১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ম্যাচ খেলতে মাঠে গিয়ে বাংলাদেশ শুনল ‘খেলা হবে না’!

ডেস্ক নিউজ

এশিয়ান গেমসে চরম এক বিশৃঙ্খলার মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শনিবার সকালে চীনের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা থাকলেও নির্ধারিত সময়ে স্টেডিয়ামে গিয়ে জানা যায় খেলাটি হচ্ছে না। প্রতিপক্ষ দল মাঠে না আসায় শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল করতে বাধ্য হন আয়োজকেরা।

স্থানীয় সময় সকাল ৯টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। সে অনুযায়ী বাংলাদেশ দল সকাল সাড়ে সাতটাতেই স্টেডিয়ামে উপস্থিত হয়। তবে ভেন্যুতে পৌঁছানোর পর মাঠের কিউরেটর বাংলাদেশ দলকে জানান যে আজ কোনো খেলা অনুষ্ঠিত হবে না। পরে জানা যায়, চীন দল মাঠে না আসায় ম্যাচটি পরিত্যক্ত হয়। এই অপ্রত্যাশিত ঘটনার পর বাংলাদেশ দল মাঠেই সেমিফাইনালের প্রস্তুতিমূলক অনুশীলন সম্পন্ন করে।

উদ্ভূত পরিস্থিতি নিয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দলের ম্যানেজার ফাইয়াজ আহমেদ জানান, সকাল ৯টার প্রীতি ম্যাচটির জন্য তারা সাড়ে ৭টার মধ্যেই মাঠে চলে এসেছিলেন। তিনি বলেন, ‘মাঠে আসার পর কিউরেটরের কাছ থেকে জানতে পারি খেলা হবে না। এর কিছুক্ষণ পর স্পষ্ট হয় যে চীন দল আসছে না।’ প্রতিপক্ষ না আসায় তারা আগামীকাল শুক্রবার অনুষ্ঠেয় সেমিফাইনালের জন্য নিজেদের প্রস্তুতি সেরে নিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

এদিকে এই অপেশাদার আচরণে বিস্ময় প্রকাশ করেছেন এশিয়াডে বাংলাদেশ দলের শেফ দ্য মিশন ইমরোজ আহমেদ। তিনি জানান, অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) বিশেষ অনুরোধে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনা করে এই ম্যাচ খেলতে সম্মতি দেওয়া হয়েছিল। সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরও চীন দল কেন মাঠে আসেনি, তা তদন্ত করতে আনুষ্ঠানিকভাবে ওসিএকে বিষয়টি জানানো হয়েছে।

আজ থেকে আনুষ্ঠানিকভাবে এশিয়ান গেমসের পর্দা উঠলেও বাংলাদেশের মূল মাঠের লড়াই শুরু হবে আগামীকাল। আসরের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। এর আগে কোয়ার্টার ফাইনালে চীনের মুখোমুখি হওয়ার কথা ছিল টাইগ্রেসদের। তবে বৃষ্টিতে সেই ম্যাচটি পরিত্যক্ত হলে আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সরাসরি সেমিফাইনালে পা রাখে বাংলাদেশ।

Facebook Comments Box
See also  মাহমুদউল্লাহর ঝড়ো ইনিংসের পরও হারল বাংলাদেশ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোলে ১৭ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক করেছে-বিজিবি

১

সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

২

চৌদ্দগ্রামে সরকারি সড়ক কেটে মাটি বিক্রির অভিযোগ, ড্রাম ট্রাকসহ আটক ৩

৩

অনলাইনে ফি-চার্জ আদায়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সাথে সোনালী ব্যাংকের সমঝোতা স্মারক

৪

মুরাদনগরে ইলিশ মাছবোঝাই পিকআপ ডাকাতি, ১৯মামলার আসামী ডাকাত সর্দার ইদ্রিস গ্রেপ্তার

৫

কুমিল্লায় ভিক্টোরিয়া কলেজের পেছনের সড়কে ছিনতাইয়ে জড়িত ৪ জন আটক

৬

মালদ্বীপের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল সংবর্ধনায় সিক্ত ফেনী জেলা বিএনপির নেতৃবৃন্দ

৭

বেনাপোলে ১৭ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক করেছে-বিজিবি

৮

কুমিল্লায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ

৯

‘এসিল্যান্ডের নির্দেশেই ঘুষ নিয়েছি, তাকেও গ্রেপ্তার করুন’: সার্ভেয়ার আসাদুল

১০

ভূল্লী উপজেলায় বিয়ের সিদ্ধান্তে জটিলতায় পরদিন গাছে ঝুলল অর্নাসপড়ুয়া ছাত্রীর মরদেহ

১১

নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি স্কুলে কোচিং, ব্যবহার হচ্ছে বিদ্যুৎও

১২

দুই ঘণ্টা পর মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিলো শ্রমিকরা

১৩

ডিবি ও জেলা পুলিশের সাঁড়াশি অভিযান: শ্রমিক উস্কানিদাতা ও কিশোর গ্যাংসহ গ্রেপ্তার ৩৮৫

১৪

সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক

১৫

এসআরবির নতুন ডিজি ফারুক, শিল্প পুলিশসহ গুরুত্বপূর্ণ বড় পদে রদবদল

১৬

জামালপুরে মশক নিধন ও রোড লাইট স্থাপনে মেয়র পদপ্রার্থী সোহেল রানা খানের উদ্যোগ

১৭

‘হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে’

১৮

বৃহত্তর রংপুরকে যুক্ত করে হবে দ্বিতীয় যমুনা সেতু

১৯

পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত

২০