুশরা মিশমা, চট্টগ্রাম উত্তর জেলা শাখার আহ্বায়ক একরামুল হক, চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মীর মোহাম্মদ শোয়াইবসহ দলটির আরও নেতারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে RAW ও Crime Setup-এর ৪ সদস্য গ্রেপ্তার

১

বিএনপিতে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সংস্কৃতি পুরোনো: আলাল

২

স্থানীয় নির্বাচনে পেশিশক্তি ও টাকার খেলা হলে প্রতিরোধ গড়বো: পাটওয়ারী

৩

মুক্তিযোদ্ধাদের মৃ তদেহ দাফন ও সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ

৪

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃ ত্যু

৫

যাবজ্জীবন সাজা মাথায় নিয়ে কক্সবাজারে, যেভাবে ধরা পড়লেন

৬

২২০০ টাকা থেকে রফাদফা ৭০০, অনলাইনে এলে এমন অনিয়ম কমবে: আইনমন্ত্রী

৭

এনসিটি ইজারা বাতিলের দাবিতে ৫ অক্টোবর অবস্থান কর্মসূচি

৮

কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৪ সদস্য গ্রেফতার

৯

চট্টগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেফতার ৩২৬

১০

রাওয়া বইমেলা শুরু ৮ অক্টোবর, থাকছে ৫৫ স্টল

১১

‘আমরা বাজে ক্রিকেট খেলেছি’, লিটনের স্বীকারোক্তি

১২

হরমুজ প্রণালিতে আবারও তেলবাহী ট্যাংকারে হামলা

১৩

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

১৪

কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চালান

১৫

ভিসা আবেদনকারীদের জন্য মার্কিন দূতাবাসের কঠোর সতর্কবার্তা

১৬

ঢাকার সাব-রেজিস্টারদের পোস্টিংয়ে লটারি ব্যবস্থা: আইনমন্ত্রী

১৭

রাড্ডায় ভাঙচুর, জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি গ্রেফতার

১৮

চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আগে একবার ভাবুন

১৯

মাথা সেদ্ধ করে বানানো হয় স্যুপ, খণ্ডিত পা ছিল ফ্রিজে

২০