২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার জন্মদিনে সাবেক এমপির বাড়িতে ‘কেক কাটতে গিয়ে’ গ্রেপ্তার ১৫ জন রিমান্ডে

ডেস্ক নিউজ

বরগুনার সাবেক সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের ঢাকার বাড়ি থেকে গ্রেপ্তার ১৫ জনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তারের পর রিমান্ডে পেয়েছে পুলিশ।

দুই বছর আগে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার জন্মদিন উদযাপনে তারা কেক কাটতে গতকাল সোমবার ঢাকার উত্তরায় শওকতের বাড়িতে তারা জড়ো হয়েছিলেন বলে পুলিশ জানিয়েছিল। পুলিশের ভাষ্য, তারা সবাই নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী।

গতকাল গ্রেপ্তারের পর আজ মঙ্গলবার তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে পাঠানো হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা, উত্তরা পশ্চিম থানার এসআই ইকবাল হোসেন আসামিদের সাত দিনের জন্য রিমান্ডে চেয়ে আবেদন করেন।আদালতে রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহিন রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।

উভয়পক্ষের শুনানি শেষে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. সেফাতুল্লাহ আসামিদের মধ্যে ১৪ জনকে তিন দিনের এবং একজনকে এক দিনের রিমান্ডের আদেশ দেন।

মো. ইয়াকুব হোসাইন রাজিব, আরাফাত মিয়া, রিফাত হাওলাদার, হৃদয় হাসান, ফাহিম, রাজিব হোসেন রানা, মো. ফিরোজ, মো. আরিফ, মো. ওমর ফারুক, আব্দুল্লাহ আল আমান, সোহানুর হোসেন শাহিন, মো. হাসিব ও হাসিব মিয়াকে তিন দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। বাকি আসামি ফারজানাকে পাঠানো হয়েছে এক দিনের রিমান্ডে।

Facebook Comments Box
See also  দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনার বাংলা

১

চৌদ্দগ্রামে নিঁখোজ দুই কিশোরীকে কক্সবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ

২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী আলামিনের পাশে সোনালী ব্যাংক

৩

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭৯ আটক, ৪ দফায় ১৬৭২

৪

গোমতী নদী কুমিল্লার প্রাণ প্রবাহ

৫

ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন

৬

লালমাইয়ে মুক্ত বাংলা কারিগরি উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণে দেড় কোটি টাকার বরাদ্দ, মনিরুল হক চৌধুরীকে উপজেলা বিএনপি’র শুভেচ্ছা

৭

বুড়িচংয়ে ওষুধ কিনতে গিয়ে হামলার শিকার বৃদ্ধ,বাবাকে বাঁচাতে গিয়ে ছেলের গাড়ি ভাঙচুরের অভিযোগ

৮

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, যাচাই-বাছাইয়ে মির্জা ফখরুলের ভাইসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ।

৯

অপরাধীর ক্ষেত্রে কোনো দলীয় পরিচয় বিবেচনার সুযোগ নেই

১০

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

১১

চৌদ্দগ্রামে মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স: চৌমুহনী বাজারে সুধী সমাবেশ অনুষ্ঠিত

১২

বিচারাঙ্গনে অনিয়ম-দুর্নীতি দেখলে বস্তুনিষ্ঠ সংবাদ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

১৩

অবিবাহিত হওয়ায় ৩ তরুণীকে নেপাল যেতে বাধা নিয়ে হাইকোর্টের রুল

১৪

শেখ হাসিনাকে ফেরানো বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় বিষয়: তথ্য উপদেষ্টা

১৫

যাত্রীরা প্রথম লাগেজ ১২, সর্বশেষটি পাবে ৪০ মিনিটে

১৬

দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ

১৭

জামাতার গ্রেপ্তার নিয়ে ‘ভিত্তিহীন’ সংবাদ, ভাঙচুরের ঘটনার সঙ্গেও সংশ্লিষ্টতা নেই

১৮

ইউরেনিয়াম পরিবহনে পাকিস্তানের আকাশসীমা নিয়ে ‘তথ্য নেই’: ডা. জাহেদ

১৯

শেখ হাসিনার জন্মদিনে সাবেক এমপির বাড়িতে ‘কেক কাটতে গিয়ে’ গ্রেপ্তার ১৫ জন রিমান্ডে

২০